| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ_মাহমুদ
সর্বশক্তিমান অনেকের চেয়ে ভাল থাকার ভাগ্য দিয়েছেন! শত অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তিগুলো আমাকে ভাল থাকতে শিখিয়েছে!! ভালই আছি আলহামদুলিল্লাহ।
বিশ্বের ১৪ টি এইট-থাওজেন্ডারস এর সবকয়টি এশিয়ার হিমালয়ান ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। জুন ৩, ১৯৫০ সালে Maurice Herzog ও Louis Lachenal সর্বপ্রথম এ ১৪ শৃঙ্গের একটি অন্নপূর্না (Annapurna) জয় করেন। ইতালিয়ান নাগরিক Reinhold Messner ১৬ অক্টোবর, ১৯৮৬ তে প্রথম ব্যাক্তি হিসেবে ১৪ টি এইট-থাওজেন্ডারসের সবকয়টি জয় করেছিলেন। এখন পর্যন্ত ২৬ জন পর্বতারোহী এ বিরল সম্মান অর্জন করেছেন।
এবার চলুন পৃথিবীর সর্বোচ্চ ৫ শৃঙ্গ সম্পর্কে জেনে নিই।
১। মাউন্ট এভারেস্ট (Mount Everest):
হিমালয় পর্বতমালার নেপাল-তিব্বত (চীন) সীমান্তে অবস্থিত। উচ্চতা-৮৮৪৮ মিটার। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এভারেস্ট চূড়ায় পৌছার ২টি Climbing Route রয়েছে। একটি নেপাল অংশের দক্ষিন-পূর্ব থেকে শুরু হয়, অন্যটি উত্তর দিকে তিব্বত থেকে শুরু হয়। নেপাল অংশ থেকে শুরু হওয়া রুট টি Standard Route হিসেবে বিবেচিত। ডেথ রেট- ৫.৭০%।
প্রথম এভারেস্ট বিজয়ীরা হলেন নেপালের শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি। সময়কাল- ২৯ মে, ১৯৫৩।
এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী- মূসা ইব্রাহীম (২৩ মে, ২০১০), প্রথম নারী- নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)। এম এ মুহিত একমাত্র বাংলাদেশী, যিনি ২ টি রুট দিয়েই এভারেস্ট জয় করেছেন।
২। মাউন্ট গডউইন অস্টিন (Mount Godwin Austen):
পাকিস্তান-চীন সীমান্তে (পাকিস্তানের উত্তরাংশে) অবস্থিত। উচ্চতা- ৮৬১১ মিটার। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি K2 Peak নামেও পরিচিত। পর্বতারোহীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপদজনক শৃঙ্গ হিসেবে বিবেচিত। প্রতি ৪ জনের ১ জন আরোহী এই পর্বতারোহনের সময় মৃত্যুবরন করেছেন যা ডেথ রেটের দিক দিয়ে প্রথম। ডেথ রেট- ২৩.২৪%।
শীতের সময় কোন পর্বতারোহী মাউন্ট গডউইন অস্টিন জয় করতে পারে নি (বাকী ১৩ টি এইট-থাওজেন্ডার শীতের সময় জয় করা হয়েছে)।
৩। কাঞ্চনজংঘা (Kanchenjunga):
সিকিম (ভারত)-নেপাল সীমান্তে অবস্থিত। উচ্চতা- ৮৫৮৬ মিটার। বিশ্বে তৃতীয় এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ১৮৫২ সাল পর্যন্ত এটিকে বিশ্বের সর্বোচ্চ পর্বত মনে করা হতো। দার্জিলিং থেকে কাঞ্চনজংঘা’র অসাধারন সৌন্দর্য উপভোগ করা যায়। দার্জিলিং ভ্রমন পিপাসুদের কাঙ্খিত গন্তব্য হয়ে ওঠার পেছনে এটি অন্যতম কারন। ডেথ রেট- ১৯.১৪%।
George Band ও Joe Brown (বৃটিশ নাগরিক) ২৫ মে, ১৯৫৫ সালে সর্বপ্রথম কাঞ্চনজংঘা জয় করেন।
৪। লোৎসে (Lhotse):
এই শৃঙ্গটিও হিমালয় পর্বতমালার নেপাল-তিব্বত (চীন) সীমান্তে অবস্থিত। উচ্চতা- ৮৫১৬ মিটার। মাউন্ট এভারেস্টের দক্ষিণে লোৎসের অবস্থান। সাউথ কল দিয়ে এই দুই শৃঙ্গ যুক্ত। এই রিজের উচ্চতা ৮ হাজার মিটারের কাছাকাছি। উল্লেখ্য এভারেস্ট এবং লোৎসের বেসক্যাম্প একই। ডেথ রেট- ৩.৪৩%।
১৮ মে, ১৯৫৬ সালে একটি সুইস টীম (Errist Reiss এবং Fritz luchsinger) প্রথম লোৎসে জয় করেন।
৫। মাকালু (Makalu):
মাকালু পৃথিবীর ৫ম উচ্চতম পর্বত। এটি চীন ও নেপালের সীমারেখায় অবস্থিত। মাকালু এভারেস্টের ২২ কিমি পূর্বে অবস্থিত।উচ্চতা- ৮৪৬২ মিটার। আরোহনের জন্য এটি বিশ্বের সবচেয়ে কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত হয়। ডেথ রেট- ১১.১১%।
১৫ মে, ১৯৫৫ সালে দুই ফরাসি অভিযাত্রী Jean Couzy ও Lionel Terray সর্বপ্রথম এর শীর্ষে আরোহন করেন।
এছাড়া বাকী এইট-থাওজেন্ডারগুলো হল- চো ওইযূ, ধবলগিরি, মানাসলু, নাঙ্গা পর্বত, অন্নপূর্না, গাশারব্রুম ১ (হিডেন পিক), ব্রড পিক, গাশারব্রুম ২ এবং শিশাপাংমা।
(তথ্যসূত্রঃ http://www.wikipedia.com, International_Mountains_of_Asia, Mountains_of_Nepal, Mountains_of_China)
ছবিঃ ইন্টারনেট।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
আসিফ_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
শুভ কামনা।
২|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪
ড. জেকিল বলেছেন: সুন্দর পোস্ট।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩
আসিফ_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ড. জেকিল!
ভাল থাকুন সবসময়।
৩|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
কথক পলাশ বলেছেন: শাবাস! ইনফরমেটিভ পোস্ট।
হিমালয়ের সাথে আমার প্রথম পরিচয় কৃষণ চন্দরের একটা কিশোর উপন্যাসে। নামটা ভুলে গেছি।
এখনো গুগোল আর্থ ওপেন করে হিমালয়ের উপর ঘুরে আসি।
তোমার কি অবস্থা?
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১
আসিফ_মাহমুদ বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম!
ভাল কথা, আমি কিন্তু আপনার অর্ধেকের বেশী পোস্ট পড়ে ফেলেছি। নতুন বলে মন্তব্য করতে পারতাম না।
'কথক পলাশ একটা মাদকের নাম' __ রিয়েলি আই মিন ইট!
লেখালেখিটা চালিয়ে যান ভাইয়া, না হলে আসলেই আমরা বঞ্চিত থাকব।
আমার খবর ভাল, আলহামদুলিল্লাহ!
ভার্সিটি জীবনের সবচেয়ে বড় ছুটি কাটাচ্ছি। খাই-দাই, ঘুমাই।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২
আসিফ_মাহমুদ বলেছেন: আমিও গুগোল আর্থ দিয়ে কয়েকবার হিমালয় ঘুরে এসেছি। জীবনে অন্তত একবার এভারেস্টের বেস্ক্যাম্পে ঘুরে আসার খুব ইচ্ছা। তা যদি না পারি তবে অন্তত ঠাকুরগাঁ গিয়ে এভারেস্টের চূড়া দেখে আসব, ইনশাল্লাহ।
(মূসা ইব্রাহীম কে নিয়ে লিখা একটা ফিচারে জেনেছিলাম, ওখান থেকে নাকি এভারেস্ট চূড়া দেখা যায়)
৪|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
কথক পলাশ বলেছেন: হুমম। পেত্যয় (প্রত্যয় রেহমান) এর কাছে শুনেছি ঠাকুরগাঁ থেকে দেখা যায়।
তোমার কমেন্টের জন্য ধন্যবাদ। আসলে জীবনানন্দ দাশ পরিণতির কথা বলে গেছেনঃ
সব পাখি ঘরে ফেরে-সব নদী ফুরায়...
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
আসিফ_মাহমুদ বলেছেন: নদী তো কেবল হিমালয় বেয়ে নেমে আসলো ভাইয়া। ফুরানোর অনেক দেরি! নতুন পোস্টের অপেক্ষায় আছি কিন্তু।
প্রত্যয় ভাইয়ের এই নামকরনের ইতিহাস জানতে মুঞ্চায়।
৫|
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
জুন বলেছেন: জানা হলো হিমালয় কন্যাদের নাম ![]()
+
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
আসিফ_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
গতরাতে আপনার 'রামোজী ফিল্ম সিটি এক মজার ভ্রমন' পোস্টের সাথে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটিতে ঘুরে এসেছি।
বাকী পোস্টগুলোও সময় করে পড়ে নেব, ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
মামুন রশিদ বলেছেন: জেনে ভাল লাগলো ।