নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাখাল বালক বলছি

আমি একটু বেকুব টাইপের পোলা । তাই বইলা আমারে কেউ ঠকানোর চেষ্টা করিবেন না । কারণঃ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, লোক ঠকানো মৃত্যুর কারণ(শুধু আমার ক্ষেত্রে) ।

রাখাল বালক বলছি › বিস্তারিত পোস্টঃ

আমার ফেসবুক আইডি ডেভেলপ করতে বাংলাদেশী ডেভেলপমেন্ট প্রথা!!!

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একবার ফেবুতে ঢু না মারলে ঘুমটা ঠিকমতো কাটতেই চায় না। সেই সূত্রে আজকে সকালেও একই কাজ করলাম। কিন্তু শুরুটা প্রতিদিনের মত হল না।



ফেবুতে ঢুকতেই জুকু ভাই বলল- your account is currently unavailable! please try again few minutes later.



উনার হুকুম মত পরে ট্রাই করে দেখি একই অবস্থা! ভাবলাম অন্য কোন ব্রাউজার দিয়ে ট্রাই করি। যেই ভাবা, সেই কাজ! এইবার জুকু ভাই খেঁকিয়ে উঠলেন -'ওই মিয়া ,তোমারে না কইলাম ইট্টু পরে আহো! এত তাড়াহুড়ো ক্যান? কতা না বুজবার পারলে 'এই লিঙ্ক' ক্লিক কইরা ডিটেইলস দ্যাহো।



ভাবলাম উনি যখন বলছেন, তাহলে দেখে যাওয়াটা উচিত। লিঙ্ক গিয়ে জানলাম, যে ডাটাবেজে আমার আইডি আছে, ঐটার 'ডেভেলপমেন্ট' চলছে।



খুশি খুশি হয়ে গেল মনটা। মাগনা মাগনা আমার আইডি উন্নত হবে, ভাল না? তাই আর তাড়াহুড়ো না করে দুপুরের পরে লগ ইন মারলাম। লগ ইন OK! ভাবলাম, দেখি কি কি ডেভেলপ করল। যা দেখলাম তাতে তো চক্ষু চড়কগাছ!!



√ আমি কিছু শেয়ার করতে পারতেছি না।

√ তিনবার কনফার্ম করার পর রিকোয়েস্ট একসেপ্ট হয়।

√ কোন কিছু লাইক দিতে গেলে ইরর আসে।

√ মেসেজে ছবি পাঠানোর অপশন গায়েব।



কিউরিয়াস মাইণ্ড ওয়ান্টস টু নো, জুকু বাংলাদেশে আসলো কবে আর এদেশি রাজনীতির ট্রেনিংই বা নিল কবে???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.