| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল গাড়িতে এক ছেলের সাথে কথা বললাম! পুরাই পাঙ্খা!
-বড়ভাই, বাসা কই?
-বাসা নাই। টাঙ্গাইলে খালার কাছে থাহি। ট্যাহা যা কামাই, অর্ধেক
খালারে দেওন লাগে।
-ও....কি কাজ করেন?
-পুরান স্ট্যান্ডে একটা হোটেলে থাহি। ২ আজার ট্যাহা দেয়।
-তাইলে বাকি ১ হাজার টাকা কি করেন?
-আরে বাই, আত খরচ আছে না! আর বইনেরে খাতা কলম কিনা দেওন
লাগে।
-ও...তাই তো! এইদিকে কি মনে করে আসছিলেন?
-কওন যাইবো না। সিরকেট ব্যাপার!
-ও তাই!
-খাড়ান! আফনেরে কই, কাউরে কইয়েন না কিন্তু! আমার ইয়ে একটা নক
পালিশ চাইছিলো তো, ঐডা দিবার আইছিলাম!
-(টাশকিত হয়া গেলাম!) আপনার ইয়ে কি করে?
-এইহানে এক লোকের বাড়িত কাম করে। বহুত দনী বাড়ি। পরতেক দিনই
বালো বালো জিনিস খায়।
-আপনে ভাল জিনিস খান না?
-বলো জিনিস খাইতে ম্যালা ট্যাহা লাগে।
মদ্যে মদ্যে ইয়ে পলাইয়্যা নিয়া আহে। দ্যাখলে নাহি গাইল পাড়ে, তাও
আনে!
-হুমমমমম.......
এইটা জাস্ট একটা ছোট্ট অংশ। গুছিয়ে লেখার অভ্যাস নাই বলে আর
লিখলাম না। মাত্র ৯ কি ১০ বছরের এই সরল মনের কিশোর
তথা শিশুশ্রমিকটার সাথে এক ঘন্টার আলাপে ওর টোটাল
জীবনপ্রবাহটা আমার বুঝা হয়ে গেছে। আসলে সময়টুকু আমার লাইফের
বেস্ট কিছুর মধ্যে একটা।
হ্যাটস অফ..........
©somewhere in net ltd.