নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আসবে বলেই, আমি পথ চেয়ে রই।

অনিক হোসাইন

অনীক হোসাইন

কল্পনা অথবা অন্তরের আয়নায় নিজের ভাবনার বিষয়ের সাথে কথা হয় প্রতিদিন। সেই কথোপকথনের প্রারম্ভ অথবা শেষ নেই। এভাবে কোন একসময় দুচোখে ঘুম চলে আসে। শুরু হয় নতুন দিন; এভাবেই আমার প্রতিদিন। \n\nFacebook Profile: https://facebook.com/Mosaddek.Hossain.Anik

অনীক হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ - ক্রুশবিদ্ধ যীশু আমার বুকে

১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র অনেক অনেক অভাবনীয় সৃষ্টি থেকে আমার খুব প্রিয় একটি কবিতা- ক্রুশবিদ্ধ যীশু আমার বুকে।





ক্রুশবিদ্ধ যীশু আমার বুকে

-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ





শহরের সমস্ত রাস্তায় তোমাকে খুঁজেছি।

দেশ থেকে দেশান্তরে খুঁজেছি।

খৃষ্টাব্দের এথেন্স নগরীতে এক সুরম্য সন্ধায়

মহামান্য সোক্রেতাস এসে বিনম্র সহাস্যে

করমর্দন কোরে বলেছিলো “ কি খুঁজছেন?”



আমি নিরুত্তর পুনরায় খুঁজেছি তোমাকে।

আদি থেকে সম্প্রতি খুঁজেছি



সদ্য শাদা পতাকা ওড়া প্যালেস্টাইনে

সশস্ত্র জনৈক সৈনিককে জিজ্ঞাসা করলাম

“ওকে দেখেছো?” সে বিবর্ন চোখে তাকালো।

ভিয়েৎনামের ফ্যান্টমের ছোবলে নিহত বিভৎস

এক বৃদ্ধার চোখে আমারই প্রশ্নের নীল পোষ্টার।



মাইলাই থেকে একাত্তরের ধুসর বাংলাদেশে

সহস্র মৃত্যুর শোভাযাত্রায় সেদিনও আমি

একটি প্রশ্নের ব্যানার দেখেছিলাম

আমার সন্ধানী চোখে।



হে মহামান্য যীশু, মুহম্মদ তোমরা কি খুঁজেছিলে

আমি জানি না, আমি শতাব্দীর কান্না দেখেছি শুধু।

মান্যবর যীশু যে ক্রুশে তোমাকে করেছে নিহত

সে ক্রুশ আজ আমারই বুকে প্রজ্জ্বল্যমান।



অসংখ্য আগ্নেয়গিরির উৎগারিত তপ্ত লাভা

আমার বুকের নিবাসে উৎক্ষিপ্ত।

ক্রুশবিদ্ধ মৃত্যু যন্ত্রনায় আমার হৃদপিন্ড আজ যীশু-



তাই আজো আমি তোমাকে খুঁজছি-

লোক থেকে লোকান্তরে খুঁজছি-

আদি থেকে সম্প্রতি খুঁজছি।



(০৩.০৩.৭৪ (রাত্রি) লালবাগ ঢাকা)











.................................................

১০ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ

বনশ্রী, ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.