| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

লালমোহন আমার কেউ না
দুয়েকবার কথা হয়েছিলো
মধ্য চল্লিশের ক্ষীণকায় লোক
এ বিল্ডিংয়ের কেয়ারটেকার
বাড়ি নোয়াখালী, কাছে কোথাও পরিবার নিয়ে থাকে...
এরকম দুয়েকটি কুশল বিনিময়।
ব্যাস এটুকুই জানি লালমোহনকে।
ক’দিন আগে খবর পেলাম লালমোহন মারা গেছে
কোথাকার কোন লালমোহন; মরে গেছে তো গেছে
আমার জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়;
সেভাবে চিনিই না; দুয়েকবার কথা রাস্তায়
তনু জানি না কেন, খবরটা খুব প্রভাবিত করলো আমাকে;
বারবার মনে পড়তে লাগলো আলাপচারিতার স্মৃতিটুকু
আহা বেচারা, কে জানতো হঠাৎ এভাবে মরে যাবে!
শেষবার লালমোহন আরও কথা বলতে চেয়েছিলো
আমার উচিৎ হয়নি উপেক্ষা করে চলে আসা
আরও কিছুক্ষণ দিব্যি কথা বলা যেতো
এমন কোনও তাড়াও তো ছিলো না!
২|
০১ লা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হাত সাবলীল, বলার অপেক্ষা রাখে না। কিন্তু এ কবিতাটায় মনে হয় আরো কিছু লেখার বা বলার ছিল।
শুভেচ্ছা রইল কবি।
০১ লা মে, ২০২৩ রাত ১০:৫৯
অর্ক বলেছেন: খুবই সঠিক যৌক্তিক মন্তব্য। তেমন কিছু নেই লেখায়। ভালো কবিতা লিখতে হলে ভালো কবিতায় বুঁদও হতে হয়। এখান যেখানে আমি নেই। তাই এখন নতুন কিছু লেখার কথা চিন্তাতেও আসে না। আপনার মন্তব্য গুরুত্বপূর্ণ আমার জন্য। অবশ্যই আগামীতে ভেবেচিন্তে সময় দিয়ে এরকম লেখা পোস্ট করতে হবে। প্রচুর পড়তেও হবে।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২৩ বিকাল ৫:০৪
অর্ক বলেছেন: তখন ভেবেছিলাম, তখন লিখেছিলাম। তখন না লিখলে, এ লেখা পরবর্তীতে কখনও লেখা হতো না। রোমাঞ্চিত হলাম, পুরনো লেখার মাঝে এটা পেয়ে। হয়তো কিছুই কিছু নয়, তবুও। সবাইকে বলছি, লেখা থামাবেন না। লেখা চলুক। শুভেচ্ছা সবার জন্য।