নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: শুয়োরের খামার থেকে ফিরে

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯



শুয়োরের খামার থেকে ফিরে বড্ড শীর্ণ লাগছে। রহস্যময় আরও পরিবর্তন। যেমন, টং দোকানে চা পান করছি। কাপের ওপর লিকলিকে মাছি উঠছে-বসছে, বসছে-উঠছে, উড়ছে ইতিউতি। মনে হচ্ছে, ডালভাতের মতো সোজা—চাইলেই পারি। লাল টিশার্ট পরা লোকটা থেকেথেকে বাঁ হাত বুকে এনে ডান হাত দিয়ে চুলকোচ্ছে। ইচ্ছে করছে, ওর বদলে একটু চুলকে দেই। অদূরে ক্ষীণকায় খোঁড়া কুকুরটার সাথে গলাগলি আড্ডা মারি। কথায় কথায় জেনে নেবো জীবন-বৃত্তান্ত। বেচারা, কষ্ট হচ্ছে বড়ো! বন্ধু পিঁপড়েগুলো—পড়ে থাকা একরত্তি পাউরুটির ঘ্রাণ শুকে মার্চ করে আসছে। আজ আর কিছুতেই ওদের মন ভাঙার কারণ হবো না। থাক ওভাবেই পড়ে। আগে হলে লাথি মেরে সরিয়ে দিতাম বা পা’য়ে দলে মিশিয়ে দিতাম—ঘ্রাণহীন। কিন্তু খামার থেকে ফিরে পরিবর্তিত আরেক মানুষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.