নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিমুলের গাছে কাকরোল

পড়তে পারি, লিখতে পারি না

আইয়ুব আল আমিন

আমি কেউ না

আইয়ুব আল আমিন › বিস্তারিত পোস্টঃ

পথে পথে...

১১ ই জুন, ২০১৪ রাত ২:০৪

কয়েকদিন আগে ঢাকায় এসেছি।

স্বপ্নের শহরে।

কিন্তু মিল-অমিলের হিসেব অনেক দীর্ঘ। আগে জানতাম আকাশ নীল হয়। এখানে সেটা প্রায় মিথ্যা। অনেক সুন্দর সুন্দর গাছ। টবে লাগানো। কাক ছাড়া কোন পাখি এখনো এখানে দেখি নাই।

যান বাহনের কথা কি বলব, সবাই জানে। বাসে উঠে সবার চোখ-মুখের দিকে তাকালে মনে হয় এই বাস সোজা কুরুক্ষেত্রে গিয়ে থামবে। কিন্তু ধ্রুপদী জ্যাম তার আগেই তাকে থামিয়ে দেয় । সেই থামার স্থায়িত্ব মনে হয় অনন্তকাল।

প্রথমদিন অফিসে বসে’র(মাডাম) সাজ-গোজ দেখে দুইদিন খেতে পারিনি কিছুই। শহরের সব মেয়েরাই অবশ্য সুন্দরী, কিন্তু কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক। চোখে কোন মায়া মমতা নেই। তবে কি যেন একটা আছে, বুঝি না ।

আমাদের গ্রামের এক মেয়ের সাথে হঠাৎ দেখা। এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। গ্রামে থাকতে তার দশ হাত ওড়নায় হত না। কি এক অজানা কারনে এখন আর সে ওড়না কিনতে পারে না। আফসোস!

এফ ডি সি। সেই ছোটবেলা থেকেই আমার স্বপ্নের স্বর্গপূরী। কিন্তু গিয়ে দেখি আমাদের থানা শহরের খাদ্য গুদাম দেখা আর এইটা দেখার মাঝে কোন পার্থক্য নাই।

আমাদের গ্রামে মসজিদের সীমানা প্রাচীরেও কোন মহিলার কাপড় শুকাতে দেওয়া নিষেধ। আর এখানে উপর তলায় মসজিদ, নিচের তলায় মহিলাদের আন্ডারগার্মেন্টস এর দোকান।

গুলশানে গেলে মহাম্মদ হোসেনের সেই “ফায়ার” সিনেমার কথা মনে হয়। কেমন যেন সব থাইল্যান্ড থাইল্যান্ড।

খাবার-দাবার এখানে বেশ ভাল। হোটেলে ৬০ টাকার খাবার খেলে বিল হয় ৩৬০ টাকা। আর একটা বিষয় কোনভাবেই আমার মাথায় ঢুকল না। গোটা শহরে গরুর একটা ‘গ’ ও নেই অথচ প্রতিটা ফ্লাটেই তিন বেলা গরুর মাংস রান্না হয়। কেমনে!

যেদিন সন্ধাবেলা চন্দ্রীমা উদ্যানে গেলাম তার পর থেকে মুখ ঢাকা কোন মেয়ে দেখলেই বুকটা ধক্ করে উঠে। এই বুঝি পেছন থেকে হাত ধরে টান দেয়।

ছয় বছর থেকে এক টিভি নায়িকার ছবি মানিব্যগে নিয়ে ঘুড়ি। কল্পনায় তার ছবি আঁকি। ভাবতাম, ইশ্ একবার যদি দেখা হত তবেই না জীবন স্বার্থক। দেখা শেষমেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। দেখি আমার স্বপ্নের সেই রমনী বন্ধুদের সাথে আড্ডায়, বিশাল এক ধোয়ার কুন্ডলীর মাঝে। ইশ্! কি স্বর্গীয় স্বাদ সেই ধোঁয়ার। আমার চেতনার সমস্ত শরীর এখন সেই ধোঁয়ায় আচ্ছন্ন। সব ধোঁয়াশা, ধোঁয়ায় ধোঁয়ায়….

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.