নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ অনীক

আসিফ অনীক › বিস্তারিত পোস্টঃ

রিলেশন

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

রিলেশন কী তা আমি বুঝি না,

এটা কি স্বল্প সময়ের সান্নিধ্য

অথবা সস্তা আনন্দের পাথেয়?

হয়তো রিলেশন মানে অপূর্ণ এক অভিলাষ,

হারিয়ে যাওয়া কারো স্পর্শ, কারো ছোঁয়া,

অথবা এ দুয়ের পার্থক্যে থমকে যাওয়া।

এটাই কি মায়াজাল, এটাই কি আকাঙ্ক্ষিত?

না, কখনোই না; হয়তো এটা এক ইলিউসন,

অথবা মহাসাগরের মহিমান্বিত এক মরীচিকা;

যা আমি আর চাই না, কেননা

ভালোবাসা শান্তি দেয়, স্বস্তি না।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.