নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,লেখাপড়া করি। লেখাপড়া বলতে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার কথা বুঝাচ্ছি না,নিজেকে পড়ি। নিজেকে জানার চেষ্টা করি। আমার মধ্যে আমাকে খুঁজি।

হিমুয়ান

আমি মানুষ।

হিমুয়ান › বিস্তারিত পোস্টঃ

আমরা কি স্রষ্টায় বিশ্বাস করবো?

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

আমরা কি ঈশ্বর বা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবো? (প্রথম পর্ব)
[Do we believe in the existence of God/Allah ? Part - 1 ]


ঈশ্বর বা আল্লাহ এমন একটি ধারণা,যাকে আমরা দেখতে পারিনা,যার অস্তিত্ব আমরা বুঝতে পারিনা,যার সাথে আমরা যোগাযোগ করতে পারিনা,এমন একটি myth বা ধারণাকে বিশ্বাস করার যোক্তিকতা কোথায়?


প্রথমত,আমরা যদি কোনো কিছুকে ভালোকরে পরিমাপ করতে চাই তাহলে পরিমাপক যন্ত্রকে পারফেক্ট হতে হবে।
যেমনঃ কয়েকমণ ধান পরিমাপ করতে হলে আমাদের দরকার ধান মাপার উপযোগী পরিমাপক যন্ত্র।এক্ষেত্রে যদি সর্ণকারের সোনা মাপার পাল্লা দিয়ে ধান মাপতে যাই তাহলে ধান মাপতে যাওয়া বোকামি ছাড়া কিছুই নয়।
তাহলে দেখা যাচ্ছে,পারফেক্ট কিছুকে ফেইস করতে হলে পারফেক্ট কিছু দিয়েই ফেইস করতে হবে।
Imperfect always delivers imperfect.


এখন প্রশ্ন হলো আমরা যা দেখি তা কি ১০০% নির্ভরযোগ্য?
আচ্ছা,যখন আমরা ম্যাজিশিয়ানের ম্যাজিকে দেখি যে,মেজিশিয়ান একটা দড়িকে সাপ বানান।
আসলে তখন আমরা সেই ট্রিক টা জানিনা যে যাদুকর কিভাবে সেই দড়িকে সাপ বানালো!
ঠিক একই সময় আমাদের যুক্তি আমাদের বলে যে একটা দড়ি কখনো সাপ হওয়া সম্ভব নয়।
যাদুকরের ট্রিকের কাছে আমাদের যুক্তি এবং চোখ দুটিই আত্নসমর্পণ করলো!!
তাই আমরা মজা পাই এবং হাততালি দেই। :-)
( Q. Is our visual sense 100% reliable?
ইয়াহো.কমের উত্তর- Our visual sense is not 100% reliable..that your eyes can pretty easily be deceived)

আর ২য় কথা হলো যুক্তি।
প্রথমে দেখতে হবে যুক্তির যোগান বা কাচামাল কী?
যুক্তির যোগান বা কাচামাল হলো তথ্য।
যুক্তি দিয়ে তখনি আমরা কোনো কিছুকে যাচাই করতে পারবো যখন আমাদের কাছে থাকবে #তথ্য ।
যেমনঃআমরা বাজারে গেলাম একটা দ্রব্য কিনতে;যার (একই মানসম্পন্ন) কয়েকজন বিক্রেতা রয়েছেন। ক্রেতা হিসেবে যদি আমরা যুক্তিবাদী হই তবে আমরা সেই বিক্রেতার কাছ থেকে দ্রব্যটি কিনবো যার কাছ থেকে আমরা কম দামে দ্রব্যটি কিনতে পারবো।এজন্য প্রত্যেক বিক্রেতার সেলিং প্রাইস জানা আমাদের দরকার্।
বাজার যাবার সাথে সাথেই যদি কেউ জিজ্ঞেস করে যে কোন বিক্রেতার কাছ থেকে আমরা দ্রব্যটি কিনবো তাহলে সাথে সাথে আমাদের উত্তর দেওয়া সম্ভব নয়;কেননা সেই মূহুর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই।
It's proven that before logic,we need information.


কেউ আমাকে একটা মোবাইল দেখিয়ে বললো যে এটা একটা কম্পিউটার্। আমি যদি তাকে যুক্তি দিয়ে বুঝাতে চাই যে এটা কম্পিউটার নয় এটা একটা মোবাইল;তাহলে আমাকে জানতে হবে মোবাইল এবং কম্পিউটারের সংজ্ঞা |

ঠিক একইভাবে কেউ ঈশ্বর বা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বলতে হলে তাকে জানতে হবে ঈশ্বর বা আল্লাহর সংজ্ঞা|
যা জানার একমাত্র উতস হলো আল্লাহর ওহী।
আর আল্লাহর ওহীর মধ্যে যেসব নিদর্শন মহান আল্লাহ রেখেছেন তা একজন যুক্তিবাদীর পক্ষে বিশ্বাস করা সম্ভব (যদি আল্লাহ চান)|


যখন আমাদের চোখ faulty,যুক্তি faulty,আমাদের বিচার করার ক্ষমতা faulty ঠিক তখনই কি আমরা ঈশ্বরে বিশ্বাসে আত্নসমর্পণ করবো??
বিজ্ঞানের ভাষায় হাইপোথিসিস নামে একটা তত্ত্ব আছে।
(Hypothesis - An idea or theory that isn't proven but that leads to further study or discussion)
তাই দেখা যাচ্ছে,Believe in Allah is the only hypothesis.
আর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস সেটা অন্ধ বিশ্বাস নয়। মহান আল্লাহ প্রত্যেক মানুষকেই তার জীবদ্দশায় তার কাছে কিছু নিদর্শন পেশ করেন যার ফলে তার কাছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আরো সুদৃঢ় হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.