| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ_মাহমুদ
সর্বশক্তিমান অনেকের চেয়ে ভাল থাকার ভাগ্য দিয়েছেন! শত অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তিগুলো আমাকে ভাল থাকতে শিখিয়েছে!! ভালই আছি আলহামদুলিল্লাহ।
ঘটনা ০১:
কয়েকদিন আগের কথা। কুমিল্লা স্টেডিয়ামের গ্যালারীতে বসে আছি। মাঠে আন্তঃজেলা স্কুল পর্যায়ের ফুটবল চলছে, কুমিল্লা বনাম ব্রাক্ষনবাড়িয়া’র ফাইনাল।খেলা ৪.৩০ এর মধ্যেই শেষ।
বিকেলটা ওখানেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। পাশেই ক্লাশ ৯/১০ পড়ুয়া ৩ টা ছেলে আড্ডা দিচ্ছিলো। সময় বাড়ার সাথে ওদের আড্ডায় ভীরও বাড়ছে। অবাক হয়ে দেখলাম ওদের আড্ডার টপিক একটাই। সেটা ফেসবুক। কার ফ্রেন্ডলিস্ট কত বড়, কার স্ট্যাটাসে কে কমেন্ট করেছে/ কি কমেন্ট করেছে/ কত লাইক পরেছে_____ ব্লা ব্লা ব্লা।
অথচ ওদের সামনে বিরাট খেলার মাঠ শূণ্য পড়ে আছে। ফুটবল কিংবা ক্রিকেটের আবেদন ওদের একদমই টানে না!
ঘটনা ০২:
কোরবানির ঈদের ছুটিতে আমি তখন নোয়াখালী। সন্ধ্যার পর দিঘি’র পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এবারো পাশে হাই স্কুল পড়ুয়া একটা গ্রুপ পেলাম। জায়গা’র নাম শুধু ভিন্ন, টপিক সেই একই___ গ্যালারীতে শোনা কথা গুলোরই রিপিটেশন!!
যে বয়সে ওদের মাঠের প্রতিটা ইঞ্চি দাবরিয়ে বেড়ানোর কথা, গাছে উঠে পাকা আম পারার কথা, পুকুরে নেমে কয়েক ঘন্টা পর চোখ লাল করে বাসায় ফেরার কথা, ফুটবল খেলে পা ভাঙার পর সে ভাঙা পায়ে আবার খেলতে যাওয়ার কথা, পুকুর থেকে মাছ ধরে মায়ের হাতে পৌছে দেয়ার কথা, একটার পর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার কথা, দুপুরের তপ্ত রোদে ঘুড়ি উড়ানোর অপরাধে বাবার বকুনি খাওয়ার কথা, ঈদের চাঁদ দেখে আনন্দ মিছিল বের করার কথা, ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়ে উল্লাস করার কথা…………
সে বয়সে এসব কি করছে আমাদের অনুজেরা!! এনড্রোয়েডের স্ক্রিনেই কেটে যাচ্ছে তাদের শৈশব এবং কৈশোর। এর চেয়ে ভয়ংকর আর কি হতে পারে?!?
আমি নিজেকে দিয়েই বুঝি, একটা দুরন্ত শৈশবের গুরুত্ব কতটা সুদূরপ্রসারী। আমার ভয়ানক হতাশার সময় আমি আমার শৈশবের দুরন্তপনার কথা চিন্তা করেই প্রশান্ত হই, শৈশবের বন্ধুদের সাথে সেইসব উচ্ছল দিনের স্মৃতি রোমন্থনের মাধ্যমে নিজের হতাশাগুলোকে দূরে ঠেলি।
তাই আমার খুব চিন্তা হয় এই ছেলেগুলো তাদের দুঃসময় কিভাবে পার করবে? কি তাদের হতাশা কাটাতে টনিক হিসেবে কাজ করবে?? কোন সময়ের কথা চিন্তা করে ওরা পুলোকিত হবে???
শেষকথাঃ
আমরাই কিন্তু পারি ওদের ভুলটা শুধরে দিতে। পরিচিত অনুজদের রোবটিক শৈশব থেকে উদ্ধার করে আনতে। উপায়টা একদম ই সহজ___ ওদের সময় দেয়া, নিজের অভিজ্ঞতাগুলো ওদের সাথে শেয়ার করা।
আর আমরা যদি তা না পারি তবে বাস্তবিক অর্থেই আমরা এক ভয়ানক ভবিষ্যতের পথেই হাঁটছি।
ছবিঃ ইন্টারনেট
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
আসিফ_মাহমুদ বলেছেন: অনেক ধণ্যবাদ অস্পিসাস প্রেইস আমার পোষ্টে প্রথম মন্তব্যটি করার জন্য!
শুভ কামনা!!
২|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
কথক পলাশ বলেছেন: ফেবুতেই কমেন্ট করেছিলাম। এই যান্ত্রিকতা নিয়ে আমার একটা পোস্ট ছিলোঃ
অন্ধপথে উল্টোরথে
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
আসিফ_মাহমুদ বলেছেন: 'অন্ধপথে উল্টোরথে' ফেবু'র লিঙ্কে একবার পড়েছিলাম। এখন আরেকবার পড়ে আসলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ, পলাশ ভাই।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
পাঠক১৯৭১ বলেছেন: আগাছা জন্ম নিচ্ছে বাগানে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
আসিফ_মাহমুদ বলেছেন: আগাছা ভাবছেন কেন?
নিজ অবস্থান থেকে দায়িত্ব ঠিকভাবে পালন করলেই তো বাগান তার হারানো সৌন্দর্য ফিরে পাবে!
৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
দি সুফি বলেছেন: পুরো পৃথিবীই এখন যান্ত্রিক হয়ে যাচ্ছে। "কঠিন বাস্তব" - চোখে চেয়ে দেখা ছাড়া তেমন কিছুই করার নেই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
আসিফ_মাহমুদ বলেছেন: সহমত!
এর মাঝেও ক্ষতিটা যতটুকু মিনিমাইজ করা যায় আর কি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন আসিফ ||
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬
আসিফ_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন!
শুভ কামনা।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫
খেয়া ঘাট বলেছেন: অথচ ওদের সামনে বিরাট খেলার মাঠ শূণ্য পড়ে আছে।
++++++++++++++++++
দারুন লিখেছেন। ভালো লেগেছে অনেক। হয় রোবট না হয় ফার্মের মোরগ।
শুধু দেশের ছেলেমেয়েরাই নয় পৃথিবীর সর্বত্রই এই প্রজন্ম এ রোগে আক্রান্ত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
আসিফ_মাহমুদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম খেয়া ঘাট!
সত্যিই এই প্রজন্মের জন্য আফসোস হয় অনেক। কত বৈচিত্র থেকেই না বঞ্চিত ওরা।
ভাল থাকবেন সবসময়।
৭|
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯
মুদ্দাকির বলেছেন: মাঠ পেয়েও যদি না খেলে, তখন আর কি করবেন ???
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
অস্পিসাস প্রেইস বলেছেন: "আমরাই কিন্তু পারি ওদের ভুলটা শুধরে দিতে। পরিচিত অনুজদের রোবটিক শৈশব থেকে উদ্ধার করে আনতে। উপায়টা একদম ই সহজ___ ওদের সময় দেয়া, নিজের অভিজ্ঞতাগুলো ওদের সাথে শেয়ার করা।
আর আমরা যদি তা না পারি তবে বাস্তবিক অর্থেই আমরা এক ভয়ানক ভবিষ্যতের পথেই হাঁটছি।"
সহমত। ব্লগে স্বাগতম। শুভ কামনা।