| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রিপ প্ল্যানার
পড়ালেখা, কাজকর্ম বাদ দিয়ে এখন ফাঁক পেলেই পাহাড় থেকে পাহাড়ে, বন-জঙল-সাগরে আর মানুষের মাঝে ঘুরে বেড়ানো যেন নেশার মতো। কত কিছু দেখার বাকি, কত জায়গায় যাওয়া বাকি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক দিগন্ত থেকে আরেক দিগন্তে, নতুনের খোঁজে। জীবনের অর্থ বুঝতে পারার একেকটি অভিযানে….............
আজকাল বাংলাদেশের পর্যটন শিল্পকে উঠানোর নাম করে কিছু মুখোশধারী প্যাকেজ ট্যুর গ্রুপগুলো তাদের ইচ্ছেমতো যাচ্ছেতাই করে যাচ্ছে। তারা কি আদো বাংলাদেশের পর্যটন শিল্পকে উঠানোর পায়তারা করছে নাকি সেই সুযোগে পর্যটন শিল্পকে ঘিরে নোংরা ব্যবসা শুরু করেছে, বোঝা বড় দায়। যেমন একটা গ্রুপ দেখলাম প্ল্যান দিয়েছে দুইদিন এক রাতে নাফাখুম ভ্রমণ। মজা লস্!! রেমাক্রি যেতে যেতেই একদিন নষ্ট। আর দ্বিতীয়দিন নাফাখুম দেখিয়ে তাদের গরুর পালের মতো খাটাতে খাটাতে রাতে ঢাকার বাস দেখিয়ে দেবেন! এভাবে ভ্রমণ হয় না। এভাবে বরং ঐ পর্যটক গুলোর হয়রানিই করলেন, কষ্ট দিলেন। যারা রেগুলার বান্দরবান গিয়ে অভ্যস্থ, তারা কখনোই আপনাদের এই ধরণের ফাঁদে পা দেবে না। আর যারা যাবে তারা নতুন, আপনাদের এই ধরনের ফাঁদে পা দিয়ে ফেঁসে যায়। মাঝখান দিয়ে আপনারা কিছু টাকা হাতিয়ে নেবেন এইতো। মানুষ ভ্রমণ করে নিজের মনের প্রশান্তির জন্য, শহুরে জঞ্জাল থেকে একটু মুক্তি লাভের আশায়। আর তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা কিছু অসাধু প্যাকেজ ট্যুর গ্রুপগুলো। সাজেককে ঘিরে যে কতো ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা আর নাইবা বললাম। এরা সাজেকের প্রতিটা থাকার যায়গা বুকিং দিয়ে রাখে তাদের ব্যবসায়ের জন্য। মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় কিছু মানুষ যারা নিজেরা ট্যুর করে। সাজেক গিয়ে তারা আর কোনো থাকার মতো জায়গা পায় না এবং হতাস হয়ে ফিরে আসে। এদের দৈরথ্য যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন শিল্প কতটুকু উঠবে সেটাই দেখার বিষয়........
২|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
সুমন কর বলেছেন: চমৎকার সচেতনামূলক পোস্ট।
আশা করি, সরকার বা যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। নতুবা নিজেদেরই সাবধান হতে হবে।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
ট্রিপ প্ল্যানার বলেছেন: নাম নিব না ভাই, তবে আছে এখন কিছু ফেসবুক ভিত্তিক প্যাকেজ ট্যুর গ্রুপ।
৪|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তবে ভাল যে নাই তাও কিন্তু নয়। তবে অসাধু থেকে সাবধান করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: একদিন দুইরাতে নাফাখুম দেখে ঢাকা ফেরা কোন ভাবেই সম্ভব না......কোন বেআক্কেল এই ট্যুর প্ল্যান দিয়াছে?