| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাশার
শক্তিতে নয় যুক্তিতেই করব জয়, এই হোক চির প্রত্যয়
সেলিনা, জরিনা, সাহেরা, আছিয়া ও নুরনাহারের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী হাটখোলাপাড়া গ্রামে। তাঁরা রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী এ টি এম আজহারুল ইসলামের পক্ষে বাড়ি বাড়ি ঘুরছেন। নারী ভোটারদের পবিত্র কোরআন ও হাদিসের বয়ান শুনিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানে অঙ্গীকার নিচ্ছেন। তারা বলছেন, যারা দাঁড়িপাল্লা ছাড়া অন্য মার্কায় ভোট দেবে তাদের সারা জীবনের ঈমান নষ্ট হয়ে যাবে।
জামায়াতের কর্মীদের একজন জরিনা খাতুন (৪৫) বলেন, ‘দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে চাইলে আপনাদের দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে সওয়াব হইবে এবং সেই সওয়াব সারা জীবন আপনারা পাইতে থাকবেন। লাঙল ও নৌকায় ভোট দিলে দেশে বেহায়াপনা বেড়ে যাবে। সেই পাপের ভাগীদার আপনারাও হবেন। মারা গেলেও গজব নাজিল হতে থাকবে।’
অপর কর্মী সাহেরা বেগম বলেন, ‘যারা দাঁড়িপাল্লা ছাড়া অন্য মার্কায় ভোট দেবে তাদের সারা জীবনের ঈমান নষ্ট হয়ে যাবে। আর যার ঈমান থাকবে না সে পরকালে বেহেশত পাবে না। জামায়াতের প্রার্থী আজহারুল ভাই ভালো লোক, কখনো কারও ক্ষতি করেননি। তাঁকে ভোট দিলে আল্লাহর আইন মানা হবে, পবিত্র কোরআন মানা হবে। বলুন, ভোট দেবেন কি না।’
মুক্তিযুদ্ধে জামায়াতের বিতর্কিত ভূমিকার বিষয়ে প্রশ্ন করা হলে আছিয়া বেগম বলেন, ‘আমরাও শুনেছি, জামায়াতের অনেক নেতা নাকি যুদ্ধের সময় নারীর ইজ্বত হরণ করেছে। কিন্তু তারা এখন বেঁচে নেই।’ এই আসনের জামায়াতের প্রার্থী আজহারুল ইসলামের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ সম্পর্কে নারীকর্মী নুরনাহার বেগম বলেন, ‘আগের কথা বাদ দেন।
জামায়াতের দামোদরপুর ইউনিয়ন শাখার আমির লাবলু মিয়া বলেন, উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৯-১১ সদস্য নিয়ে তাঁদের মহিলা কমিটি রয়েছে। তাঁরা ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদের কাছে ভোট চাইছেন। পবিত্র কোরআন ও হাদিসের ভয় দেখিয়ে ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট প্রদানে অঙ্গীকার নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিতে মানুষ নানা কৌশল গ্রহণ করে। তবে এমনটি তাঁদের করার কথা নয়।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা বেগম বলেন, কেউ যদি বাড়িতে গিয়ে ধর্মীয় কথা বলে ভয়ভীতি দেখিয়ে ভোট চায়, সেটা দেখার দায়িত্ব তাঁদের নয়।
২|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৪
অরণ্য আনাম বলেছেন: হুম..
এই ধরনের অভিযোগ আসছে....
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
রেডসিগনাল বলেছেন: আসলে এই ব্যাপারে নির্বাচন কমিশানারের দৃষ্টি আকর্ষণ করছি ।