নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mail: [email protected]

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: চুল হারানোর পর

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭



বিরাটকার কালো আলখাল্লা পরে ঈশ্বর গতকাল আমার কাছে এসেছিলো। সমস্ত চুল জোরপূর্বক কেটে নিয়ে গেছে। যাবার সময় তাচ্ছিল্যভরে বলে গেছে ‘এই চুলের আদৌ দরকার নেই। মাথা আছে। মাথা কাটিনি। এই ঢের।’ অনেক বুঝিয়েছিলাম। করজোড়ে বলেছিলাম ‘প্রভু, ন্যাড়া মাথায় বড্ড কুৎসিত দেখাবে। চাইলে অন্য কোনও অঙ্গ নিতে পারো। পায়ের নখ বা একটি দুটি আঙুল দিব্যি নিতে পারো। আমি না হয় জনসমক্ষে মুজো পরে বেরোবো। কিন্তু এ দীর্ঘ চুল নিয়ো না। বড়ো সাধনার। বড়ো প্রিয়।’ জবাবে উচ্চস্বরে হেসেছিলো ঈশ্বর। গ্রাহ্য করেনি যাবতীয় অনুরোধ কাকুতিমিনতি। তাম্রনির্মিত চকচকে ধারালো সুপ্রাচীন কাচি দিয়ে সমস্ত চুল কেটে নিয়ে গেছে। বড্ড মুষড়ে পড়েছি সেই থেকে।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

অর্ক বলেছেন: ছবি আমার তোলা। ছবির সঙ্গে লেখার কোনও সম্পর্ক নেই। ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন?

একটি কবিতা পোস্ট চাই।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

শেরজা তপন বলেছেন: আমিতো ছবির দিকে তাকাই আর লেখা পড়ি- কাহিনী কি?
পড়ে অর্কের মন্তব্য পড়ে বুঝলাম!

শুভ ইংরেজী নববর্ষ! ভাল থাকবেন। কেপ্পনের মত এত্তোটুকুন লিখেছেন ক্যান?

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯

অর্ক বলেছেন: বড়োও লিখবো। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শুভ নববর্ষ।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

মিরোরডডল বলেছেন:




আমিও ছয় লাইনের লেখা পড়ি আর কালো বোরখা পরা দেখে লেখার কারণ বোঝার চেষ্টা করছিলাম :)

অর্ককে নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু। আপনাকেও মঙ্গলময় বছরের শুভেচ্ছা।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

মোগল সম্রাট বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। লেখা ছবি দুটাই ভালো হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

অর্ক বলেছেন: খুশি হলাম জেনে। ধন্যবাদ। শুভকামনা।

৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

কামাল১৮ বলেছেন: চুল না দিয়ে বোরখা দিয়ে বিদায় করতে পারলে ভালো হতো।তাতেও না মানলে টুপি জায়নামাজ দিয়ে কোন রকমে বুঝিয়ে সুজিয়ে বিদায় করা যেতো।
চুলের জন্য কি কান্ডই না ঘটে গেলো ইরানে।আফগানেও বোরখা না পরলে ধরে ধরে চুল কেটে নিয়ে যায় ।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫

অর্ক বলেছেন: আবার কামাইল্যা মার্কা মন্তব্য। কুল ম্যান। যাক, নতুন বছরের শুভেচ্ছা।

১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

জাহিদ অনিক বলেছেন: ভালো লেগেছে পুরানো কারও লেখা পড়ে

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

অর্ক বলেছেন: খুশি হলাম খুব। ধন্যবাদ। শুভেচ্ছা কবিবর।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: লেখার ভাষায় মুগ্ধতা জানিয়ে গেলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.