| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল দিতে যাচ্ছিলাম। পথ
আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর---
¤রফিক -- কই যাও?
¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল দিতে।
¤সালাম -- ফুল দিয়ে কি হবে?
¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল। আপনাদের আত্মা শান্তি পাবে।
¤বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
¤ আমি -- জি…না, মানে…
¤রফিক -- হুমম, প্রতি বছর কত
টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?
¤ আমি -- জি, কোটি টাকার উপরে।
¤শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে?
¤সালাম -- আমার আত্মীয়
স্বজনরা যে রিকশা চালিয়ে,
দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ?
¤ আমি -- ভাই, আসলে জীবন
তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?
¤বরকত -- যুদ্ধ
তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের
নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?
¤শফিউর -- বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।
কেউ পারসোনালি নিবেন না ।
©somewhere in net ltd.