| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ জমির হায়দার বাবলা
আমি সাধারণ অতি সাধারণ মানুষ। পাঠক হিসেবে থাকতে পছন্দ করি। বইকেনা জঠিল ব্যাধি। সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখতে এবং কবিতা পড়তে ভালো লাগে। মাঝে মাঝে কবিতা নামে ছাই-পাশ লিখে ফেলি। । আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ গ্রহন করুন। শুভকামনা থাকলো আপনার জন্য।
এক-শেষ স্বীকারোক্তি--
সীমাহীন বিত্তের তান্ডব,বিএমডব্লিউর স্টাটাস,ঝাড়বাতির জৌলুস, বিসনেস পার্টনারদের জলকালো পার্টি, ডান্স বারে "রূপজীবিদের" সঙ্গ, স্কচ হুইস্কির বোতল, সিগারেট-চুরুটের ধোঁয়ার বিচিত্র কুন্ডলী ইদানিং চরম ক্লান্ত।অতপরঃ গভীর রাতে বাড়ি ফেরার পর তোমার দেখি তুমিও এ্যাপার্টমেন্টে নেই।মাথা ভারী থাকলে কাজের বুয়া বেডরুম পর্যন্ত পৌছিয়ে দেয়।প্রিয় সন্তানেরা বিদেশে। এই বিষাদ, এ একাকিত্বতার কোন ব্যাখ্যা নেই আর ক্লান্তিকর প্রতিটি দিন আমাকে তাড়া করে চলেছে। ডিপ্রেশনের ওষুধ খেয়ে কোন লাভ হয়নি আমার। আমার সব কিছুই তোমাদের দিয়ে চললাম। জীবনে কাউকে কোনদিন চিঠি লিখিনি। বলতে পারো পুলিশি হয়রানি বন্ধের জন্য এ আমার শেষ স্বীকারোক্তি। এই অপমৃত্যু আমার এবং একান্ত স্বনির্বাচিত।
(যথানিয়মে খালি করা হুইস্কির বোতলের নীচে পাওয়া)
দুই--বৃদ্ধ বাবার শেষ চিরকুট
বাবা মুনীর,
ডায়বেটিস ধরা পড়ার পর থেকে বৌমা আমার খাবার একছত্র নিয়ন্ত্রন করে।ফলে আমার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। মুনীর,তোর সাথে কথা বলতে চাইলে তুই বলিস "আমি অফিস থেকে আসি তারপরঃ।" তুই এতই ব্যস্ত যে, আমার খবর নেয়ার সময় নেই।আমার খবর নাহয় নাইবা নিলি কিন্তু গত কয় বছর একটা মিনিটও তোর সাথে কথা বলতে চেয়েও পারিনি।বৌমা মাসের শুরুতে কয়েকটা ট্যাবলেট এর স্ট্রিপ দিয়ে বলে সারা মাস সেগুলো দিয়ে চলতে হবে। তাই ট্যবলেটগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চালানোর চেষ্টা অনেকদিন করেছি। কিন্তু চলে না রে বাপ।রাতে পানি মিশিয়ে আধাবাটি দুধ আসতো তাও বন্ধ হয়ে গেছে। আমি জানি আত্মনিধন মহাপাপ কিন্তু এ সংসারে আমার কানাকড়ি দাম নেই। ত্রিশ বছর আগে তোর মা চলে গিয়ে বেঁচেই গেছে। আমি আজ তোর মায়ের কাছে চললাম। কাউকে অভিশাপ দিলাম না।
তোমার বাবা।
(বাড়ির দারোয়ানের কাছে দেয়া)
তিন- তরুন কবির শেষ কবিতা--
ভার্সিটিতে তোমার সাথে দেখা।আমার কবিতা শুনে মুগ্ধ হতে। আমিও তোমাকে কবিতা শুনিয়ে অপার আনন্দ পেয়েছি। ছয় বছর তো হবেই । শেষ সেমিস্টারের ভাইভা দিয়ে তুমি বললে, "আজ ক্লান্ত,কবিতা শুনবেো না।আগামীকাল একই সময়ে একই স্থানে,0k। সে "আগামীকাল" আর আসেনি। তুমি সুইডেনে।আমি একা পড়ে থাকলাম। আজ এ অবেলায় মনে পড়ে অনেক কিছুই.... মাদক বিরোধী দিবসে কত র্যা লি-মানববন্ধন করেছি আর আবৃত্তি করেছি মাদক বিরোধী কবিতা।কী আশ্চর্য আজ মাদকই আমার পরম বন্ধু।আসক্তির পর্যায় চুড়ান্ত। মা আগেই গত হয়েছে। অসুস্থ বাবার চিকিৎসার কথা বলে বন্ধুদের কাছ থেকে নেয়া টাকা মাদকের পেছনে ব্যয় করেছি।গতকাল এক বন্ধু জানালো বাবা ইমার্জেন্সীতে। মাদকের নেশা কাটিয়ে উঠতেই চলে গেলাম মেডিকেল। ইমার্জেন্সির রুমের বাইরে দেখি আত্মীয় স্বজনদের মাথায় টুপি। প্রিয় বাবার মুখ দেখার মুখ আমার নেই।ফিলে এলাম।কখন কোথায় কীভাবে দাফন হলো জানিনা। এখন রাত বারোটা। সেতুর উপর একা দাঁড়িয়ে আছি। এক এলোমেলো বাতাস রাতের ডানায় ভর করে খেলে গেল। আকাশে চাঁদ, নক্ষত্র ও গ্রহ সব জাগরূক থাকবে।সূর্যের কিরণ প্রতিটি ঢেউয়ের ভঙ্গুর শীর্ষে রূপালী চিরুনী দিয়ে আচঁড় কাটবে। অথচ কিছুক্ষন বাদে আমার কাছে সব অর্থহীন হয়ে যাবে।
(ভেসে উঠা লাশের পকেটে থেকে পাওয়া )
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: শাহীন ভাই, চিঠিগুলো পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ।
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ, বাবলা ভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ধন্যবাদ আশরাফুল হেনা ভাই।
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জীবনের আরকাইভ কেবলই বেদনায় পূর্ণ! ভালো লাগা জানাচ্ছি, বাবলা ভাই।
আপনাকে অবশেষে এখানে পেয়ে ভালো লাগছে। আশা করছি নিয়মিতই দেখতে পাবো........
শুভেচ্ছা রইলো.......... ![]()
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: মইনুল ভাই যেখানেই থাকেন মাঝে মাঝে দেখাতো তো হতো, কথা হতো এখন সে পথটি বন্ধ হয়ে যাচ্ছে। তাই প্রিয় মানুষগুলোর সান্নিধ্য পেতে চলে আসা। শুভকামনা।
৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দয়া করে আপনার লেখাগুলো এখানে প্রকাশ করুন। সামু’র পাঠকদেরকে বঞ্চিত করার কোন যুক্তি থাকতে পারে না......
এখানে অত্যন্ত ভালো মনের কিছু লেখক, কবি ও প্রাবন্ধিক আছেন....
আশা করছি আপনার পাঠক সত্ত্বাটির খাবারও এখানে হয়ে যাবে।
শুভেচ্ছা ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: মইনুল ভাই, চেষ্টার ত্রুটি থাকবে না। শুভকামনা।
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাল লাগল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট-
শুভকামনা থাকলো।
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লেখা, লাইক নাই কেন? আমার পক্ষ থেকে একটা দিলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: আমি ব্লগে নতুন। ব্লগারদের চোখ সাধারণত পরিচিত ব্লগারদের লেখার উপর থাকে। আপনি দারুন একজন পাঠক। তাই আপনার চোখ এড়ায়নি লেখাটা। লেখাটি পড়ে আন্তরিক মন্তব্যে জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: আমার পক্ষ থেকেও একটা দিলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: আবারো ধন্যবাদ।
শুভকামনা।
৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
মামুন রশিদ বলেছেন: করুণতম বেদনার চিঠি! যা একবারই প্রকাশ করা যায়, মৃত্যুর পর ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ভালো লাগলো মন্তব্য।
লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
শাহীন ভূইঁয়া বলেছেন: Bravo brother
একদা বাঙালী আর বাঙাল
চিঠির জন্যই ছিল খুবই কাঙাল
পুরোনো সুটকেস আসবাব ঝাড়লেই
রুপালী স্মৃতিমাখা হলদে কাগজের ক্যানভাসে ঝরবেই
চোখ বন্ধকরেই ভাবুন বিগত শতাব্দীর আপনাকে
দেখবেন আপনি ছিলেন সদালাপী আবেগপ্রবণ কল্পলোকে
আজ আপনি.............আগের নেই
বদলে গেছে পৃথিবী
বদলে গেছে সেন্হ আবেগ ভালবাসা
সৃষ্টির সেরা হয়েও দিন কে দিন কুৎসিত হয়ে যাচ্ছেন
আসুন আরেকবার না হয় বদলাই ।।
আরকাইভের কিছু পত্রলাপের নমুনা ভালো লাগলো