নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/Arafin205

ভালোবাসার হাতে পৃথিবীর সকল বিষ্ময়

আরাফিন205

[email protected] 01199800553

আরাফিন205 › বিস্তারিত পোস্টঃ

তুমি কি আর আগুন হবে?

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

তুমি কি আর

আগুন হবে? আগের মত?

প্রবল তেজে - পুড়িয়ে দেবে

জ্বালিয়ে দেবে স্মৃতির ক্ষত।



আমার হাতের আঙুল ছুঁয়ে

বলবে কি আর - "স্বপ্ন দেখো"?

স্বপ্ন দেখো ব্যস্ত রাতের,

আগুন দিনের - ফর্সা প্রাতের।



ঠোঁটের ছোঁয়ায় আগুন জ্বেলে

হাসবে কি আর আগের মত?

তোমার মত - ভর দুপুরে

গভীর রাতে, সুর নুপুরে।



তুমি কি আর আগুন হবে?

রক্তে ওঠা পাগলা নাচন - বন্য ছোঁয়ায়

হলুদ চাদর - সর্ষে জমিন

সবুজ স্রোতের - ধূসর ধোঁয়ায়।

তুমি কি আর

আগুন হবে? আগের মত?

না হয় একটা চুমুই দেব - আস্ত একটা

তোমার মত।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.