নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিমুলের গাছে কাকরোল

পড়তে পারি, লিখতে পারি না

আইয়ুব আল আমিন

আমি কেউ না

আইয়ুব আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বর্ণান্ধ

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৯

তারপর একদিন মৃত আত্মাটা আমার সাথে বিদ্রোহ করল।

এবং কাফনটা ওরা তুলে দিল পুরোনো সেই রেলগাড়ীটাতে । সাথে তোমার একটা সাজানো অক্ষরের থলে। থলেটার কি রং আমি বুঝলাম না। কারন মৃত আত্মাটা আবার বর্ণান্ধ। সবুজ রং সে দেখতে পায় না।

তারপর আত্মাটা পাড়ি দিল স্বপ্নের সমান একটা পথ…

অবশ্য আমি এসবের কিছুই জানি না, জানব কিভাবে?

কারন আত্মাটা ভাবছিল শুধু তোমার কথা,

তোমাকে কি করে ফেলে চলে এলাম সেই কথা।

কিন্তু এসে দেখি এখানেই তুমি অনেক বেশি, ওখানে যতটা না ছিলে। হাত বাড়ালে চারিদিকে আত্মাটা শুধু তোমাকেই পায়।

কেবল ভয়ে কখনো সে চোখ দুটো খোলে না।

কারনটা সে জানে, তুমিও জানো, আমিই শুধু জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.