| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে তাল মিলিয়ে উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ; যে এগিয়ে যাওয়াকে আমরা বলছি 'উন্নয়ন'।
উন্নয়নের সংজ্ঞা অনেক ব্যাপক।
অবকাঠামোগত উন্নয়ন সেই 'উন্নয়নের' ই একটি অংশ।
.
.
একটা বনের স্বাধীন পাখিকে খাঁচায় বন্ধী করে রেখে যতই আদর আপ্যায়ন করা হোক না কেনো এই অবকাঠামোগত উন্নয়ন আর জামাই আদর পাখির কাছে পছন্দ হবেনা।
মুক্ত-স্বাধীন পাখিটি চায় খোলা আকাশে উড়ার স্বাধীনতা।
.
.
আমরা অবকাঠামোগত দিক দিয়ে উন্নত হচ্ছি ঠিকই, কিন্ত সেই সাথে বিসর্জন দিতে হচ্ছে ঐ পাখিটির মতো খোলা আকাশে উড়ার স্বাধীনতা! :-(
.
.
আজ আপনি যতবেশি চুপ থাকবেন, তত বেশি 'নিরাপদ'!
কোনো ব্যাপারে যে গঠনতান্ত্রীক সমালোচনা করবেন সেই সুযোগটাও নেই...।
তার আগেই আপনার নামের পাশে সুযোগবুঝে উপযোগী ট্যাগ লাগিয়ে দেওয়া হবে আপনি বুঝে উঠার আগেই।
ধরুন, আপনি রামপাল ইস্যুতে এর বিপক্ষে অবস্থান করলেন।
যার ফলে আপনি হয়ে গেলেন...
প্রথমে বামপন্থী,সবিশেষ নাস্তিক!!
সুদূর ভবিষ্যতে বাংলাদেশের বাঙ্গালিরা যদি 'বোবা' হয়ে যায় তখন ডাক্তারেরা কারণ অনুসন্ধান করে বের করবেন..
'আজকের চুপ হয়ে থাকা'!
এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই যে দেশে থেকে আমি নূনতম কথা বলতে পারবো।
নির্ভয়ে বলতে পারবো এটা ঠিক, এটা ভুল।
যার দরুণ কেউ আমাকে হুমকিও দেবেনা। :-)
.
.
"বিদ্রোহী মানে কাউকে না
মানা নয়।
যা বুঝিনা তা মাথা
উঁচু করে "বুঝি না" বলা।"
–কাজী নজরুল ইসলাম
©somewhere in net ltd.