| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুডুলস রান্নার যে পদ্ধতি প্রচলিত তা স্বাস্থ্যের জন্য খুবই বিপদজনক। আমাদের অনেকেই নুডুলস ছাড়া চলতেই পারেন না। ঘরে বাইরে সব জায়গাতেই নুডুলসের জয়জয়কার। নুডুলস খাওয়া নিয়ে কিছু তথ্য আমরা আপনাদের জানাতে যাচ্ছি যা আপনার স্বাস্থ্য ঝুঁকি দূর করবে বলে আশা করছি।
পাত্রে পানি নিয়ে তাতে নুডুলস ও মসলার গুড়া দিয়ে ২-৩ মিনিট রান্না করি এবং খাওয়ার উপযোগী বলে ধরে নিই। কিন্তু এটি নুডুলস রান্নার সবচাইতে ভয়ঙ্কর পদ্ধতি। এভাবে রান্নার ফলে মসলার উপাদান এমএসজি (মনোসোডিয়াম গ্লুকামেট) আণবিক পর্যায়ে পৌঁছে বিষাক্ত হয়ে যায়। এবং আরেকটি বিষয় আমরা হয়তো জানিই না যে, নুডুলসে মোমের আবরণ দেওয়া থাকে এবং এভাবে রান্নার ফলে সেই মোম আমাদের দেহে ঢুকে যায় এবং তা নিষ্কাশন করতে দেহের ৪ থেকে ৫ দিন সময় লাগে।
নুডুলস রান্নার সঠিক পদ্ধতি :
১. একটি পাত্রে নুডুলস সিদ্ধ করুন।
২. সিদ্ধ হলে মোমযুক্ত পানি ছেকে ফেলে দিন।
৩. আরেক পাত্রে পানি গরম করুন, ফুটানো পানিতে সিদ্ধ করা নুডুলস ছেড়ে দিন এবং চুলা নিভিয়ে দিন।
৪. এরপর মসলা ছিটিয়ে নেড়ে দিন, নুডুলস স্যুপ তৈরি হয়ে যাবে।
৫. আর যদি ঝড়ঝড়া নুডুলস খেতে ভালবাসেন তাহলে পাত্র থেকে পানি ছেকে মসলা যোগ করুন।
তৈরি হয়ে যাবে নুডুলস। যদিও তা তৈরি করতে দুই মিনিট নয় প্রায় ১০ মিনিট সময় এমনিতেই লাগবে। এই পদ্ধতিতে সামান্য একটু বেশি সময় লাগবে তবে তা স্বাস্থ্যের জন্য নিরাপদ। বিজ্ঞাপনদাতাদের মুখরোচক কথায় কান দিবেন না। ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
[ সবাইকে সচেতন করে তুলতে সাহায্য করুন ]
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬
আনিজনাত বলেছেন: ধন্যবাদ
২|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজ্ঞাপনদাতাদের মুখরোচক কথায় কান দিবেন না। ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
৩|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
কালোপরী বলেছেন: Thnks
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:১০
আনিজনাত বলেছেন: welcome![]()
৪|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
নোবিতা রিফু বলেছেন: আপনি এই খবর কই পাইলেন?
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১
আনিজনাত বলেছেন: সংগৃহীত
৫|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার তথ্য যে সঠিক তা বুঝবো কেমন করে ?
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮
আনিজনাত বলেছেন: লিংক দেখুন
৬|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মদন বলেছেন: মোম কেন ব্যবহার হচ্ছে এটি কি জানা যাবে?
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১
আনিজনাত বলেছেন: লিংক দেখুন
৭|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
রিফাত হোসেন বলেছেন: কপি পেষ্ট করেছেন ভাল কথা ।
মনে হচ্ছে তাই ।
যাই হোক অনেক খাবারেই মোম জাতীয় পদার্থ থাকে বা এ দিয়ে তৈরী হয় ।
এ নিয়ে চিন্তা কিছু নাই । ![]()
যদি মরে যাওয়ার প্রশ্ন আসে, তাহলে আমি প্রচুর পানি সেদ্ধ করে , সিদ্ধ পানি সহ পান করেছি, বছর ৩-৪ টানা হবে । ![]()
প্রচুর পানি পান করেন, স্বাস্থ্য সম্মত খাবার খান, হালকা ব্যায়াম করুন । রোগের সাধ্য নাই আপনাকে স্পর্শ করে !
আর এটা ফেইক কথা যাই হোক...
ক্যান্সার ! হুহ
আর ৪-৫ নিষ্কাশন হতে সময় লাগে কে বলল ?
পানি না পান করলে ১ মাস এ নিষ্কাশন হয় নাকি সন্দেহ , যদি থেকে থাকে নুডুলস এ কিছু ।
------------
মদন বলেছেন: মোম কেন ব্যবহার হচ্ছে এটি কি জানা যাবে?
এটা হোয়াক্স তবে কোন কোন খাবার এ প্রকিয়াজাত করন করতে ব্যবহার করা হয় , তা ফলও হতে পারে , তাতে মোম জাতীয় কিছু মেশানো হয় দীর্ঘদিন সংরক্ষন এর জন্য ।
....
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮
আনিজনাত বলেছেন: দেখেন ভাই আমি আপনার সাথে তর্ক করবো না। আপনার যদি মনে হয় ভূয়া তাহলে আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন। আমার কাছে মনে হয়েছে সচেতনতা তৈরি করার জন্য এই পোস্টটা শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম। আর ইন্সট্যান্ট নুডুলস কখনই সাস্থসম্মত খাবার হতে পারেনা। পোস্টটি এখান হতে সংগ্রহ করা হয়েছে। লিংক দেখুন
৮|
২২ শে জুন, ২০১৩ রাত ৯:২৫
বটের ফল বলেছেন: ভালো পোষ্ট। ধন্যবাদ।
আমিও এইসব ইন্সট্যান্ট নুডুলস এর বিপক্ষে। এগলো স্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর।
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯
আনিজনাত বলেছেন: ধন্যবাদ।
৯|
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৯
দুরন্ত-পথিক বলেছেন: তাই আজকে নুডলস এইভাবে রান্না করেছি।
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
আনিজনাত বলেছেন: ধন্যবাদ।
১০|
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
ধুম্রজ্বাল বলেছেন: আপনি অতি সাধারন মানুষ।
আজকের লেখনী দিয়ে আপনি অসাধারন একটা কাজ করলেন।
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
আনিজনাত বলেছেন: ধুম্রজাল আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারন কমেন্টের জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++