নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,লেখাপড়া করি। লেখাপড়া বলতে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার কথা বুঝাচ্ছি না,নিজেকে পড়ি। নিজেকে জানার চেষ্টা করি। আমার মধ্যে আমাকে খুঁজি।

হিমুয়ান

আমি মানুষ।

হিমুয়ান › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে মা-বাবার কথোপকথন

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪


ছেলেটে স্যুট-টাই বা মেয়েটি শাড়ি পরে 'প্রেজেন্টেশন' দিতে যাচ্ছে।
ঠিক সেই সময়, মা কল করলেন।

সাময়িক কথোপকথনের পর...

মা: কি করছো? / কই যাচ্ছো?
শিক্ষার্থী :মা,ক্লাসে যাচ্ছি। (ইচ্ছা করে ছেলেটি/মেয়েটি 'প্রেজেন্টেশনে যাচ্ছি' বলে নাই,কারণ মা বুঝবেন না)

আবার,
মা:কি করছো? / কই যাচ্ছো?
শিক্ষার্থী :মা,প্রেজেন্টেশনে যাচ্ছি।
মা: ওহ,আচ্ছা। ('ওহ আচ্ছা' বলছেনে একেবারে না বুঝে। কারণ,উনি জানেন না প্রেজেন্টেশন কি একইসাথে লজ্জাও লাগছে ছেলে/মেয়েকে জিজ্ঞেস করতে 'প্রেজেন্টেশন কি?';)


ছেলেটি/মেয়েটি টিএসসিতে বা হাকিম চত্বরে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।

ঠিক তখনই,বাবা ফোন করলেন।

(১)ছেলেটি/মেয়েটি কল রিসিভ করবেনা।

(২) ছেলেটি/মেয়েটি কল রিসিভ করে বলবে,
: বাবা! হ্যালো বাবা... শোনা যাচ্ছেনা। আচ্ছা আমি রুমে গিয়ে কল দিচ্ছি।

রুমে যাবার পর যদি বাবা আগের কলের কথা জিজ্ঞেস করেন(যদি সত্যবাদী হয়ে থাকে) তখন বলে, এইতো বন্ধুদের সাথে একটু চা খেতে গিয়েছিলাম।

বাবার কাছে টিএসসি কি বা হাকিম চত্বর কি সেটা অজানাই থেকে গেলো।

এইরকমভাবে উদাহরণ দেওয়া যেতে পারে:
৩. র‍্যাগ ডে দেখতে যাওয়া।
৪.মধুতে যাওয়া।
৫.ডাকসুতে ১ টাকার চা খেতে যাওয়া।
৬.সেন্ট্রাল লাইব্রেরির ইতিহাস তুলে ধরা বা 'আলিসান' ই-লাইব্রেরির সৌন্দর্য তুলে ধরা।

যাদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে আর যাদের সন্তান পড়েনা সেইসব মা-বাবার মধ্যে পার্থক্য কি?

-শুধু কি এটাই পার্থক্য যে একদল গর্ব করে এক কথাই বারবার বলবে যে 'আমার ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে' আর আরেকদল তা শুনবে!

আপনার-আমার মা-বাবা যদি আমাদের নিয়ে এভাবে গর্ব করে তবে সেটা হয়েগেলো দাম্ভিকতা!
যার জন্য দায়ি কারা জানেন? - আমরা।

কারণ, আমাদের মা-বাবা কেবল জানেন আমরা ভার্সিটিতে পড়ি। ভার্সিটিতে আসার পর এখানে কি আছে কিভাবে আমরা প্রেজেন্টেশন আর ভাইবা দেই এসব কিছুই তাদের কাছে গল্প করিনা।

আমরা যদি তাঁদেরকে বিনয়ের সাথে বলতাম যে,প্রেজেন্টেশন হলো : শিক্ষক একটা টপিক দেন,সেটার উপর আমরা পড়ালেখা করে কম্পিউটার দিয়ে স্লাইড বানাই,তারপর তা ক্লাসের সবার সামনে তুলে ধরি। :-)
সহজভাবে এবং অবশ্যই বিনয়ের সাথে আমাদের এই জীবনের কথা (যা তাদের কাছে ঝাপসা) যদি তাদের সাথে শেয়ার করি তবে দেখা যাবে পাশের বাড়ির আন্টি-আনকেলের সাথে উনাদের কথা বলার সময় এই গল্পগুলো তাদের সাথেও শেয়ার করবেন। অহংকার করে বলতে হবেনা যে,আমার ছেলে/মেয়ে ভার্সিটিতে পড়ে।

উনার (পাশের বাড়ির) অবাক বিষ্ময়ে আমাদের আব্বু-আম্মুর কথা শুনবেন।
এটা হলো আমাদের বিশেষত্ব।
এটা হলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানের মা-বাবার বিশেষত্ব।

আমরা তাদেরকে সেই সম্মানটুকু দিতে পারি। :-D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.