| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহসান আরিয়ান
আমি আহ্সান
যদি একদম খোলা মন নিয়ে ভাবি, আমাদের দেশের আজ এই অবস্থা কেন?
একটি লিস্ট করা যেতে পারে:
১। নির্বাচন
২। অপ-রাজনীতি'র থাবা/ অপ-তৎপরতা
৩। যুদ্ধাপরাধী ইস্যু
৪। উপরের ৩'টা ইস্যু নিয়ে কিছু মহলের (যদিও নামে তারা রাজনৈতিক নহে) খুব বেশি বাড়াবাড়ি
৫। আমাদের তথা জনগণের মুখ বুজে থাকার অস্বাভাবিক ক্ষমতা (লাভ/অর্জন)
বিস্তারিত:
# নির্বাচন
আপাতত নির্বাচন নিয়ে আমার ভাবনা ভাবনাই থাক! এখনকার মত, দৈনিক পত্রিকাগুলো পড়লেই এটার হাল-হকিকত্ জানা/বোঝা যাবে।
# অপ-রাজনীতি'র থাবা/ অপ-তৎপরতা
পক্ষেই বলুন, আর বিপক্ষেই বলুন, রাজনীতি'র নামে যেটা হচ্ছে তাকে রাজনীতি না বলে আমার মতে শুধু ক্ষমতা-নীতি বলাটাই সমীচিন!
রাজাকে এখন আর রাজনীতি জানতে হয় না, তবে সিংহাসন ধরে রাখার কবজ'টা গলায় থাকা জরুরী। সেটা আমাদের হাইকোর্ট দেখলেই বোঝা যায়। আর যদি নিজের একটা অভিধান লেখার এবং তার সমস্ত শব্দ নিজের অনুসারীদেরকে সিরাপের মতো গেলানো যায়, তবে'তো আর কোনো বাক্য বলার মতো দু:সাহসী কাউকেও পাওয়া যাবে না। আবার তার সাথে আদি তথা পুরোনো এবং বিখ্যাত মিশ্রণ'তো রয়েছেই।
সব কিছু মানলেও, মানুষ খুন!
আমার এক সিনিয়র বড় ভাই বলেছিলেন, 'আই ডু নট নীড টু কিল মাই এনিমি'জ, বিকজ দে উইল ডাই ওয়ান'ডে লাইক মি'! আসলে উনার বাবা'কে কিছু কাছের মানুষ খুন করেছিলো!
এটা একটা শিক্ষা, একটা ধর্ম যা মানুষ সহজাতভাবে শিখে থাকে। যার মধ্যে এসবের অভাব বিদ্যমান, তার পক্ষে অনেক কিছুই কোনো অর্থ রাখে না। এমনকি মানুষ খুনও।
আর রাজনীতি যখন এই খুনকে সমর্থন দেয়, রাজনৈতিক নেতা থেকে শুরু করে এর সব চ্যালা-চামুন্ডাও চায় কিছুটা খুনের ক্রেডিট নিতে; এতে নিজের একটা প্রভাব বিস্তার করার সুযোগ পাওয়া যায় আর কি।
ছেলে কার, এই নিয়ে সেই পুরোনো গল্পের 'মা'য়ের কথা মনে পড়ে যায়। দরকার নেই ছেলেকে জেতা, তবুও ছেলে বেচে থাক; এটাই তার সান্তনা।
আজকে লাশের পর লাশ পড়ছে, আর 'রাজনীতি' প্রাণপন চেষ্টায় আছে সেই 'নকল' মায়ের চরিত্র কিভাবে দিনের পর দিন আরও বাস্তবসম্মত, আরও আকর্ষণীয় করে তোলা যায়। শুধু লাশ হলেই আবার তার চলে না, লাশের সাথে তার কফিনের ব্যাবস্থা যেন না হয় সেই নিশ্চয়তাটুকু তার গ্যারান্টিসহ চাই।
চলবে....
২|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৯
বাক স্বাধীনতা বলেছেন: অ।
৩|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭
সাঈফ শেরিফ বলেছেন: ফরজ---যুদ্দাপরাদের বিছার
ওয়াজিব---পেট্রোল বোমা, জামাত শিবির ঠেকানো
সু্ন্নত---নির্বাচন উত্তর আওয়ামী সরকার গঠনের পরিকল্পনা
নফল---জনগণের নিরাপত্তা
৪|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
পাঠক১৯৭১ বলেছেন: আপনার ভাবনার মাঝে কোন রাজনীতি নেই; রাজনীতি কঠিন সাবজেক্ট, আপনার ভাবনা রিক্সা ড্রাইবারের রাজনীতির লেভেলের।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
আহসান আরিয়ান বলেছেন: আপাতত জবাব দেওয়ার ইচ্ছা না থাকলেও শুধু আপনার কথাটা'র উত্ত র দিতে ইচ্ছে করছে, জানেন? আমার ভাবনা যাই হোক, 'রিক্সা' ড্রাইভার'কে আপনার ভাবনা'র লেভেলটা 'জোস্'! বাকিটা পরে বলছি!
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৩
রানার ব্লগ বলেছেন: যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে বাড়াবাড়ি বলতে আপনি কি বুঝিয়েছেন, আপনি কি চাচ্ছিলেন তাদের কলে নিয়া আদর করবে বাংলার জানগন