নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের জটিলতম রোগ

মোহাম্মদ জমির হায়দার বাবলা

আমি সাধারণ অতি সাধারণ মানুষ। পাঠক হিসেবে থাকতে পছন্দ করি। বইকেনা জঠিল ব্যাধি। সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখতে এবং কবিতা পড়তে ভালো লাগে। মাঝে মাঝে কবিতা নামে ছাই-পাশ লিখে ফেলি। । আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ গ্রহন করুন। শুভকামনা থাকলো আপনার জন্য।

মোহাম্মদ জমির হায়দার বাবলা › বিস্তারিত পোস্টঃ

সুস্থ ব্লগিং: যান্ত্রিক দাসত্ব থেকে মুক্তির অনন্য উপায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

আমরা তথ্য-প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে বাস করছি। বর্তমানে আমরা ত্রি-ডি টিভিতে যেমন জীবন্ত ছবি উপভোগ করছি তেমনি টাচ-স্ক্রীন মুঠোফোন পুরো বিশ্বের তথ্য-উপাত্ত কিংবা বিনোদন হাতের আঙ্গুলের স্পর্শের নীচে এনে দিয়েছে। সকালে উঠা থেকে গভীর রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। প্রতিটি আধুনিক আবিস্কার আমাদের জীবনকে করেছে বিলাসবহুল, সহজ এবং গতিময়। এ গতিময়তার সাথে চলতে গিয়ে আমরা দিনদিন যন্ত্রনির্ভর হয়ে পড়েছি। আরো সহজ করে বললে বলতে হয় আমাদের জীবন হয়ে গেছে যান্ত্রিক। আর এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, আমরা যতই যান্ত্রিক জীবন-যাপন করছি ততই আমাদের প্রিয় বন্ধনগুলো আস্তে আস্তে গৌন হয়ে উঠছে। আমরা অনেকে কর্মক্ষেত্রে থাকি কম্পিউটারের সাথে । বাসায় অবসরে থাকলে আমাদের পাশে থাকা প্রিয়জনদের সময় দেয়া তো দুরের আন্তরিকতার সাথে দুয়েকটা কথা পর্যন্ত বলিনা । কারণ বাসার অবসরে আমাদের হাতে থাকে রিমোট যা দিয়ে আমরা স্যাটেলাইট চ্যানেল পরিবর্তনে ব্যস্ত থাকি। আর এক সময় স্যাটেলাইট চ্যানেলগুলো চরম বিরক্ত লাগলে কম্পিউটার নিয়ে বসি ।এর পর শুরু হয় ঘন্টার পর ঘন্টা অপ্রযোজনীয় টুইটারিং, ফেইসবুকিং বা উদ্দেশ্যবিহীন নেট সার্ফিং। আসলে আমরা নিজেরাই জানিনা কোথায় আমরা বিনোদন পাই। এভাবে দিনের পর দিনের পর দিন বিনোদন নামক মরিচিকার পেছনে আমরা প্রচুর সময় ব্যয় করছি। আমরা অনেকে শিক্ষামূলক সাইটের তুলনায় পর্ণো সাইটগুলোতে বেশী ভিজিট করি। এতে আমাদের অনেকের চরিত্র যেমন চুলোয় যাচ্ছে তেমনি নৈতিকতা তলানিতে গিয়ে ঠেকছে। অনেকে সামাজিক সাইটে অসামাজিক সর্ম্পক গড়ে তোলে সর্গীয় সংসারকে নরকে পরিনত করছি। এ ভাবে মানবতার সর্বশেষ বিন্দুটা হারিয়ে যন্ত্র-মানবে পরিণত হয়ে যাচ্ছি।

এমতাবন্থায় মানবতাকে রক্ষা করতে প্রযুক্তি ছেড়ে দিয়ে পিছনে আসা সম্ভব নয়। কারণ আমাদের সবকিছু বর্তমানে ই-মেইল বা ইন্টারনেট বেইজ্ড হয় গেছে। নেটে প্রয়োজনীয় কাজ সেরে বাকি সময় উদ্দেশ্যবিহীন সাফিং এর পরিবর্তে সাহিত্য তথা মননশীল প্রবন্ধ, গল্প কিংবা কবিতা পড়ার এবং লেখার অভ্যাস গড়ে তোলতে পারি। এতে আমরা বিনোদনের পাশাপাশি মানবিক মূল্যাবোধগুলোকে আরো শক্তিশালী করতে সক্ষম হব। পত্রিকায় যেহেতু পড়ার সুযোগ সবার আছে ঠিকই কিন্তু নিজেদের মননশীল লেখা ছাপানোর সুযোগ পান না। এক্ষেত্রে সৃজনশীল লেখকদের প্রতিভা বিকাশে বড় অবদান রাখতে পারে সুস্থ বাংলা ব্লগ।আবার আরেক দিকে চিন্তা করলে বাংলা ব্লগে এক সাথে প্রবন্ধ, ছড়া, গল্প, উপন্যাস, কবিতা, রাজনীতি,সমাজ, অনুবাদ সহ সবধরনের লেখার চলমান লেখার অপূর্ব সমাহার যা একটি দৈনিক বা সাপ্তাহিকের পক্ষেও দেয়া প্রায় অসম্ভব। সবচেয়ে মজার দিকটি হল ব্লগে একজন আগ্রহী পাঠক সহজেই হয়ে উঠতে পারেন একজন লেখক । আর যখন সাধারণ পাঠক বা লেখকের (ব্লগার) লেখা যখন ব্লগে প্রকাশিত হয় তখন যে আনন্দ পাওয়া যায় তা টাকা দিয়ে কেনা যায় না। আর সহ-ব্লগাররা যখন মন্তব্য করেন তখন ব্লগ-লেখকের আনন্দ বহুগুনে বেড়ে যায়। এভাবে একজন ব্লগার আরো ভালো লেখার জন্য উৎসাহিত হন। স্বাভাবিকভাবে পরবর্তী লেখার প্রস্তুতি নেয়ার জন্য ব্লগারকে প্রচুর পড়তে হয়। এ ভাবে একজন ব্লগার হয়ে উঠেন একজন ভাল পাঠক,সৃজনশীল লেখক এবং মননশীল মন্তব্যকারী। এটা নিশ্চিত করে বলা যায়, সুস্থ-ব্লগ এ একজন ব্লগার যতক্ষন থাকেন ততক্ষনই তিনি হয় পাঠক না হয় লেখক অর্থাৎ পুরো সময়টাই তিনি পড়ে বা লিখে কাটালেন। একজন ব্লগার যখন সাইন-আউট করেন তখন তিনি একটি নতুন অনুভূতি নিয়ে উঠেন যা মনকে যেমন সতেজ করে তেমনি দৃষ্টিভঙ্গিকে করে ইতিবাচক করে তোলে। এভাবে একজন সুস্থ ব্লগের ব্লগারের মধ্যে সৃষ্টি হয় মনুষ্যত্ববোধ, সহানুভূতি, পরমত সহমর্মিতা, আবেগ কিংবা শ্রদ্ধাবোধের মত অমূল্য সব মানবিক গুনাবলী।

আজ আমাদের সমাজে এগুনগুলো বড়ই প্রয়োজন।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: শ্রদ্ধা বাবলা ভাই, প্রিয় মুখগুলোকে দেখে ভাল লাগছে।
আপনার পুরো লেখাটিই মনোযোগ দিয়ে পড়লাম। দ্বিমত করার অবকাশ নেই । আমরা যেভাবে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি তাতে আমারা আমাদের পারিবারিক বা সামাজিক সম্পর্কগুলোর বন্ধন শিথিল করে দিচ্ছি।
তারপরও অবশিষ্ট যা থাকে তাহলো সুস্থ বা সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করা।

বেশ গুরুত্বপূর্ণ পোষ্ট ,অনেকেরই হয়ত কাজে লাগবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: প্রিয় কবি নাসরিন,
লিখাটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনার দারুন সব কবিতা পড়বো। শুভকামনা।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

যাযাবর বেদুঈন বলেছেন: খুব ভাল দামী কিছু কথা বলেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ব্লগে আছি তারা নিজেরাও জানিনা আমাদের পাশের বাড়িটিতেই হয়ত কেই বসে লিখছেন কিংবা আমার লেখা পড়ছেন। ব্লগাররা তাই সাধারনের মাঝে থেকেও অসাধারণ কাজ করে যাচ্ছেন।

আপনাকে অশেষ ধন্যবাদ খুব ভাল একটি বিষয় তুলে ধরার জন্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: নিজেরাও জানিনা আমাদের পাশের বাড়িটিতেই হয়ত কেই বসে লিখছেন কিংবা আমার লেখা পড়ছেন। ব্লগাররা তাই সাধারনের মাঝে থেকেও অসাধারণ কাজ করে যাচ্ছেন।

যাযাবর,
একদম ঠিক। দারুন মন্তব্য করেছেন। “সাধারণের মাঝে থেকেও অসাধারণ কাজ করে যাচ্ছেন অনেক সৃজনশীল ব্লগার। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অবিরাম শুভকামনা।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

অন্ধবিন্দু বলেছেন:
জমির হায়দার,
যতো সহজ বলতে অতোটা কী আর করতে !
সুস্থ ব্লগিং হোক, ব্লগারদের জন্য শুভকামনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: প্রিয়জন, বিনোদন, সৃজনশীলতা এবং শিক্ষা/অর্থ উপার্জন সব জীবনের অংশ। প্রত্যেকটি অংশ দিনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। এ গুরুত্ব বুঝে সময় দিলে সবকিছুর মধ্যে একটি ভারসাম্য থাকে। আমি তা করার চেষ্টা করি।
ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্য অবিরাম শুভকামনা।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার লিখেছেন। সুস্থ ব্লগিং হতে পারে যান্ত্রিক দাসত্ব থেকে মুক্তির এর অনন্য উপায়।


শিরোনামটা একটু দেখবেন সম্ভবত একটু এডিট করার প্রয়োজন আছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
জী। শিরোনাম এডিট করার প্রয়োজন আছে। । ভালো থাকুন সবসময়। শুভকামনা।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: দারুন গুরুত্ব পূর্ণ একটা পোস্ট! মনের অনেক কথা আছে! ধন্যবাদ পোস্টটার জন্য!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: দারুন গুরুত্ব পূর্ণ একটা পোস্ট! মনের অনেক কথা আছে!

আপনাদের মন ছুঁতে পেরেছি এতো অনেক বড় প্রাপ্তি। দাঁড়কাককে আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্য অবিরাম শুভকামনা।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

মামুন রশিদ বলেছেন: সহ-ব্লগাররা যখন মন্তব্য করেন তখন ব্লগ-লেখকের আনন্দ বহুগুনে বেড়ে যায়। এভাবে একজন ব্লগার আরো ভালো লেখার জন্য উৎসাহিত হন। স্বাভাবিকভাবে পরবর্তী লেখার প্রস্তুতি নেয়ার জন্য ব্লগারকে প্রচুর পড়তে হয়। এ ভাবে একজন ব্লগার হয়ে উঠেন একজন ভাল পাঠক,সৃজনশীল লেখক এবং মননশীল মন্তব্যকারী।

চমৎকার লিখেছেন । ব্লগিংকে দারুণভাবে কাজে লাগানোর সুযোগ আছে । তবে এর জন্য চাই সুস্থ চিন্তা ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ব্লগিংকে দারুণভাবে কাজে লাগানোর সুযোগ আছে । তবে এর জন্য চাই সুস্থ চিন্তা—
চমৎকার বলেছেন।
ব্লগটাকে সুস্থু সৃজনশীল এবং মননশীল রাখার দায়িত্ব আমাদেরই।
মন্তব্য দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কী করতে হয় অনেকে জানেনা এবং জনপ্রিয় হওয়ার জন্য অনেকে জড়ে ছেদ মারে।

ব্লগিং করে আমি বাংলা শিখতে শুরু করেছি।


কাজে লাগতে হবে।

তো আর খবর কী বাবলা ভাই, কেমন আছেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: হাক ভাই সালাম।
বেশ আছি।
পুরানো বাড়ি পুড়ে যাচ্ছে দাউ দাউ করে চোখের সামনেই কিছুই করতে পারিনি। বর্তমানে ক্লিনিক্যালি ডেড। আবার আপনাদের সাথে নতুন করে বাড়ি বাঁধার জন্য এসেছি। উপন্যাসটা চালিয়ে যান।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্য করেছিলাম, ব্লগ হ্যাং করেছিল।

যাক, পোড়াবাড়ির জন্য কিছুই করার নেই।

ওয়াস্সালাম।

কেমন আছেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: আলহামদুল্লিাহ বেশ ভালো আছি। আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন এ প্রত্যাশা।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

কহেন কবি কালিদাস বলেছেন: চমৎকার কিছু কথা বলেছেন । কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ব্লগার আছেন যারা এমন সব ভাষা ব্যাবহার করেন মনে হয় এরা অশিক্ষিত ।এইটা ইদানিং বেশি দেখা যাচ্ছে ।

ভাল থাকবেন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: আপনার কথাটি একদম সত্যিই। সবাই একই মন মানসিকতা নিয়ে ব্লগে আসেন না। সৃজনশীল বা মননশীল পাঠক বা লেখকরা এরকম করতে পারেন না।

লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার জন্য অবিরাম শুভকামনা।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব খাঁটি কথা বলেছেন, বাবলা ভাই। সুস্থ ধারার ব্লগিং-এর জন্য আপনার এই পোস্ট দিক নির্দেশনার মতো।

ধন্যবাদ, বাবলা ভাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ছোট কথায় গুরুত্বপূর্ণ মন্তব্য দেয়ার জন্য হেনা ভাইকে আন্তরিক ধন্যবাদ ।
শ্রদ্ধা জানবেন।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//নেটে প্রয়োজনীয় কাজ সেরে বাকি সময় উদ্দেশ্যবিহীন সাফিং এর পরিবর্তে সাহিত্য তথা মননশীল প্রবন্ধ, গল্প কিংবা কবিতা পড়ার এবং লেখার অভ্যাস গড়ে তোলতে পারি। এতে আমরা বিনোদনের পাশাপাশি মানবিক মূল্যাবোধগুলোকে আরো শক্তিশালী করতে সক্ষম হব। .... সবচেয়ে মজার দিকটি হল ব্লগে একজন আগ্রহী পাঠক সহজেই হয়ে উঠতে পারেন একজন লেখক । .... সহ-ব্লগাররা যখন মন্তব্য করেন তখন ব্লগ-লেখকের আনন্দ বহুগুনে বেড়ে যায়। এভাবে একজন ব্লগার আরো ভালো লেখার জন্য উৎসাহিত হন। স্বাভাবিকভাবে পরবর্তী লেখার প্রস্তুতি নেয়ার জন্য ব্লগারকে প্রচুর পড়তে হয়। এ ভাবে একজন ব্লগার হয়ে উঠেন একজন ভাল পাঠক,সৃজনশীল লেখক এবং মননশীল মন্তব্যকারী।//

-নিজের মনের কথাগুলো অন্যের লেখনীতে পেলে, তার চেয়ে আনন্দের আর কিছু থাকে না। কথাগুলোতে দৃষ্টি আটকে গেলো :)


বাবলা ভাই, আপনি হয়তো দেখে থাকবেন যে, ব্লগবিষয়ক লেখাগুলোতে ‌'অন্যের লেখা পড়া ও মন্তব্য দেওয়ার' ওপরে কতকিছু লেখলাম। সেগুলোতে প্রচার পাঠকের একাত্মতাও পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, কার্যকারীতা পাই নি সেভাবে! :(


এর একটি সম্ভাব্য কারণ বিবেচনা করে আমি সান্ত্বনা নিচ্ছি আজকাল। কারণটি হলো অনেকটা এরকম: যতদিনে একজন ব্লগার অন্যের লেখা পড়া ও মন্তব্য দেবার মতো মানসিক পরিপক্কতা বা দায়বদ্ধতা অনুভব করতে শিখেন, ততদিনি তিনি আর ব্লগার থাকেন না। কর্মজীবনে ব্যস্ত হয়ে যান, অথবা যে কোন কারণে ব্লগে আর মজা পান না।

আমার ব্যক্তিগত সুবিধাটি হলো এই যে, আমি কখনও ভীষণ রকমের নিয়মিত ছিলাম না। এখন যেরকম, শুরু থেকেই সেরকম। বাস্তবতার কারণেই এর চেয়ে বেশি সময় দিতে পারি না। তবু যতটুকু সময় পাই, অন্যদের লেখাগুলোতে দৃষ্টি দেই। পড়লে মন্তব্য দিই। ভালো লাগলে স্বীকার করি। তবু অন্যের লেখায় আরও বেশি সময় দেওয়া উচিত মনে করি।


অনেক সুন্দর একটি লেখার জন্য আপনাকে অভিনন্দন........ :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: //////যে, ব্লগবিষয়ক লেখাগুলোতে 'অন্যের লেখা পড়া ও মন্তব্য দেওয়ার' ওপরে কতকিছু লেখলাম। সেগুলোতে প্রচার পাঠকের একাত্মতাও পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, কার্যকারীতা পাই নি সেভাবে!—//////


বিষয়টি অবশ্যই ভাবনায় ফেলে দেয়। সবগুলো লেখায় গড়পরতা মন্তব্য দেয়ার মতো সময় বা সামর্থ আমাদের অনেকের নেই। তবে যে ভালো পোস্ট চোখে পড়বে সময় সুযোগ পেলে মননশীল মন্তব্য দেয়ার চেষ্টা করা যায়।
এ ব্যাপারে কয়েকজন রোল-মডেল থাকলে আশা করি বিষয়টি ব্লগে প্রতিষ্ঠিত হতে পারে। কয়েকজন ইতিবাচক এবং সৃজনশীল ব্লগার থাকলে তারা বিশাল পরিবর্তন করতে পারে।


//////যতদিনে একজন ব্লগার অন্যের লেখা পড়া ও মন্তব্য দেবার মতো মানসিক পরিপক্কতা বা দায়বদ্ধতা অনুভব করতে শিখেন, ততদিনি তিনি আর ব্লগার থাকেন না। কর্মজীবনে ব্যস্ত হয়ে যান, অথবা যে কোন কারণে ব্লগে আর মজা পান না।/////

সত্য কথা। ফলে তারা ব্লগে দ্রুত অতীত হয়ে যান।
আপনার সুচিন্তিত মন্তব্যে জন্য আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।
শ্রদ্ধা জানবেন।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লিখেছেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: লেখাটি পড়ার জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ।
শ্রদ্ধা জানবেন।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: যারা সত্যিকারের ব্লগিং করেন, তাঁদের সব মনের কথা বলে দিয়েছেন।

সুন্দর একটি পোস্টের জন্য অাপনাকে অনেক ধন্যবাদ।

অাপনার লেখায় গ্যাপ বা প‌্যারা দিলে পড়তে ভাল হতো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০০

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ////অাপনার লেখায় গ্যাপ বা প্যারা দিলে পড়তে ভাল হতো।–///
পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহন করলাম। লেখাটি পড়ার পর আন্তরিক মন্তেব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।শুভকামনা।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: যে কোন লেখকই যখন কিছু লেখেন তার আশা থাকে এটা দশজন পড়বে।(পাঠকই যদি না পেল,তাহলে লেখা কার জন্য)? সুহ্থ মন্তব্য আর ভুল-ত্রুটি হলে ধরিয়ে দেবেন,এই আশায়। আর এটা পাওয়া গেলেই তার ব্লগিং স্বার্থক।
আর ভাল লাগলো পাঠক থেকে লেখক কথাটি। আমিও যে ঐ দলেরই একজন।
লেখাটি ভাল লাগলো। ধন্যবাদ।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: সুহ্থ মন্তব্য আর ভুল-ত্রুটি হলে ধরিয়ে দেবেন,এই আশায়। আর এটা পাওয়া গেলেই তার ব্লগিং স্বার্থক।

বেশ ভালো বলেছেন। অনেকে বিষয়টিকে ভালোভাবে নিতে পারেন না। ভালো লেখকরা পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহন করার চেষ্টা করে।
মন্তেব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।শুভকামনা।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

আবু শাকিল বলেছেন: লেখার সাথে থাকলাম।ভাল কথা বলছেন ।
সচেতনহ্যাপী সাথে আমি একমত।
কোন লেখকই যখন কিছু লেখেন তার আশা থাকে এটা দশজন পড়বে।(পাঠকই যদি না পেল,তাহলে লেখা কার জন্য)? সুহ্থ মন্তব্য আর ভুল-ত্রুটি হলে ধরিয়ে দেবেন,এই আশায়। আর এটা পাওয়া গেলেই তার ব্লগিং স্বার্থক।
আর ভাল লাগলো পাঠক থেকে লেখক কথাটি। আমিও যে ঐ দলেরই একজন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: সুহ্থ মন্তব্য আর ভুল-ত্রুটি হলে ধরিয়ে দেবেন,এই আশায়। আর এটা পাওয়া গেলেই তার ব্লগিং স্বার্থক।////

সুন্দর বলেছেন। পাঠক থেকে লেখক হলে সে লেখকের মুনশিয়ানা বাড়ে বাড়ে গ্রহন যোগ্যতা বাড়ে পাঠকপ্রিয়তা।
মন্তেব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।শুভকামনা।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৯

কলমের কালি শেষ বলেছেন: আরেকটা বিষয় হচ্ছে ব্লগে দুই মুখী যোগাযোগ হয়ে থাকে লেখক আর পাঠকের মাঝে । এর ফলে পাঠক লেখাটি পড়ার পর তার মনেের ভেতর যে অনভূতিগুলো দৌড়াদৌড়ি করে সেগুলো সে লেখক কে অতি সহজে জানাতে পারে । এতে করে পাঠকের মজা দ্বিগুন হয় আর লেখকেরও মনে একটা ইচ্ছা থাকে পাঠকের অনুভূতিগুলো জানার জন্য । এতে করে লেখক পাঠকের স্বাদও বুঝতে পারে আবার অনুপ্রানিতও হতে পারে । আবার পাঠকের মন্তব্যের ভেতর থেকেও অনেক সময় লেখক সুন্দর এবং ক্রিয়েটিব কোন কনসেপ্টও লেখার জন্য পেয়ে যেতে পারেন ।

সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ । :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৯

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: আবার পাঠকের মন্তব্যের ভেতর থেকেও অনেক সময় লেখক সুন্দর এবং ক্রিয়েটিব কোন কনসেপ্টও লেখার জন্য পেয়ে যেতে পারেন ।////

এ বিষয় বাস্তব। অনেকের মন্তব্য থেকে এমন কিছু বিষয় বেরিয়ে আসে যা থেকে নতুন লেখার সৃষ্টি হয়। আর ব্লগিং এ ধারার পাঠক-লেখক থাকলে সেখানে চর্চা হয় সৃজনশীল ব্লগিং।
মন্তেব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.