নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাখাল বালক বলছি

আমি একটু বেকুব টাইপের পোলা । তাই বইলা আমারে কেউ ঠকানোর চেষ্টা করিবেন না । কারণঃ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, লোক ঠকানো মৃত্যুর কারণ(শুধু আমার ক্ষেত্রে) ।

রাখাল বালক বলছি › বিস্তারিত পোস্টঃ

আজ কাজীদার জন্মদিন!!!

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪

মাসুদ রানার বই মোটামুটি ৫-৭টা পড়লেই পাঠককে কাজীদার ভক্ত বনে যেতে হয়। অসাধারণ বর্ণনা শৈলী দিয়ে বইকে পাঠকের কাছে জীবন্ত করে তোলেন। আর যারা কাজীদার যত বড় ভক্ত তাদের ভেতরের হাহাকারটাও ততই বড়। কারনটা সংক্ষিপ্ত,তাদের প্রিয় এই লেখককে লেখক হিসেবে প্রাপ্য সম্মান বা স্বীকৃতি কোনোটাই দেয়া হয়না। তার বিরুদ্ধে অভিযোগ হলো,তার বেশিরভাগ বইয়ের গল্পই বিদেশি কাহিনি থেকে ধার করা।কিন্তু তার মৌলিক বইয়ের সংখ্যাও নেহায়েত কম নয়। যে সমস্ত বই

তিনি বিদেশি কাহিনি অবলম্বনে লিখেন,সেট তাকে ঢেলে সাজিয়ে মাসুদ রানার আদলে রুপান্তর করতে হয়। কাজটি যথেষ্ট কষ্টসাধ্য।



তিনি কিভাবে লিখছেন,সেটা তো গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয়। তিনি যে পাঠককে তৃপ্তি দিতে পারছেন সেটাই বড় কথা।অনেকে অভিযোগ করেন, কাজীদা শুধুমাত্র ব্যবসার জন্যই বই লিখেন,কিন্তু অভিযোগকারীদের অনেকেরই অজানা যে,সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করার পর ১৫ বছর এই মানুষটি ব্যবসা থেকে কোন লাভ করেননি,শুধুমাত্র খরচের টাকা যুগিয়েছেন। বাংলাদেশে স্বল্পমূল্যে বই প্রচলন এবং সেটাকে জনপ্রিয় করার কাজটি এ মানুষটি-ই নিরলসভাবে করে গেছেন।



সেবা প্রকাশনী থেকে শুধু যে বই-ই বের হয়েছে এমন নয়, সেবা প্রকাশনী রকিব হাসান,গোলাম মওলা নঈম,সায়েম

সোলায়মান,নিয়াজ মোর্শেদের মত বেশ ক'জন শক্তিশালী লেখক-অনুবাদকের জন্মও দিয়েছে। তিন গোয়েন্দা, মাসুদ রানা, কুয়াশা, ওয়েস্টার্ণ, রহস্য পত্রিকা সেই স্বাধীনতার আগে থেকে যে বিপুল পরিমাণ পাঠক ধরে রেখেছে তার কৃতিত্ব তাকে দিতেই হবে।



প্রিয় কাজীদা, মনে পড়ে, কোন এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে আপনি বলেছিলেন, লেখক হিসেবে স্বীকৃতি না পেয়েও আপনি অতৃপ্ত নন, পাঠকের ভালবাসাই আপনার কাছে মুখ্য। আসলেই কি স্বীকৃতিতে খুব বেশি কিছু আসে যায়? এদেশের শিল্প-বোদ্ধা মহল তো এমন অনেক লেখক-লেখিকাকে লেখক হিসেবে স্বীকৃতি দিয়েছেন

যারা শুধুমাত্র যৌনতাকে উপজীব্য করেই লেখালেখি করে গেছেন। যাদের লেখাকে সাধারণ পাঠক কখনোই গ্রহণ করে নেয়নি।সেই তুলনায় পাঠক হৃদয়ে আপনার অবস্থান অনেক অনেক বেশি শক্ত। পাঠক স্বীকৃতির চেয়ে বড় কোনো স্বীকৃতি হতে পারে না।



প্রিয় কাজীদা, আজকের এই বিশেষ দিনে প্রার্থনা করি, আপনি দীর্ঘায়ু হোন, বার্ধক্য যেন কখনো আপনাকে বা আপনার কলমকে স্পর্শ না করে। চিরকাল আপনি আপনারই সৃষ্ট চরিত্র মাসুদ রানার মতই চির তরুণ হয়ে থাকুন, শুভ জন্মদিন!



http://www.facebook.com/weluvmr9

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.