নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ণ তুষার

একটুকরো শান্তির খোঁজে...

বিবর্ণ তুষার › বিস্তারিত পোস্টঃ

বইমেলা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

আমার জীবনে প্রথম বই পড়া আমার খালামণির বাসায়। যতদূর মনে পড়ে আর কি। এর আগে কমিকস টমিকস পড়তাম, কিন্তু বইয়ের পোকা ছিলাম না।



খালামণি আমাকে যে বইটা পড়তে দিয়েছিলেন, তা ছিল জাফর ইকবাল স্যারের 'মেকু কাহিনি'। বইটা পড়ে এত ভাল লাগল, যে এর পর থেকে বই পড়াটা একটা নেশার মতো শুরু হয়ে গেলো.......



অনেক ছোট বেলা থেকেই বইমেলা যেতাম। অনেক ছোট বেলা থেকে....... আব্বা, আম্মা আর ছোট ভাই, সবাই একসাথেই যেতাম। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত নতুন কোন বই কিনলেই আব্বা বলে, 'এইটা কি ভাল?'

:D



আর আম্মা শুরু করতো, 'বই না পড়লে বুঝবে কেমনে কোনটা ভাল বই, আর কোনটা খারাপ?'

আমিও আম্মার সাথে তাল দিতাম।



এথন সবাই ব্যস্ত, আমিও বড় হয়ে গেছি, এখন আর সবার একসাথে যাওয়া হয় না। এখন পেপারে বইয়ের লিস্ট দেখে লিস্ট করে একদিন বা দুই দিন গিয়ে সব বই কিনে আনি........



বইমেলায় ঢুকতেই চোখ জুড়িয়ে যায়। কত জাতের, কত রকমের, কত বিষয়ের উপর বই! ইচ্ছে করে সব একসাথে কিনে ফেলতে..... হাঃ হাঃ হাঃ



এইবার আবার বইমেলা শুরু হল। পড়াশোনার খাতিরে আমাকে ঢাকার বাইরে থাকা লাগে। কিন্তু পেপার দেখে দেখে এখনই লিস্ট করা শুরু করে দিসি।ফেব্রুয়ারির মাঝামাঝি ইনশাল্লাহ বাসায় আসলে মেলায় যাবই। প্রকাশনীর নাম না জানলে বই খুঁজে পাওয়া আবার একটু কষ্টকর।



অনেকেই বলে এইবার হুমায়ূনহীন বইমেলা। কিন্তু আমি বলব, স্যার এবার থেকে অদৃশ্য ভাবে বইমেলায় আমাদের সাথে থাকবেন। প্রতি স্টলে, ওনার বইয়ের প্রতিটি মলাটের মাঝে, প্রতিটি পৃষ্ঠার কালির মাঝে স্যার থাকবেন।



কে বলে, হুমায়ূন স্যার নেই?



স্যার আছেন প্রতিটি সাহিত্য পিয়াসী বাঙালির হৃদয়ে হৃদয়ে...........

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

রীতিমত লিয়া বলেছেন: আপনার বই প্রীতি ভীষণ ভাল লাগল। শুভকামনা।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বিবর্ণ তুষার বলেছেন: ধন্যবাদ..... :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বইয়ের পোকা বলেছেন: বইয়ের পোকা তো আমি, আপনে না :D :D :D :D :D :D :D :D :D

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

বিবর্ণ তুষার বলেছেন: বইয়ের পোকা ভাই, আগে বইয়ের পোকা ছিলাম। এখন সিনেমার পোকা হয়ে গেসি। হোস্টেলে থাকি, পোলাপান ব্লুরে বা HD নামায়, আর কী লাগে!
:)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

বইয়ের পোকা বলেছেন: কি কন ভাই, সিনেমার পোকাও আমি!!!! একদিনে সাড়ে৫ খান সিনেমা দেখার রেকর্ডও আছে। মাগার বই এখনো ছাড়বার পারি নাইক্কা

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

বিবর্ণ তুষার বলেছেন: লর্ড অফ দ্য রিংস এর তিনটা পার্ট একটানা বইসা সকাল থেইকা সন্ধ্যা পর্যন্ত দেখসি। বসুন্ধরায় এভেন্জার্স দেখার আগের দিন ক্যাপ্টেন আমেরিকা, থর, আয়রন ম্যান ১,২ একবারে একটানা দেখসি। আসেন ভাই, কোলাকুলি করি...... :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.