| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেডিসনের ডিজে পার্টিতে মহিলা লাঞ্ছিত, জিডি
রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের ডিজে পার্টিকে ঘিরে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্য রাতে 'নাতাশ নাইট' নামের ওই ডিজে পার্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার রাতে রেডিসন হোটেলে চলা ডিজে পার্টির আয়োজক ছিলেন জামিল, নাতাশা ও লেমন নামের কয়েকজন। আয়োজক নাতাশার নামে পার্টির নামকরণও করা হয় 'নাতাশা নাইট'। রাত গভীর হতেই কিছু যুবক মাতাল অবস্থায় আনন্দ-ফুর্তিরত মেয়েদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও নাজেহাল করতে থাকেন। রাত আড়াইটার দিকে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক একজন সুন্দরী মহিলাকে খারাপ ইঙ্গিত করে। এ সময় তার সঙ্গে থাকা একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা এবং একজন ব্যবসায়ী ওই ঘটনার প্রতিবাদ করলে উচ্ছৃঙ্খল যুবকরা তাদের ওপর চড়াও হয়। শুরু হয় হাতাহাতি। পুরো ডিজে ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভুক্তভোগীরা পার্টি কক্ষ ছেড়ে বাইরে চলে এলে কিছু বহিরাগত সন্ত্রাসী আবার তাদের লাঞ্ছিত করে।
পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগীদের একজন জিডি করেন। অভিযোগকারী জিডিতে উল্লেখ করেছেন, আয়োজক এবং হোটেলের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে তারা কোনো সহায়তা পাননি।
এ ব্যাপারে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার আওরঙ্গজেব খান এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, প্রায় প্রতিরাতেই পাঁচতারকা ওই হোটেলে চলে ডিজে পার্টি। রাতভর চলা ওই পার্টিতে আগতদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও আয়োজকরা প্রায়ই এক্ষেত্রে ব্যর্থ হন। কিছু উচ্ছৃঙ্খল ধনীর দুলাল ও স্থানীয় কিছু সন্ত্রাসীর হাতে প্রায়ই নাজেহাল হন আগতরা। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মানসম্মানের ভয়ে তাদের অনেকেই থানা-পুলিশকে অবহিত করতে চান না।
সূত্র আরও জানায়, নিয়ম অনুযায়ী হোটেলের নির্দিষ্ট বারে অ্যালকোহল, বিয়ার থাকার কথা থাকলেও ওই পার্টি ভেন্যুতে হরহামেশাই পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি মদ ও বিয়ার। এসব পার্টিকে কেন্দ্র করে প্রতিরাতেই ঘটছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ব্যাপারে হোটেল রেডিসনের নিরাপত্তা বিভাগে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
২|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, এই ধরণের অশ্লীল কর্মকান্ডে এর চেয়ে ভাল আর কি আশা করেন??
৩|
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
রিফাত হোসেন বলেছেন: লৌল ![]()
একটা ডিজে পার্টি সামাল দিতে পারল না.. !
কমার্শিয়াল নাইট ক্লাব সামাল দিবে কিভাবে ![]()
সিকিউরিটি থাকা উচিত ছিল, যারা অতিরিক্ত মাতালদের ঘাড় ধরে ক্লাব বা পার্টি থেকে বের করে দিবে । যতই সে ধনীর দুলাল মুলাল হোক ।
পার্টি দিলেই হয় না, টেইক কেয়ার করতে হয়
৪|
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
ঢাকাবাসী বলেছেন: এটা হোটেল কতৃপক্ষের ব্যার্থতা। এধরনের ঘটনা সামাল দেয়ার জন্য বাউন্সার থাকে, তারা নিয়ন্ত্রনহীন বা উশৃঙ্খল মাতালদের ধরে ধরে বাইরে ছুড়ে দিবে বা ম্যানেজ করবে। আইনেও তাই বলে। অবশ্য আমরা সেরকম সভ্য দেশে বাস করি কিনা সন্দেহ আছে।
৫|
১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩
অলস_ছেলে বলেছেন: জামিল এবং নাতাসা হলো BLACK EYE GROUP এর মালিক, তারা একে অপরকে পরিচয় দেয় LIVE TOGETHER COUPLE হিসেবে, জামিল নাতাসাকে দিয়ে বিভিন্ন লোককে blackmail করে এবং বিপুল টাকা নিয়েছে। ফেসবুকে একটু ঘাটাঘাটি করলে ওদের আরো পরিচয় পাবেন।
৬|
১০ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮
কালীদাস বলেছেন: এই বালছাল শো-এর নামটা শুনলেই মেজাজটা খারাপ হয়া যায়। আর যাগরে টিজ করছে ওরাই বা ঐস্পটে কি করতেছিল? জানা উচিত ছিল যে, নর্দমার পাশ থিকা উইঠা আসা পুলাপান ছাড়া কারো এই জায়গায় যাওয়ার কথা না।
৭|
১০ ই জুন, ২০১৩ রাত ৯:২৩
অহন_৮০ বলেছেন: এটা হোটেল কতৃপক্ষের ব্যার্থতা। এধরনের ঘটনা সামাল দেয়ার জন্য বাউন্সার থাকে, তারা নিয়ন্ত্রনহীন বা উশৃঙ্খল মাতালদের ধরে ধরে বাইরে ছুড়ে দিবে বা ম্যানেজ করবে। আইনেও তাই বলে। অবশ্য আমরা সেরকম সভ্য দেশে বাস করি কিনা সন্দেহ আছে।
আমিও একমত
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
সোহানী বলেছেন: বাহ বাহ্ ভালো তো.... দেশে কেউ মরে না খেয়ে আর কেউ মরে মদ খেয়ে .....