নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বসন্ত০০৭

সুখে থাকুক সবাই

বসন্ত০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমি কিছুই অনুভব করছি না

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬

কিছুদিন আগে আমার একজন কাছের মানুষ মারা যান। তার বাড়িতে পৌছে দেখি যথারীতি সেখানে কান্নার রোল। মেয়ে, বৌ সহ অন্যরা সবাই কাঁদছেন। কিন্তু একটা বিষয় খেয়াল করে অবাক হলাম যে, কান্নাকাটি কেমন যেন নকল মণে হচ্ছিল,অনেকটা অভিনয়ের মত, কন্নাকাটি না করলে খারাপ দেখায় বলেই না অধিকাংশ একযোগে তাই করছিল,সত্যি সত্যিই মানুষটির মৃত্যুতে কষ্ট পেয়েছেন,এমন মানুষ ছিলেন সংখ্যায় খুবই কম। মানুষ আসলেই এখন অমানুষ হয়ে গেছে । রাস্তায় বের হলে যে কিলবিল করা শত শত মানুষ দেখি, এরা কি সবাই প্রকৃত মানুষ? মানবিক গুনাবলী না থাকলে সেই মানুষটার সাথে পশুর পার্থক্য কোথায়? সবাই কেই একদিন মরতে হবে--সত্যটা জানার পরও প্রিয় মানুষকে বিদায় দিতে ইচ্ছা হয় না। কেউ যদি ইচ্ছে করে সে তার প্রিয় মানুষটিকে মৃত্যুর পরও রেখে দেবে তার চোখের সামনে, মিশরীয় ফারাওদের মত তাহলে দোষ কোথায়।লাশ সৎকারের বিভিন্ন ধর্মীয় রীতি তো এইজন্য হয়েছিলো যে তখনকার সময়ে কার্যকর,চিরস্থায়ী জীবানুনাশক,প্রিজারভেটিভ ছিলো না । তাই লাশ পুড়িয়ে,কবর দিয়ে সৎকার করা হতো যেন পরিবেশে দূষন না হয়। কিন্তু এখন তো সব ধরনের রাসায়নিক সহজ লভ্য। রুশরা তো লেনিনকে চির দিনের জন্য সংরক্ষন করে এর বাস্তব প্রয়োগও দেখিয়েছে । তবে অন্য দেশের মানুষ করলে দোষ কোথায়?প্রত্যেকের কাছেই যে তার আপনজন নিজের জীবনের থেকেও প্রিয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.