নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাখাল বালক বলছি

আমি একটু বেকুব টাইপের পোলা । তাই বইলা আমারে কেউ ঠকানোর চেষ্টা করিবেন না । কারণঃ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, লোক ঠকানো মৃত্যুর কারণ(শুধু আমার ক্ষেত্রে) ।

রাখাল বালক বলছি › বিস্তারিত পোস্টঃ

আবেগ বেধে রাখার কোন উপায় নেই!!!

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

১৯ জুলাই, ২০১২।



রাত প্রায় ১২ টা। এই সময়ে রাতে আমি সাধারণত ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি দেখি। সেদিনও তাই করছিলাম। আর তার সাথে ভাবছিলাম কাজীদাকে এই জন্মদিনে শেষ উইশটা করে রাখি। সেই উদ্দেশ্য ফেসবুকে এলাম। মনে তখন খুবই খুশির একটা ভাব, উইশ করার একটা অভিনব প্ল্যান এসেছে মাথায়! কিন্তু হোমপেজটা লোড হতেই একটা ঝটকা খেলাম। পুরোটা হোমপেজে শুধু একটাই কথা, 'হুমায়ূন আহমেদ আর নেই!'



বিশ্বাস হলো না। চ্যানেল পাল্টিয়ে বাংলাদেশী একটা চ্যানেল টিউন করলাম। তখন সত্যটা উপলব্ধি করতে পারলাম। না....না....আমি উনার এত বড় ভক্ত ছিলাম না যে কাদব! তবে মনে হল, বুকের ভেতরে কোথাও যেন কি আর রইল না!



আর সেদিন কাজীদাকে উইশ করা হয়নি। আজও করিনি! হয়তো আর কোন জন্মদিনে কাজীদাকে শুভেচ্ছা জানানো হবে না, কিন্তু প্রতিদিনই সৃষ্টিকর্তার কাছে আবেদন জানাবো, প্রয়োজনে আমার আয়ু তাঁকে দিয়ে দীর্ঘজীবী করুন! একবার নিজেকে থামাতে পেরেছি, কিন্তু পরেরবার হয়তো সেটা নাও পারতে পারি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.