| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা মেয়ে ও চেনা প্যাকেট........
আজকে বিকেলে কোন কাজ কাম নাই দেখে একটু আউলাঝাউলা ঘুরাঘুরি করতেছি। এমন সময় দেখি এক মেয়ে একটু ভাব নিয়ে হ্যাণ্ডব্যাগ থেকে টিসু পেপার বের করতেছে। আরে.........টিস্যুর সাথে ঐটা কি যেন একটা বেরিয়ে এল না! .........আররে....পড়ে গেল তো!!!!
জিনিসটা কি এত দুর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। মনে হল বড় কোন চকোলেটের প্যাকেট। কি করা যায় ভাবতে ভাবতে এগিয়ে গেলাম। একটু কাছাকাছি হতে বললাম, 'হেই, আপনার ব্যাগ থেকে কিছু একটা পড়ছে মনে হয়'।
মেয়েটা অন্যদিকে তাকিয়ে ছিল। ডাক শুনে আমার দিকে তাকাল। আমার আঙ্গুল প্যাকেটের দিকে আর চোখ ছিল মেয়েটার দিকে। মেয়েটা প্রথমে আমার দিকে এবং পরে আমার আঙ্গুল লক্ষ্য করে প্যাকেটের দিকে তাকালো। তার সাথে আমিও তাকালাম। কিন্তু তার শরীরে আগেই বিদ্যুৎ খেলে গেছে। ঝপ করে বসে প্যাকেট তুলে ফেলেছে।
কিন্তু তাতে কি?? মাসুদ রানার শিষ্য আমি। চোখের একটা পলকেই আমার দেখা হয়ে গেছে জিনিসটা কী! মেয়েটার গাল লজ্জায় পুরো লাল টমেটোর বর্ণ ধারণ করেছে। আমাকে ধন্যবাদ দিবে তো দুরের কথা, আমার সামনে দিয়ে কাচুমাচু অবস্থায় কোনোরকমে পালিয়ে বাঁচল।
এখনো যারা বোঝেন নাই যে প্যাকেটটি কিসের, তাদের বলছি, আড়াই বর্গ ইঞ্চি চ্যাপ্টা প্যাকেটের গায়ে সুন্দর স্ট্রবেরির উপর ইংরেজীতে লেখা 'U & ME'।
আর এখনো যারা বোঝেন নাই, তাদের আর বুঝে কাজ নাই।
©somewhere in net ltd.