| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন
আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক জীবনের।
জীবন!
সেকি জীবন?
যে জীবনে নেই কোনো হাহাকার
নেই কোনো আর্তনাদ
আছে শুধু ভালবাসা
মানুষের প্রতি মানুষের।
জীবন!
সেকি জীবন?
না শুধু কল্পনা?
নাকি,
শুধুই আমার চাওয়া?
জানি না।
তবু আমি স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখি সেই জীবনের।
হয়তবা আজ নয়
হয়তবা কালও নয়
হয়ত বহু যুগ পরে
আসবে সে জীবন
যে জীবনে নেই কোনো হাহাকার
নেই কোনো আর্তনাদ
আছে শুধু ভালবাসা
মানুষের প্রতি মানুষের।
©somewhere in net ltd.