নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আসবে বলেই, আমি পথ চেয়ে রই।

অনিক হোসাইন

অনীক হোসাইন

কল্পনা অথবা অন্তরের আয়নায় নিজের ভাবনার বিষয়ের সাথে কথা হয় প্রতিদিন। সেই কথোপকথনের প্রারম্ভ অথবা শেষ নেই। এভাবে কোন একসময় দুচোখে ঘুম চলে আসে। শুরু হয় নতুন দিন; এভাবেই আমার প্রতিদিন। \n\nFacebook Profile: https://facebook.com/Mosaddek.Hossain.Anik

অনীক হোসাইন › বিস্তারিত পোস্টঃ

একটি চিঠি, কিছুটা অপেক্ষা আর সবটুকুই আমার ভালোবাসা! -তোমায় দিলাম।

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩২

প্রিয়তমা শুনছো,

ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। পরিমাপ করে হয়তো বলতে পারবো না, কতোটা ভালোবাসি তোমায়। ভালোবাসার ট্র্যাজেডি কোন গল্পে আমাকে বেকার বলতে পারো। আমার আর যে কাজ নেই, কিচ্ছু করার নেই।

-তোমাকে ভালোবাসি, বেসে যাই প্রতিদিন নিয়ম করে।



মাঝে মাঝে তোমাকে বিভিন্ন নামে ডাকি। বুঝেছো প্রিয়তমা? অনেকদিন আগে থেকেই তোমাকে ভাবতাম ব্যালেট ড্যান্সার ব্যালেরিনার মতো করে! কতো কি ভেবেছি, কতো ভালোবেসেছি তোমায়! বিশ্বাস করাতে পারবো না। অবুঝ শিশুর মতো ছিল সেই ভাবনাগুলো। ভালবাসতে গিয়ে কতো কেঁদেছি, কতো হেসেছি তোমার কাছে হঠাৎ করে শুনে ফেলা সেই আমার প্রিয় কথাটি। পাগল!



- তারপর শেষ চিঠি লিখেছি, "আর লিখবো না বলে"। সত্যি বলছি আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিলো। তোমাকে ব্যালেরিনা ভেবে আমি আর লিখবো না, আর কাঁদবো না নিজের কোন ভুল হিসেবের করা কবিতার খাতায়!



তোমাকে বলেছি একটি নাম দাও, যেই নামে তোমাকে ডাকবো। দিলে তো নাই, উল্টো বলে দিলে ,"আমি পারবো না!" হুমায়ূন আহমেদের একটি কথা তখন খুব অনুভব করতাম- মানুষ নাকি অনেক কষ্টই সহ্য করতে পারে; কিন্তু প্রিয়জনের অবহেলা! সে কি সহ্য করার মতো? মানুষ এ কষ্ট সহ্য করেতে পারেনা। আমি সহ্য করেছি। কাউকে কিচ্ছু বলিনি।



বলতে পারো, আমি এখনও মানসিকভাবে বাচ্চাই রয়ে গেলাম! পার্ল, শুনছো? তোমাকে একটি চিঠি দিলাম। ভাবলাম এ নামটিতেই নতুন করে ভেবে নেবো তোমাকে। নতুন করে ভালবেসেছিলাম সে কয়দিন। ভালোবাসার নাকি রূপ পাল্টায়! আমারও পাল্টে প্রতিদিন। তোমাকে যখন ভাবি, আমি কি নিজের ভেতর ঠিক থাকি? না, কখনোই না। আরও বেশি ভালবাসতে গেলাম। কিন্তু সেই ভালোবাসা তোমার কাছে কেমন অসহ্য লেগেছিল। তাই না?



তুমি তো জানোই ইচ্ছে করলেও আমি তোমাকে ভুলতে বা অন্যকিছু নিয়ে ভাবতে পারি না, এ হয়না। তোমার অবহেলা আমার গা সয়ে যাওয়ার মতোই ছিল সারাজীবন। না, তোমাকে তো কখনও বলিনি, চল না আমরা ওখানে গিয়ে ঘুরে আসি। বলিনি কখনো, তোমার হাতটা একটু ধরতে দেবে? কখনো বলিনি বা ঈশ্বরের কাছে বিচার দেইনি, তিনি তোমার চোখকে কেন আমার কাছে টেনে নিয়ে যায়? আমার তো এটিই চাওয়া, শুধুই আমাকে ভালবাসতে দাও, শুধু এটিই দাও প্লিজ! তোমার দিক থেকে শুধু এ অনুমতির সম্মতিই চেয়েছিলাম সারাজীবন।



ব্যালেরিনা থেকে পার্ল! পার্ল টিকলো না। জানতাম সে টিকবে না। জোর করে কোন কিছুই পৃথিবীতে টেকানো যায় না। তুমি যে আমার কাছে সেই ছোট বেলার খেলার সাথীই রয়ে গেলে। জীবনটা নাকি মাঝে মাঝে গল্পের মতো সুন্দর হয়, হয়তো বা! আমার গল্পে তোমাকে আর নাম দেবো না। কোন নামেই তোমাকে এখন মানিয়ে নিতে পারিনা। আমার গল্পে যদি কখনো তোমার নিজের নামটিই লিখতে পারি, অনেক অনেক বেশী রঙিন হয়ে উঠবে কাগজের পাতাগুলি।



তুমি আসবে বলেই , আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি

তুমি আসবে বলেই , কৃষ্ণচূড়ার ফুল গুলো ঝরে যায়নি

তুমি আসবে বলেই, সোনালী স্বপ্ন ভীর করে আসে চোখে

তুমি আসবে বলেই, আগামী বলছে দেখতে আসবো তোকে।



- তুমি আসবে বলে, আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায়।



যেভাবেই হোক, আমার হাতের স্পর্শ তুমি পাবেই! অপেক্ষায় থেকো, আর ভালো থেকো।



আজ এখানেই

- তোমার অনভিপ্রেত পাগলটা!









................................................



১৮ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ

বনশ্রী, ঢাকা



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৮

আলম দীপ্র বলেছেন: ভালো লাগল পড়ে ।

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

অনীক হোসাইন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.