নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বসন্ত০০৭

সুখে থাকুক সবাই

বসন্ত০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট মানুষ ও আমরা

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১



অনেক দেরিতে হলেও একটা চির সত্য বুঝতে পেরেছি যে-- দুনিয়াটা স্মার্ট মানুষদের জায়গা, আনস্মার্ট তথা সরল সোজা মানুষের জন্য পৃথিবীটা বড়ই কঠিন । জীবন চলার প্রতিটি বঁাকে তাদেরকে (সরল মানুষদের) হোঁচট খেতে হয়।স্মার্ট ও আধুনিক বলতে আমি তাদেরকেই বুঝি যারা চারপাশের প্রয়োজন অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, অনেকটা গিরগিটির মত যারা পরিবেশের রং পাল্টানোর সাথে সাথে নিজেদের রংও পরিবর্তন করতে পারে। এই সব মানুষ প্রয়োজন অনুযায়ী কখনো নরম, কখনো গরম আচরণ করতে পারে অর্থাৎ প্রয়োজন মতো কাউতে জুতা পেটা করতে পারে আবার তার পা ধরে মাফও চাইতে পারে। অপর দিকে আমার মত যারা আনস্মার্ট, তারা সহজেই নিজেকে পরিবর্তন করতে পারে না বিধায়, জীবনের অনেক ক্ষেত্রেই তাকে ধরা খেতে হয়। তারপরও আমি স্মার্ট মানুষের পক্ষে নেই, কারণ আমার মণে হয় এরা আসলে ভন্ড। জীবনের প্রকৃত স্বাদ খুজেঁ পাওয়া যায় আসলে সরল মানুষদের কাছ থেকেই। অতএব বন্ধুরা সাবধান---অনেক ক্ষেত্রেই সফল সেই সব স্মার্ট তথা ভণ্ডদের এড়িয়ে চলুন, সহজ-সরল মানুষদের বন্ধু করুন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.