| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের ডাক্তার,চশমা ব্যাবসায়ী লাজারাস ভাইদের অনেকটা সেই দলেই পড়ে।
এমনিতেই নাক সিটকানো এক এলাকা,উত্তরবঙ্গ আর তার ছোটখাট একটা শহর দিনাজপুর,তেমন একটা চোখে পড়া বা কানে শোনার মত না।ঘটনার শুত্রপাত কোলকাতাগামী এক ট্রেনে,লাজারাস ভাই দুজন বসে প্রথম শ্রেনীর ট্রেনের কামরা ঘরেএ,পারতপক্ষে খালি যায়,ঐ দু একজন ইংরেজ যাত্রী ছাড়া।সে দিন ভারতীয় নরেন্দ্র সেন বকশীও ব্যাবসা সুবাদে যাচ্ছেন একই কামরায়।ইংরেজ সাদা চামড়া,ভারতের রক্ষক তারা,আর ঐ হিদেন তাদের সাথে বসে যাবে,দৃশ্যটা একেবারেই অসহনীয় ছিল লাজারাস ভাইদের কাছে।প্রথমে কথার টিপ্পুনি,তারপর আরম্ভ হলো গালাগালি,নরেন বাবু তেমন একটা প্রতিবাদও করেননি,সেটাই কাল হয়ে দাঁড়ালো নাকি কে জানে?কিছু মারধর খেলেন চুপ থেকে,আর করারই বা কি ছিল,অন্যান্য যাত্রীরা কেউ কিছু বলবে সেটা হয় না,বাংলা তাও আবার উত্তরবঙ্গ।তবে ঘটনাটা একেবারে চাপা পড়ে যায়নি,জানাজানি হলো কটা পত্রিকা অমৃতবাজার,বন্দেমাতরমে নিন্দা করে কিছু লেখাও হলো,কতৃপক্ষ অবশ্য নিশ্চুপ,যদিও সেটাই মানানসই
বঙ্গভঙ্গ,সারা বাংলা জুড়ে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার,বন্দেমাতরম আকাশ ছড়ানো না হলেও স্কুল,কলেজ আর দেশ প্রেমীদের মুখে চোখে।দিনাজপুরও বাদ পড়েনি ঐ জাগরনের স্রোত থেকে,জিলা স্কুল আর আশেপাশের স্কুলের ছাত্ররা বাবা মায়ের অগোচরে কেউ অনুশীলন সমিতির সদস্য,অনেকে নেপথ্যে থাকলেও ছিল সহযোগীতায়।তারাপদ ঘটক,দিনাজপুর জিলাস্কুলের ছাত্র,অনুশীলন সমিতির সদস্য না হলেও ব্রিট্রিশ বিরোধী আন্দোলনকারীদের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিল।
লাজারাস ভাইদের নরেন্দ্র বাবুকে অযথা অপমান মারধরের ঘটনা দিনাজপুরের লোকজনের মুখে ঘোরাঘুরি করছে,পত্র পত্রিকার ঐ কিছু লেখা,যদিও সুরেন্দ্রনাথ ব্যার্নাজী,অরবিন্দ(ঋষি অরবিন্দ)সহ আরও দু একজন একটু উষ্মা প্রকাশ করলেন,তার বেশী আর কিইবা আশা করা যায়?কোলকাতা,ঢাকা,চট্টগ্রামের আন্দোলন আর অন্যান্য ঘটনার পাশে হয়তো বা তেমন কিছুই না।রেলওয়ে কতৃপক্ষ,স্থানীয় কতৃপক্ষ কেউই ঘটনাটাকে তেমন প্রাধান্য দেয়নি।স্থানীয় ছাত্ররা অবশ্য এটাকে চরম অপমানজনক মনে করে যথাযথ প্রতিশোধ নেয়ার পরিকল্পনা আরম্ভ করলো।তারাপদ ঘটক সহ জনে পনের একটা দল ঠিক হলো,যারা লাজারাস ভাইদের আসার প্রতীক্ষায় রেলওয়ে ষ্টেশনে খোঁজ খবর রাখতো।তারাপদ আর জন দুই ছিল এন্ট্রাস পরীক্ষার্থী,আর বাকীরা সেভেন,এইটের ছাত্র।দিনাজপুর জিলা স্কুলের ছাত্র ছাড়াও,ছিল স্থানীয় মিশন স্কুলের(১৮৯৯ এ কেরী সাহেবের প্রতিষ্ঠিত)ছাত্র।
ঘটনার দিন লাজারাস ভায়েরা যথারিতি কোলকাতা থেকে দিনাজপুর ষ্টেশনে পোঁছায় ব্যাবসার সুবাদে,সময় তারিখ যা জানা যায় অক্টোবর ১৯০৭।দিনাজপুরে আসার পর এক ভাই যায় পূর্নিয়ার,আরেকজন ওয়েটিং রুমে তার জন্যে অপেক্ষা করছিল।হিসেবমত এক ভাই দিনাজপুরে চশমার দায়িত্বে আরেকেজন পুর্নিয়ার,এক ঢিলে দুই পাখী মারা।খবরটা ছাত্রদের কাছে পৌছাতে বেশী সময় লাগেনি,তারাপদ ঘটক আর অন্যান্য বিপ্লবী বন্ধুরা ছুটে গেল ষ্টেশনে।প্লাটফর্মের রেলওয়ে কর্মচারীর জিজ্ঞাসাবাদে তারা বললো,শিক্ষক বিদায় দিতে তাদের সেখানে আসা।চলে গেল সবাই ওয়েটিং রুমে,তেমন কেউ ছিল না সেখানে,শুধু লাজারাস ভাইদের একজন, প্রথমে নরেন্দ্র বক্সীকে নিয়ে কথা কাটাকাটি,তার পর কিছুটা মারধর।
ষ্টেশনের লোকজন সব ছুটে এলো,স্থানীয় পুলিশের কাছে খবর পৌছে গেছে তখন।পুলিশ আসার আগে রেলওয়ে কর্মচারীরা লাজারাস সাহেবকে ওয়েটিং রুমের ঘরে নিজেদের তত্বাবধানে রাখলো।তারাপদ ঘটক তো সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকায় ছিলই,ছিল তার সাথের জন দুয়েকের নামও ছিল পুলিশের খাতায়।সাময়িক ভাবে জেলে নেয়া হলো কয়েকজন ছাত্রকে,অন্যান্যদের বয়স কম হওয়ায় বাবা মায়ের তত্ববধানে ছেড়ে দিলেও সকলের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করা হলো।ষ্টেশন মাষ্টার কুক সাহেব সহ কর্মচারীদের বয়ান নেয়া হলো।
জিলা ম্যাজিষ্ট্রেটের আদেশে স্কুল ইনসপেক্টর স্টাপেলটন সাহেব তদন্ত করলেন,Carlyle Circukar নীতিমালার ভিত্তিতে।জিলা স্কুলের হেডমাষ্টার জ্ঞানেশ মুখার্জীকে জানানো হলো তদন্তের ফলাফল(Report DPI of Eastern Bengal & Assam)
‘দিনাজপুর জিলা স্কুল একটা সন্ত্রাসী তৈরীর কারখানা,বেশীর ভাগ ছাত্রই অনুশীলন সমিতি বা দেশদ্রোহী অন্যান্য সংস্থার সাথে জড়িত।যথাযথ পদক্ষেপ না নেয়া হলে সরকারী অনুদান তো বন্ধ হবেই সাথে স্কুলের ভব্যিষতও সন্দিহান হতে পারে।তারাপদ ঘটকের মত একজন গুন্ডা কি ভাবে স্কুলে থেকে সেখানকার পরিবেশ কলুষিত করছে আর স্কুল কতৃপক্ষের এ ধরণের দুর্বলতা সরকার সহ্য করবে না’।
জেলা ম্যাজিষ্ট্রেটের অফিসে বিচার আরম্ভ হলো,প্রথমে লাজারাস সাহেবের বয়ান,‘আমি কোলকাতায় চোখের ডাক্তারী করি আর সাথে চশমা বিক্রি করাটাও আমার ব্যাবসা।আমরা দুই ভাই প্রায়ই কোলকাতা থেকে দিনাজপুর, পুর্নিয়া এ সব এলাকায় চশমা বিক্রি করার জন্যে যাতায়াত করি।আরও অন্যান্য সময়ের মত ৭১ নং ট্রেনে উত্তরবঙ্গের দিনাজপুরে চোখ পরীক্ষা আর চশমা বিক্রি করার জন্যে দিনাজপুরে আসি।আমার ভাই পুর্নিয়া চলে গেলে আমি সন্ধ্যায় দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের ওয়েটিং রুমে বিশ্রাম করছিলাম,হঠাৎ কয়েকজন গুন্ডা লাঠিসোটা নিয়ে আমাকে ধমক দিয়ে মারধর আরম্ভ করলো।আমার ডান হাত একেবারেই অবশ হয়ে গেছে,জানি না কি ভাবে কাজ করবো’।
তারপর রেলওয়ে কর্মচারীদের বয়ান সেখানেও একই গল্প,ষ্টেশন মাষ্টার কুক ঘটনায় উপস্থিত না থেকেও সাজিয়ে একই কথা বললেন,‘রেলওয়ে কর্মচারীরাও ঐ গুন্ডাদের হাত থেকে ছাড়া পায়নি,তারা না থাকলে লাজারাস সাহেবের কি অবস্থা হতো কে জানে’?
পুলিশের বয়ান আরম্ভ হলো, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছুটে আসি,তবে এই সন্ত্রাসীরা ইংরেজ,সরকারী কর্মচারী দেখলেই অযথাই আক্রমন করে।তারাপদ ঘটকের নাম আমাদের কাছে আছে সন্ত্রাসী হিসাবে,আছে আরও দু একজন।এদের যথাযথ বিচার না হলে শান্তি শৃঙ্খলা রক্ষা করা অসম্ভব হয়ে যাবে’।
সরকার পক্ষ বেশ আটঘাট বেঁধে কেস দাঁড় করালো,আর যাই হোক একটা দৃষ্টান্ত দেখানো দরকার অসভ্য দেশীদেরকে।যদিও নামকরা কেউ ছুটে আসেনি ছাত্রদের পক্ষে,তবে স্থানীয় উকিল কুলদা ভুষন ঘোষ আর গোবিন্দ্র চন্দ্র ঘোষ হলেন ছাত্র পক্ষের উকিল।
আসামী পক্ষ উকিলের লাজারাস ভাইদের হাতে নরেন্দ্রনাথ বক্সীর ঘটনার কথা আরম্ভ করার কথায় জেলা ম্যাজিস্ট্রেট সেটা অপ্রাসঙ্গিক বলে বাতিল করে দিল।ছাত্রদের বয়ানে সরকার পক্ষের অজুহাত ছিল ঐ সন্রাসীদের নেতা পুলিশের খাতায় একজন নামকরা গুন্ডা আর ব্যাবসায়ী,সাধারণ নাগরিকদের অযথা হয়রানী করা ওদের কাছে ছেলেখেলা।তাদের বয়ান কি ভাবে একজন ব্রিটিশ নাগরিক,নামকরা চোখের কথার বিপক্ষে গ্রহ্ন যোগ্য হতে পারে?এর মধ্যে অন্যান্য বয়ান দেয়া হলো পুলিশের পক্ষ থেকে কি ভাবে ছাত্ররা এলাকার ব্যাবসায়ীদের বিদেশী মালপত্র বিক্রি করার জন্যে।
রায় হলো,তারাপদ ঘটকের চার মাসের সশ্রম কারাদন্ড,চারজন ছাত্রকে প্রকাশ্যে আদালরে বেত মারা।এর মধ্যে স্কুল কতৃপক্ষকে নির্দেশ দেয়া হয়ে গেছে,সংশ্লিষ্ট ছাত্রদের যেন স্কুল থেকে বের করে দেয় হয়।প্রতাপশালী ইংরেজ,ঈশ্বরের নিজের হাতে সৃষ্টি আর অশিক্ষিত জংলী ভারতীয়,হোক না ছাত্র দৃষ্টান্তমুলক শিক্ষা যেন হয়।
বের করা দেয়া হলো জিলা স্কুলের আটজন ছাত্রকে,
১)তারাপদ ঘটক
২)পূর্নচন্দ্র রায়
৩)উপেন্দ্রনাথ চক্রবর্তী
৪)সতীশ চন্দ্র সরকার
৫)ভবানী চন্দ্র গুপ্ত
৬)শৈলেশ চন্দ্র চট্টোপধ্যায়
আরও দুজন,বয়স কম হওয়ার কারণে তাদের নাম সম্ভবতঃ খুঁজে পাওয়া যায়নি।
ছাত্রদের বের করে দেয়া হলো আর স্থানীয় কোন স্কুলে তারা ভর্তি যোগ্য না,কেন না সরকারী আদেশে কোন স্কুলে তাদের ভর্তি করা হলে সেই স্কুলের কোনরকম সরকারী অনুদান তো দেয়া হবে না,সাথে সাথে বিট্রিশ অনুরাগীদের কাচছ থেকেও কোন সাহায্য পাওয়া অসম্ভব হবে।
যতই যাই হোক দিনাজপুরের ঐ ছাত্রদের ছুঁড়ে ফেলেনি সবাই,উকিল যোগিন্দ্রনাতথ চক্রবর্তী,কুলদাকান্ত ঘোষ,গোবিন্দ্রচন্দ্র ঘোষের পৃষ্ঠপশোষকতার ন্যাশনাল স্কুল খুলে দিল দরজা যাতে ঐ ছেলেদের ভব্যিষত নষ্ট না হয়।অন্যান্য নামের মধ্যে ছিল বজ্রেন্দ্র কিশোর রায় চৌধুরী,মহারাজা সুর্যকান্ত আচার্য চৌধুরি,সুবোধচন্দ্র মল্লিক যারা ছিলেন স্বদেশী ছাত্রদের জন্যে ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠানের উদ্যাক্তা।
আজকের এই স্বাধীনতা,গনতন্ত্রের উচ্ছাসে বিট্রিশ বিরোধী দিনাজপুর জিলা স্কুলের ঐ ছাত্রদের নাম অনেকটা অজানাই,তবে তাদের অবদান,ও ভাবে ভারতীয় নাগরিকের অবমাননার প্রতিশোধ নেয়া একেবারে অবহেলা করে দেখাটাও ঠিক হবে না।
রাজার আমলে ইতিহাস লেখা হতো রাজার হিসেবমত,আধুনিক ঐতিহাসিকদের লেখার রাজ্যটা অনেকটা আজও ঐ ভাবেই আঁটকে আছে।দিনাজপুরের জিলা স্কুলের ছাত্রদের এই ঘটনা খুঁজতে গেলে ছুটতে হবে হয় অষ্ট্রেলিয়ায়,ইংল্যান্ডে বা পশ্চিমাদেশের দিকে।সুমিত সরকারের swdeshi movement in Bengal ও অবশ্য এ ব্যাপারে খোঁজ পাওয়া যায়,তবে এটা অনেকটা হারানো ইতিহাসের খাতায় পড়ে।
(File ref:W.B.XI/219, State Archives if West Bengal or National Archives of Bangladesh)
ইংলন্ডের পত্রিকা, ‘The Times(London),The Manchester Guardian,The Daily Mail. এ লেখা হলো ‘Unrest of Bengal’, ‘Assault on Europeans at Dinajpur’।
লেখা হলো সুদুর অষ্ট্রেলিয়ার পত্রিকা, ‘Trove’ এ ‘School boy ruffians’।
শুধু মাত্র ‘অমৃত বাজার’, আর ‘বন্দেমাতরম; পত্রিকায় সর্ম্পুন ঘটনা প্রকাস করায় পাঠকদের পক্ষে বোঝা সম্ভব ছিল।
অমৃতবাজার পত্রিকার উদ্ধৃতি, ‘The Tyrany over our youth’,
‘The bureaucracy has once again chosen to wield its iron hammer against the children of Bengal.The recent decree ordeting the total expulsion of eight young souls from Dinajpur Zilla School is nothing short of aan act of political vengenance disguised as academic discipline.By demanding that the Headmaster cast out these boys under the shadow of the Carlyle Circular,the Director of Public institution seeks to turn our temples of learning into houses of terror’.
©somewhere in net ltd.