| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্ণব আর্ক
জগদ্ধাত্রীর অপরিশোধ্য ঋণে বাঁধাজীবনের তটিনী আজ পড়ে আছে তটে,ঘুম ভাঙানি গান সে কবেই থেমে গেছেএখন আর বাজে না মর্চে ধরা গ্রামোফোন।।ওষ্ঠ-শীর্ষে আকড়ে থাকা পিতৃপ্রদত্ত প্রাণটি সত্যি কেমন এক মূর্তিমান অভিশাপ,এখানে কেবলি বেজে ওঠে ,শ্মশানের সেই খট্টাঙ্গ পুরাণের বিলাপ,মুর্তিমান বিভীষিকায় আচ্ছন্ন এ এক অপলাপ। তবুও স্বপ্ন দেখি আকাশ ভরা জোছনায়,বৈশাখী পূর্ণিমায় এখনো বুক বাধিঁ আশায়। কৃষ্ণচূড়ার রক্তিম খামে মন আজ চিঠি পাঠায়কোনো অর্বাচীন ঠিকানায়। তাই দৃষ্টি আমার প্রসারিত ঐ নীলিমায়।
গ্রিক সভ্যতার ইতিহাস বলতে গেলে কেবলই যুদ্ধ বিগ্রহ আর হানাহানি ছাড়া তেমন কিছুই বলার মতো বিষয় নেই বললেই চলে। ক্রমাগত যুদ্ধের দামামা যেমন নগর রাষ্ট্র স্পার্টার তরুণ সমাজের জীবনকেই একটা মারাত্বক অভিশাপ হিসেবে দাঁড় করিয়েছিল ঠিক তার ই বিপরীতে এথেন্সে বিকশিত হয় পৃথিবীর প্রথম গনত্ন্ত্র । আসলে এটাকে ঠিক প্রথম ধাপের গনতন্ত্র বলা হলেও এখানে কোনভাবে নারীর অধিকারকে নিশ্চিত করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। স্বেচ্ছাচার রাজতন্ত্রের যবনিকা টানার মাধ্যমে নতুন ধারার ও সাধারন জনতার অংশগ্রহন কে নিশ্চিত করায় এটি প্রশংসার দাবিদার। আমরা গনতন্ত্র বিকশিত হওয়া ও স্থিতিশীল পরিবেশ এর উপস্থিতিতে দেখি শিল্প সাহিত্যের পাশাপাশি স্থাপত্য শিল্পের বিকাশ ঘটতে । প্রকৃত অর্থে বিরল কিছু স্থাপত্যিক নিদর্শন এখানে বিকশিত হয়। আমরা ডোরিও আয়োনিক ও করিন্থিয়ার এই তিন ধরণের পিলারের উপর স্থাপত্যিক নিদর্শনগুলো গড়ে উটতে দেখি। গ্রীক দেবতা এথেনার পুত্র হেলেনের নাম অনুসারে গ্রীকরা পরিচিত হয় হেলেনিক জাতি হিসেবে।তাদের গড়ে তোলা প্রাথমিক দিকের সভ্যতাকে হেলেনিক সভ্যতাও বলা হয়। হেলেনিক সভ্যতার মূল আকর্ষন ছিল এর স্থাপত্য ও ভাষ্কর্যকলার নিদর্শনগুলো। এগুলো স্থাপত্যশৈলী ও নির্মান কৌশল সব দিকে হতেই অনন্য বৈশিষ্টের অধিকারী ছিল।এই সময় আমরা নির্মিত হতে দেখি বিখ্যাত দেবী এথেনার মূর্তি ও পার্থেনন মন্দির এবং বেশ কিছু সুদৃশ্য তোরণ।মাইরণ ফিদিয়াস প্রাকসিটেলাস এর মতো ভাস্কর এই যুগে জন্ম নিয়েছিলেন বলে এই সময়ের ইতিহাস আরও সমৃদ্ধ হওয়ার অবকাশ পায়। আমি ইন্টারনেটে প্রাপ্ত কিছু সুন্দর ছবি সবা সাথে শেয়ার করার চেষ্টা করছি।
আগোরা বলতে গেলেই আমাদের সামনে ভেসে ওঠে আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর এর কথা আসলে আগোরা ছিল প্রাথমিক গ্রীসের বাজার । পরে তা গণমানুষের মিলন মেলায় পরিণত হয়।
একটি ভাস্কর্যের আংশিক ..
এক্রোপলিসে রাতের নির্জনতায় আলোর দীপাবলি....
একটি সুন্দর ছবির ফ্রেমে এক্রোপলিস
বর্তমান সময়ের একটি গীর্জা..
জগত বিখ্যাত পার্থেনন মন্দিরের উপরের অলংকরণ...
একটি সুদৃশ্য প্রত্নতাত্তিক নিদর্শনের পাশের খোলা জায়গা. প্রত্নতাত্ত্বিকগণ এটাকে আগোরার স্থান বলে বিবরণ দিয়েছেন
একটি প্রত্নস্থান ...
গ্রীসের বর্তমান আলোক চিত্রঃ
একটি প্রাচীন থিয়েটারের বর্তমান অবস্থা..।
একটি সুদৃশ্য প্রাচীন স্থাপত্য
বিখ্যাত এক্রোপলিস
পার্থেনন মন্দির
আজও কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকা কিছু গ্রীক সভ্যতার স্থাপত্যিক নিদর্শন।
পাড়ারের উপর অবস্থিত প্রাচীন কীর্তি
প্রাচীন গ্রীসের অলিম্পিয়া স্টেডিয়ামের প্রবেশ পথ
প্রখ্যাত মিনোয়ান প্যালেসের অংশবিশেষ
দৃশ্য এক ঃ
দৃশ্য দুই
দৃশ্য তিন
মোঃ আদনান আরিফ সালিম অর্ণব
প্রত্নতত্ত্ব অধ্যয়নকারী ও অবিনির্মানবাদী লেখক।
প্রত্নতত্ত্ব বিভাগ,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,
বাংলাদেশ।
আমার ওয়েবসাইট :
archaeologyofhumankind
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২
অর্ণব আর্ক বলেছেন: চেস্টা করবো আমি সামুতে কোন লেখা পোস্ট করার পর তা আমার অন্যান্য ব্লগ সাইটেও পো্স্ট করি । এবং তার প্রত্যেকটাতে একেকটার লিংক শেয়ার করি। ধন্যবাদ আপনাকে।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪২
অর্ণব আর্ক বলেছেন: আপনার পাঠানো লিংকের ব্লগে আইডি খুললে কতদিন পর তা সেফ হবে। আর সরাসরি আইডি সেফ করার কোন বিকল্প ব্যবস্থা আছে কিনা। ...জানালে ভাল হতো।
২|
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৯
ফালতু মিয়া বলেছেন: অবিনির্মানবাদী লেখক- এটা কি? একটু ব্যাখ্যা দিন।
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
অর্ণব আর্ক বলেছেন: জাক দেরিদার লেখা পড়ার চেস্টা করুন প্লিজ । আমি লেখার মূল ভাব সব সময় পাঠকের উপর ছেড়ে দিতে চেস্টা করি। তবে জানিনা কতদূর সফল।
৩|
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৫
জাওয়াদ হাসান বলেছেন: ভাল পোস্ট। আরও কিছু ছবি দিলে প্লাস দিতাম।
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
অর্ণব আর্ক বলেছেন: ভাইয়া আরো অনেক ছবি আমার পিসি তে আছে কিন্তু নেট স্পিড আমাকে থাপরাচ্ছে । তাই আর পোস্ট করা হয়নাই পরে এডিট করে দেব।
৪|
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০
টুনা বলেছেন: অবিনির্মানবাদী লেখক- বুঝলামনা ।দয়া করে একটু বুঝিয়ে বলবেন ।
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
অর্ণব আর্ক বলেছেন: ভাইয়া ,জাক দেরিদার লেখা পড়ার চেস্টা করুন প্লিজ । আমি লেখার মূল ভাব সব সময় পাঠকের উপর ছেড়ে দিতে চেস্টা করি। তবে জানিনা কতদূর সফল। আপনাকে ধন্যবাদ।
৫|
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
আলিম আল রাজি বলেছেন: মনে হলো সেই প্রাচীন গ্রিসে চলে গেছি। অসাধারণ লাগলো।
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৩
অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ রাজি ।
৬|
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৪
অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।
৭|
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৯
রুয়াসা বলেছেন: হুমম Decentralized
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৫
অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ
৮|
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৬
অগ্নি সারথি বলেছেন: ছবিগুলার জন্য ধন্যবাদ।তবে বিনির্মান মানে কোনভাবেই ধংস নয়।দেরিদা কি বলেন।
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩২
অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি আসলে Deconstruction এর কথা বলেছি। destruction এর কথা বলি নাই ![]()
৯|
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৫
টুন্টু কুমার নাথ বলেছেন: সুন্দর হয়েছে। আপনি এইরকম আরো ভাল ভাল জিনিস দিয়ে এগিয়ে যান । আমরা আছি পড়ার জন্য।
২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:০১
অর্ণব আর্ক বলেছেন: টুন্টু দা অনেক ধন্যবাদ । আশাকরি অতি সত্ত্বর আরো কয়েকটি প্রাচীন সভ্যতার পাশাপাশি রামায়ন বিষয়ক লেখাগুলো আসবে।
১০|
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪১
হাসান তারেক বলেছেন: সুন্দর পোষ্ট সাথে প্লাস!!!
২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:০২
অর্ণব আর্ক বলেছেন: ভাল লাগলো আপনার কমেন্ট সেই সাথে আনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৩
ইয়াহু বলেছেন: সামহয়ার ইন ব্লগের মত opest নামে একটা নতুন ব্লগ চালু হয়েছে।এটা সবার জন্য উন্মুক্ত ।স্বাধীন , পরিচ্ছন্ন ও শতভাগ নিরপেক্ষ হওয়ায় এখানে আপনি আপনার মুক্ত চিন্তা প্রকাশ করতে পারেন । এখানে প্রতিষ্ঠিত ব্লগারদের দখল হয়ে যাওয়া নিক ফিরিয়ে দেয়া হচ্ছে। এখানে আপনাকেও স্বাগতম।
ওপেষ্ট বাংলা- http://www.opest.net