নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥ তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥ ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার ‘পরে খেলা আমার দ

অাশফাকঅাহ্‌েমদ

অাশফাকঅাহ্‌েমদ › বিস্তারিত পোস্টঃ

this is my 1st blog in somewhereinblog..

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥

তুমি মিশেছ মোর দেহের সনে,

তুমি মিলেছ মোর প্রাণে মনে,

তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।

তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে,

তুমি শীতল জলে জুড়াইলে,

তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–

তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!

আমার জনম গেল বৃথা কাজে,

আমি কাটানু দিন ঘরের মাঝে–

তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.