নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

অন্তরপুর

অন্তরপুর › বিস্তারিত পোস্টঃ

হা: হা: হা: হা: ......... হাসির জন্য কয়েকটি কৌতুক (পর্ব-১)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৫

ঈদের বন্ধ শেষে অনলাইনে এসেই দেখি আমি সেইভ হয়ে গেছি। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছিল। কিন্তু নাচতে তো পারি না । নাচার অভাব দুর করতে কয়েকটি মজার (আমার নিকট) পোস্ট করলাম.....................



কৌতুক-১

দুই চাপাবাজ গল্প করতে করতে যাচ্ছে।

১ম: জানিস দোস্ আমার দাদার না একটা গোয়াল ঘর ছিল। তা এত বড় যে এক দরজা দিয়ে ছোট একটা বাছুর (গরুর বাচ্চা) প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে হতে তার নিজের-ই বাচ্চা হয়ে যায়।

২য়: আরে রাখ তোর গোয়াল ঘর। আমার দাদার একটা মই ছিল তাতে চড়ে আকাশের নাগাল পাওয়া যেত।

১ম: চাপা মারার আর জায়গা পেলি না। তোর দাদা এত বড় মই রাখত কোথায়?

২য়: কেন তোর দাদার গোয়াল ঘরে।



কৌতুক-২



শিক্ষক: হাবুল বাংলা বইয়ের ১৩ পাতার পদ্যটা মুখস্থ বল।

ছাত্র: পারি না স্যার।

শিক্ষক: এখানে আয়। (ছাত্র টেবিলের নিকট আসার পর) হাত পেতে দে।

কি রে হাবুল তোর হাতের তালু লাল কেন? তুই কি তামাক সেবন করিস?

ছাত্র: ছি: ছি: স্যার আমি জীবনেও তামাক খাই নাই স্যার। তবে আমি ঘুম আসলে কে যেন হাতের তালুতে তামাক ডলে খেয়ে যায়।





কৌতুক-৩



মোটর সাইকেল গ্যারেজে এক মুর্খ যুবক বসে মোটর মেকানিকের সাথে গল্প করছে। এমন সময় এক ভদ্রলোক মোটরসাইকেল সারানোর জন্য গ্যারেজে আসল। মোটর সাইকেলটি দেখেই মুর্খ যুবকটি মেক্যানিককে উদ্দেশ্য করে বলল জানেন বাবুল ভাই এই..........

এই "ছটর ফটর" গাড়ীগুলো খুব ভাল।

ভদ্রলোক: আরে ভাই, কি আবোল তাবোল বকছেন। এইটার নাম "ছটর ফটর" না । এইটার নাম নাম হইল "বাজাজ"।

যুবক: আমি কি আপনার চেয়ে কম বুঝি নাকি? আমি জানি এইটার নাম "ছটর ফটর)।

(দুইজনের মধ্যে লেগে গেল তুমুল তর্ক। এক পর্যায়ে ভদ্র লোকটি রেগে গিয়ে বাজাজ কথাটি কাগজে লিখে বলছে)



ভদ্রলোক: আপনি কেমন শিক্ষিত বলেন তো (BAJAJ) এইটা কি লিখলাম?????



যুবক: পারি না। আচ্ছা আপনি কেমন শিক্ষিত বলেন তো (FDHOSFDFOFKSDUF8OEJ) ।আমি এইটা লিখলাম?????

ভদ্রলোক: এই টা কিছুই হয় নি।

যুবক: আপনি যা লিখছেন আমি পারি না। আর আমি যা লিখেছে তা আপনি পারেন না।

অতএব আপনি যতটা শিক্ষিত আমিও ততটা শিক্ষিত। বুঝলেন।

তাই বেশি শিক্ষার বাহাদুরী করবেন না।





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৭

আহমাদ জাদীদ বলেছেন: View this link

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৮

১১স্টার বলেছেন: অভিনন্দন

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৫

নেকা বলেছেন: মৌচাকে ঢিল ঈদ সংখ্যা

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৯

সবুজ মানব বলেছেন: ভাই
এখনো এইসব জোকস দেন??
কোন দুনিয়ায় আছেন ভাই

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

ইমুব্লগ বলেছেন: বৃটিশ আমলের জোকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.