| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনীক হোসাইন
কল্পনা অথবা অন্তরের আয়নায় নিজের ভাবনার বিষয়ের সাথে কথা হয় প্রতিদিন। সেই কথোপকথনের প্রারম্ভ অথবা শেষ নেই। এভাবে কোন একসময় দুচোখে ঘুম চলে আসে। শুরু হয় নতুন দিন; এভাবেই আমার প্রতিদিন। \n\nFacebook Profile: https://facebook.com/Mosaddek.Hossain.Anik
প্রিয় কেউ তুমি,
কেমন আছো, ভালো? খারাপ নাকি মাঝামাঝি? এখনো কি নিয়ম করেই ঘড়ির কাটা মেপে ঘুমিয়ে পড়ো? নাকি ঘড়ির ব্যাটারি মরচে পড়ে অচল, সাথে তুমিও!
প্রিয় তুমি, লাভ অফ মাই হ্যালুসিনেশন! আমি এখন তোমাকে মোটেও ভাবছি না, তবুও লিখছি। কেনো? তা ঠিক জানি না অবশ্য। আচ্ছা, তুমি কি এখনো আমাকে পাগল'টি ভেবে বসে আছো?
তোমাকে বলা কথাগুলো কখনোই পুরোপুরি সত্য ভেবে বোকামি করো না। এ সত্য জেনে পারলে অবাক হয়ে নিও, ওসব ছিল আমার কথার বাড়াবাড়ি। হা..হা..হা....... কথাগুলোর মাঝে আংশিক সত্যর ছায়া থাকলে ও অনেকাংশে যে ডাহা ভালোবাসা ছিল! তা নিছক মিথ্যের রেশ ভেবে উড়িয়ে দিও। তুমি যা শুনতে, হয়তো দত্তক নেয়া এ শহরে সেই কথাগুলো ভালোবাসা হয়ে ঘাস্ফড়িয়ের সাথে চলে যেতো রূপকথার বায়নায়।
প্রিয় ক্ষুদ্র স্মৃতি-প্রিয় হ্যালুসিনেশন,
তোমার থেকে নেয়া; আমার বেঁচে যাওয়া অবিশ্বাস্য ক্ষুদ্র স্মৃতিগুলোকে সেদিন কোথায় যেন ফেলে এসেছি। অল্পকিছু সময়ের ব্যবধান মাত্র! সব যেন পলাতক হয়ে হৃদয়ের সার্কাসে হেসে গেলো, চলে গেলো আমার বিশ্বাসের মাপকাঠি ভেংগে। বিশ্বাস করো! একটা বার ও আর খুঁজতে বের হইনি। ওরা মরে যাক ধুঁকে ধুঁকে। বিষ্পানের কষ্ট তো ওদেরই প্রাপ্য।
বলি হতে হতে আমি বার বার হেরে গিয়েছিলাম নিয়মিত-অবিরত। আমি হারতে হারতে হেরে গিয়েছি, আমার শুন্যে লাল স্বপ্নে ফাটল। আর তুমি বেঁচেই গিয়েছিলে! বাঁচতে তো হয়ই!!
সবকিছুতে কি শোকজ দেখানো জরুরি? তাই উপরের কথাগুলোও যে আমার, তা ভেবো না। সবই মায়া, সবই মিথ্যে - বাকির নামে শুধু একঘেয়ে ভালোবাসা। হাস্যকর!
আচ্ছা, ভালো আছো তো? আবারো বলে ফেললাম। এ ক্ষুদ্র কথাটিও জিজ্ঞেস করতে গিয়ে অনেকদিন থেমে গেছি, পারিনি। আজও ভেবো কিছুই বলিনি। তোমাকে লিখা এ হ্যালুসিনেশন পত্রে কষ্টই দিয়েছি।
বিদায়
তোমার হ্যালুসিনেট প্রেমিক।
©somewhere in net ltd.