| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখে নিও...
হঠাৎ এক পশলা বৃষ্টির মত কোন এক বৃষ্টিস্নাত দুপুরে আগন্তুকের মত কড়া নাড়বো তোমার দরজায়।
বৃষ্টির টুপটাপ ঝরে পড়া শব্দ আর ধোঁয়া উঠা গরম চায়ে জমে উঠবে অলস দুপুরের বৃষ্টি বিলাসী আড্ডা।
নীরবতা হবে আমাদের শব্দমালা,
নিস্তব্ধতা হবে আমাদের আলিঙ্গন
তুমি শুধু ভালোবাসার চোখ দিয়ে আমায় দেখো,
আর আমি দেখবো বৃষ্টি শেষের খোলা উদাসীন আকাশ।
দেখে নিও..... আমি আসব।। 
২|
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৫
অয়ত্রী বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য। ২য় ও ৩য় পংক্তি দুটোর মধ্যে ছন্দের সামঞ্জস্য রাখার জন্যই ভেঙে আলাদা করা হয়নি। আশা করি ভবিষ্যতেও আপনার এমন অনুপ্রেরণা এবং গঠনমুলক মতামত আমার জন্য থাকবে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮
খায়রুল আহসান বলেছেন: একটি সুন্দর কবিতা দিয়ে ব্লগিং শুরু করলেন, ছবিটাও সুন্দর, শিরোনামের সাথে সাযুজ্যপূর্ণ! প্রথম পোস্ট হিসেবে আশা জাগানিয়া।
ছবিটা কি নিজস্ব, না সংগৃহীত?
দ্বিতীয় ও তৃতীয় পংক্তিদুটো ভেঙে প্রতিটিকে দুই বা ততোধিক পংক্তি করলে কেমন হতো?
সামু ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা, নিরাপদ এবং আনন্দময় হোক!