নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘে রেডিয়োতে বাংলায় সম্প্রচার চালু

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৬



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রেডিয়োতে বাংলা সম্প্রচার চালু হয়েছে।সংবাদভিত্তিক বাংলা ওয়েবসাইটে ভয়েজ ক্লিপিং যোগ করা বাংলা রেডিয়ো বেতার তরঙ্গ দিয়ে নয়, বরং ওয়েবলিংক দিয়ে চলবে। ক্লিপিং বিনামূল্যে ডাউনলোড করে যে-কেউ বাংলায় অনুষ্ঠান শুনতে পারবেন।জাতিসংঘ রেডিও ওয়েবসাইটে বলা হয়, সংবাদ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যাক্তিপর্যায়ে জাতিসংঘের বিভিন্ন খবর ও ফিচার অডিও আকারে সরবরাহ করবে জাতিসংঘ রেডিও। জাতিসংঘ রেডিও মূলত বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম এবং সেসব সম্পর্কিত খবরাখবরকেই গুরুত্ব দিয়ে প্রকাশ করবে।



জাতিসংঘের ছয়টি সরকারী ভাষা – আরবী , চীনা, ইংরেজী, ফরাসী, রুশ এবং স্প্যানিশ ছাড়া সোয়াহেলি এবং পর্তুগিজ ভাষায় দৈনিক সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার করে জাতিসংঘ রেডিও। এই ভাষাগুলির প্রত্যেকটির আলাদা আলাদা ওয়েবসাইট আছে এবং ব্যানারে এগুলোর সংযোগ চিহ্নিত রয়েছে।



এছাড়া, জাতিসংঘ রেডিও বাংলা , হিন্দি, উর্দু এবং ইন্দোনেশীয় ভাষায় সাপ্তাহিক অনুষ্ঠান করে । আর, এই চারটি ভাষার মধ্যে শুরু হয়েছে বাংলা ভাষায় আলাদা ওয়েবসাইটে জাতিসংঘ রেডিওর বাংলা অনুষ্ঠান।



জাতিসংঘ রেডিওর সম্পাদকীয় দপ্তর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ।



জাতিসংঘের সদর দপ্তর এবং বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আরো যেসব দপ্তর বা মিশন রয়েছে, সেসব জায়গায় যাঁদেরকে ঘিরে খবর তৈরি হয়, তাদের কাছে খবরাখবর পৌছাতেই জাতিসংঘ রেডিয়ো।



এছাড়াও বিশ্বব্যাপী জাতিসংঘের যে নেটওর্য়াক রয়েছে, তার মাধ্যমে জাতিসংঘের কার্যক্রমের সুফল যাঁরা পাচ্ছেন, তাঁদের সাক্ষাৎকারও নেয়া হবে।



ওয়েবসাইটে দেয়া তথ্য থেকে জানা যায়, সম্প্রচার বলতে সাধারণভাবে যা মনে করা হয় , জাতিসংঘ রেডিওর সম্প্রচার কার্যক্রম এখন আর সেভাবে চলবে না।



খবর, ফিচার বা সাক্ষাৎকারের অডিও ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেখান থেকে যেকোন সম্প্রচারক প্রতিষ্ঠান বা ব্যাক্তি তা ডাউনলোড করতে পারেন।



জাতিসংঘ রেডিওর অনুষ্ঠান ডাউনলোড করার জন্য প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হয় এবং এই সেবার জন্য কোন অর্থ দিতে হয় না । যেসব ভাষায় জাতিসংঘ রেডিও দৈনিক অনুষ্ঠান প্রচার করে থাকে সেগুলো সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে ১৮:০০ (গ্রীনিচ মান সময়) টায় সম্প্রচার করা হয়।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.