নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mail: [email protected]

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আশা বার

৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৩



সস্তা মদের জন্য এ বারটাই সবচে’ ভালো
পরিবেশটা নোংরা যদিও
পাশের টয়লেট থেকে দুর্গন্ধ আসছে অবিরত
স্যাঁতস্যাঁতে মেঝে; সিগারেট ফিল্টার ছাই
রোয়াওঠা পুরনো সোফা ছারপোকার আস্তানা
গা চুলকোতে চুলকোতে জেরবার
কিন্তু এসব মদ্যপান উপভোগে বিঘ্ন ঘটায় না
অভ্যস্ত হয়ে পড়েছি
আমার ভালো লাগে এখানে এলে
নির্দিষ্টভাবে বলতে পারবো না কেন
ভালো লাগে বরফ চামচের টুংটাং
মৃদু নীল আলো, সন্ধ্যার কোলাহল
টিভিপর্দায় মারদাঙ্গার ঢাকাই সিনেমা।

বিকেলের পর বেশ ভিড় হয়
মাঝেমধ্যে আসি
সবচে’ সস্তা বিয়ারের ক্যান নিয়ে বসি
৩৩০ মিলিলিটার ক্যান এন্তার বরফ মিশিয়ে
তিন পেগে শেষ করি
গলায় সুই হয়ে ফোটে হিমহিম বিয়ার
আহা, কী শান্তি
কদাপি শব্দেও ব্যক্ত করি এ সুখ
তিন পেগ শেষে...
সে দিন আমার দিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.