| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনমোনা
আনমোনে কিছু ভাবতে যেওনা, তাহলে হয়তো বাস্তবতা থেকে ছিটকে পড়বে বহু দূরে.......
আজ কাল নিজেকে বড্ড বেশি অচেনা লাগে। ওনেকেই বলে আমি নাকি ভীষণ রকম বদলে গেছি, নিজের কাছেও তাই মনে হয়।
প্রশ্ন হল- কেন?
আমার বদলে যাওয়াটা কার কাছে আদিক্ষেতা আর কারো কাছে অকারন অগোছালো জীবনকে প্রশ্রয় দেয়া। কিন্তু এই বদলে যাওয়াটা আমার কাছে কি তা জানার সময় কিংবা ইচ্ছা বোধ করি কারোই নেই। যে যে যার যার মন্তব্য আর খোঁচা দিতেই ব্যস্ত।
সম্ভবত এটা আমার আপনার আমাদের সবারই একটা সাধারণ সমস্যা তা হল নিজের দুঃখ টাকে সবার থেকে বড়ো করে দেখা। ভুল ও কিছুনা কারন যার যার কাছে তার দুঃখটাই বড়ো, কিন্তু আমদের সংকুচিত মস্তিস্ক এটা মেনে নিতে সবসময়ই নারাজ। কিন্তু আমরা কখনো একবারো কি ভেবে দেখি দুঃখটা যত বড়ো কিংবা ছোট-ই হোক না কেন যার দুঃখ তার সইবার ক্ষমতা কতোটুকু? না দেখিনা কারন তখন অতি সহজেই আমরা তাকে বলি “এত দুঃখ বিলাস ভালো না”।
প্রিয়জনদের কাছে প্রশ্ন –“দুঃখ যাকে প্রতি মুহূর্তে গ্রাস করে তার কি দুঃখ নিয়ে বিলাসিতা করার প্রয়োজন হয়?”
জীবনে চলার পথ সবসময় কণ্টকময় হবে তা জরুরী নয়, এটাও জরুরী নয় যে পথ সবসময় এ মসৃণ হবে। কার পথের গল্প কখন মোড় নেয় সেটা কি কেও আগে থেকেই নির্ধারণ করতে পারে? তবে ভাগ্য-বিধাতা কে?? কেনই তার চর্চা, কেনই বা তাতে বিশ্বাস?? মূর্খের মত প্রশ্নটা করলাম যার উত্তর যারা বিশ্বাস করে তাদের কারো কাছে নেই। কারন যারা বিশ্বাস করে তাদের জন্য কন যুক্তির প্রয়োজন হয়না। সুতরাং এই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন ও তাদের নেই।
যখন মস্তিস্কে যুক্তি ফুরিয়ে যায় সম্ভবত তখনই প্রশ্রয় পায় আবেগ। আবেগ নিয়ে বেশি কিছু বলার দরকার হয়না। কারন জীবনের বেশীর ভাগ সময় আমরা আবেগ দিয়ে পরিচালিত কিংবা প্রতারিত যাই বলিনা কেন আবেগই এখানে একচ্ছত্র অধিপতি। কিছু কিছু সময় আমরা এতটাই অসহায় বোধ করি তখন সান্ত্বনা গুলোকে মনে হয় ফরমালিন দেয়া কোন পন্য বিক্রির বৃথা চেষ্টা। কথাটা যদি একটু অন্যভাবে কাব্যরস মিলিয়ে লিখতাম আপনাদের পড়তে ভালো লাগতো কিন্তু আমাদের অবভস্ততার কথাটাও তো ভাবা দরকার। কি বলে, কি শুনে আমরা অভ্যস্ত...তাই না?
এত কিছু বলার কারন টা হল যদি কারো দুঃখে দুঃখিত হতে না পারি কিংবা তাকে সহযোগিতা করতে না পারি অন্তত আমরা তাকে যেন বিভ্রান্ত কিংবা অশান্ত না করি।। যাই যাক যতটুকুই যাকনা কেন, যার যায় সেই বুঝে তার আবেগ আর তার পেছনের যুক্তি। তার আবেগ যদি আমাদের চোখের পাশ কাটিয়ে যায় কিংবা যুক্তি যদি আমাদের অলক্ষে অন্যত্র হারিয়ে যায় তবে এটা তার দোষ কি? কষ্টের এমন মুহূর্তে সে যদি তার আবেগ কিংবা যুক্তি দেখানোর পরিস্থিতিতে থাকতো তবে সে তো ভালই থাকতো। কষ্টে থাকতো না।
প্রিয়জনদের কাছে প্রশ্ন- আমার কষ্ট কি তুমি আর তোমাদের না ভাবায় তবে তোমরা ভেবনা কিন্তু আমরা কষ্টকে নিলামে তুলছো কেন? আমার কষ্টের ভাগ না নিতে পার, নিওনা তবে আমার কষ্টকে কষ্ট দিচ্ছ কেন? তোমরা যদি ভাবো কষ্ট আমার সাময়িক বিলাসিতা, ভাবো...তবে আমার কষ্টের বিলাসিতায় তোমাদের কমদামি চেতনার বিস্তার ঘটাচ্ছ কেন?
হ্যাঁ, আমি আবেগ কে প্রশ্রয় দিয়েছি, আবেগ কে প্রশ্রয় দেয়া যদি ভুল হয় তবে আমি ভুল করেছি, এই ভুল সবাই করে আমিও না-হয় করলাম ক্ষতি কি???
নিজের কাছে প্রশ্ন- কেন প্রিয়জন দের কাছে এত প্রশ্ন? কেনই বা তাদের অস্থির মনভাবনা কে আমি প্রশ্নবিদ্ধ করছি? আদৌ কি আমার কিংবা তাদের কিছু এসে যায়? প্রিয়জন দের তো যুক্তির মারপ্যাঁচে অনেক আগেই হারিয়েছি...আবেগের যুগে তারা সম্ভবত যাদুঘরে।
যুক্তির যুগে যাদের হারিয়েছি আবগের যুগে তাদের প্রশ্ন করে আরও একবার বোকা সেজে কি লাভ?
ঠিক এই মুহূর্তে নচিকেতার একটি গানের কয়েকটি লাইন খুব মনে পরছে-
যখন এ মনে প্রশ্নের ঝর,
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কথাও
শোনায় তার উত্তর।।
যখন আমার ক্লান্ত চরণ
অবিরত বুকে রক্ত ক্ষরণ
খুঁজে নিয়ে মন, নির্জন কোন
কি আর করে তখন?
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন...স্বপ্ন দেখে মন।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৪
আনমোনা বলেছেন: (দুঃখিত, বেশী কথা কইয়া ফালাইছি)...। নাহ, বেশি কথা বলেন নাই। সত্যি কথা বেশি বলেন আর কম বলেন সত্য তো সত্যই তাইনা। ঠিক-ই বলেছেন কারো কিছু আসলেও এসে যায় না।।
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫২
জাহিদ আপলু বলেছেন: ""...আবেগের যুগে তারা সম্ভবত যাদুঘরে""
কথাটা ভাল লেগেছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৩
আনমোনা বলেছেন: আপলু ভাই ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য। ![]()
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১১
স্বপ্নকথন বলেছেন: অনেক কঠিন করে লিখেছেন রে ভাই! এত্ত কঠিন করে জীবন কে বিবেচনা করতে নাই।
২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৭
আনমোনা বলেছেন: জীবন কে কঠিন ভাবে বিবেচনা করিনা, জীবন কঠিন হয়ে যায়। তাই সময়ের মারপ্যাঁচে সহজ কথাগুলো ও কঠিন হয়ে যায়... ![]()
৪|
১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫০
অদ্ভূতছেলে বলেছেন: হাইরে আবেগ.।.।.।.।
তুই কেন সময়ের কাছে বন্ধী
২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৫
আনমোনা বলেছেন: হুম।
আবেগ!!!
৫|
২৮ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:১৮
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আবেগ জীবনের অলংকার, আবেগ দিয়ে জীবন সাঁজাতে হয়।
নিজেকে একা ভাবতে পারলেই অনেক সমস্যা থেকে বেড়িয়ে আসা যায়,
কারো কাছে কোন চাওয়া না থাকলে আরেকটু সহজ হবে জীবন,
বিশ্বাস করে বিশ্বাস ভাঙ্গা দেখার অভ্যাস থাকতে হবে,
যে বিশ্বাস ভেঙ্গে ফেলে তার উপর ক্ষেপে না গিয়ে তার জন্য করুনা রাখতে হবে,
কাউকে উজার করে ভালোবেসে তার থেকে ভালোবাসা না ফেলে সেটা তার ব্যর্থতা বা তার দুর্বলতা ভাবতে হবে, ভাবতে হবে ঐ মানুষটি হয়তো অসহায় নয়তো অন্ধ নয়তো মেরুদন্ড হীন, এইভাবে যাবতীয় বিশেষণে তাকে মুড়িয়ে রাখলেই কষ্ট কমে যাবে ,
শেষ কারো উপকারর পারলে করুন না পারলে কারো ক্ষতি না করে জীবন টেনে নিয়ে যান দেখবেন আপনি সুখি হতে পারছেন।
আল্লাহ আপনার সহায় হউন ![]()
২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪২
আনমোনা বলেছেন: ইনশাল্লাহ...।।
দোয়া করবেন যেন কারো কষ্টের কারন না হতে হয় আমাকে। আর সবার উপকার ই যেন করে যেতে পারি, কোন প্রাপ্তির প্রত্যাশায় নয় মন থেকে।
ভালো থাকবেন।
৬|
২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
ক্লে ডল বলেছেন: আনমোনা! আপনার পোষ্ট পড়ে আনমোনা হয়ে গেলাম কিছুটা!
৭|
২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
ক্লে ডল বলেছেন: আনমোনা! আপনার পোষ্ট পড়ে আনমোনা হয়ে গেলাম কিছুটা!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৮
যাচ্ছে চলে যাক না বলেছেন: হ্যাঁ, আমি আবেগ কে প্রশ্রয় দিয়েছি, আবেগ কে প্রশ্রয় দেয়া যদি ভুল হয় তবে আমি ভুল করেছি, এই ভুল সবাই করে আমিও না-হয় করলাম ক্ষতি কি???
একটাইতো জীবন ...কি আছে জীবনে...করলেন না হয় ভুল আর পাইলাম না হয় দুঃখ...কি আসে যায়...!!
আদৌ কি আমার কিংবা তাদের কিছু এসে যায়?
কোন কিছুতেই কারো কিছু আসে যায় না ভাই...!!বিশ্বাস করেন...!!আজকে আমি আপনি মইরা গেলে দুনিয়ার কোন ক্ষতি নাই...শুধু মা হয়তো এক বছর কান্নাকাটি করব...প্রতিবছর আপনার জন্মদিন আর মৃত্যু বার্ষিকীতে মিলাদ দিব...!!ভালোবাসার মানুষ নিয়া যে যত কথাই বলুক...আরেকজনের ভালোবাসা না হোক সাপোর্ট সে নিবেই...!!
সো আমার যা ইচ্ছা আমি করুম...!!কারো তাতে কিছু যায় আসে না...!!!(দুঃখিত, বেশী কথা কইয়া ফালাইছি)