নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ণ তুষার

একটুকরো শান্তির খোঁজে...

বিবর্ণ তুষার › বিস্তারিত পোস্টঃ

বিচারে এইডা কিসু হইল?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

আমি ভাই সাধারণ মানুষ। রাজনীতি, পলিটিক্স এইগুলা কিছুই বুঝি না, একটু পড়াশোনা করি, গল্পের বই টই পড়ি, সিনেমা দেখি, এমনে এমনেই আমার দিন কাটাইয়া দেই।



কিন্তু শিবির ঘিন্না করি, যুদ্ধাপরাধী ঘিন্না করি, ওদের দেখলে ভিতরে ভিতরে দলা দলা থুথু মারি।



আর দশটা মানুষের মতো আমারো ধারণা ছিল কাদের মোল্লার ফাঁসি হবে। আমিও চেয়েছিলাম দেশ মাতৃকার ঋণ শোধ হবে। কিন্তু না, এইবারও হতাশ হতে হল। আসলেই আমরা হতাশ......



আমাদের বৃদ্ধা মা, অসহায় বাবা, পঙ্গু মুক্তিযোদ্ধা ভাই, ধর্ষিতা বোন, সবার কাছে কী জবাব দেব? সবাই যে আশা করে বিচারের রায়ের দিকে তাকিয়ে ছিল, সেই আশা আবার কীভাবে ফিরিয়ে আনব? তাঁদের চোখের পানির মূল্য কেমনে শোধ করব?



এক ফ্রেন্ড আমারে বুঝাইল, সবই রাজনীতির খেলা। এখন কাদের মোল্লারে ফাঁসি দিলে শিবির এমন তান্ডব শুরু করতো, যে, সাঈদী, গোলাম আযম, নিজামীর রায়ের আগে দেশে চরম অরাজকতা লাগায়া দিতো। তাই ওদের রায়ে বাঁধা দিতো। তাই কাদের মোল্লার যাবজ্জীবন দিয়া ওদের একটু ঠান্ডা রাখসে।



কী আজব হাস্যকর যুক্তি! আপনারা কী বলেন?



আমি খালি বললাম, দেখি গোলাম আযম, নিজামী আর সাঈদীর কি বিচার করে! সবই তো দেখা যাবে।



তরুণ প্রজন্ম শাহবাগে একাত্মতা ঘোষণা করছে একসাথে জড়ো হয়ে। শুনসি, ঢাবির ছাত্রলীগ নাকি তাদের সাথে সহমত পোষণ করসে। আমি বগুড়ায় থাকি, শোনা কথা, ছাত্রলীগের ব্যপারটা সত্যি মিথ্যা জানি না। সত্যি হইলে তো খুবই ভাল।



আমার ফ্রেন্ড লিস্টে দুই তিন জন শিবির আছে। ঐগুলারে রিমুভ দিতে পারতাম, কিন্তু দেই না। কারণ আমি চাই, আমার মতো সাধারণ মানুষও শিবিরের প্রতি কী ঘৃণিত মনোভাব পোষণ করে, তা তারা দেখুক, তাও যদি ওদের লজ্জা হয়।



পেপারে দেখলাম, কাদের মোল্লা ভি চিহ্ন দেখাইতেসে, দেখসেন? ওই শালার চোখে মুখে কী আনন্দ?



এইবার যাবজ্জীবন দিসে, দেখা যাবে, পরের বার অন্য সরকার ক্ষমতায় আসলে আপীল টাপীল কইরা হয়ত মুক্তিও দিয়া দিতে পারে। আমি রাজনীতি বেশি বুঝি টুঝি না। তাও এতটুকু ধারণা করতে পারি।



আসলে বিচারের কিসু নাই। এই যুদ্ধাপরাধীগুলারে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া উচিত। আমরাই এদের বিচার করি। বাংলা সিনেমায় পুলিশের সেই চিরাচরিত ডায়লগ, আইন নিজের হাতে তুলে নেবেন না।



কিন্তু এইগুলার লঘুদন্ড দেখলে আইন নিজের হাতে তুলে নিতে ইচ্ছে করে..........



:@

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

সঞ্জয় নিপু বলেছেন: শাহবাগ স্কয়ারে রাজাকারদের ফাঁসির দাবিতে অন্দোলনে যোগ দিন ।

আমরা রাজাকারের ফাসি চাই ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

মো কবির বলেছেন: হাসিনা-খালেদা এই দুই সরকার জামায়াতের সাথে সংসার করে রেখেছে, যৌক্তিক ভাবেই এই দুই সরকারের যোগ্যতা নেই যোদ্ধা পরাধীদের বিচার করার।
আর যদি তারা চেষ্টা তবে সেটা হবে একটা সাজানো নাটক। আর বর্তমানে আওয়ামীলীগ চাচ্চে শুধু জামায়েতকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে, অথবা আওয়ামীলীগের সাথে হাত ৯৬’এর মতো আবার হাত মিলাতে।
একটা সত্যি কথা যে, যার বুকে সৎ সাহস নেই সে কোন দিনও সৎ বিচার করতে পারেনা।
আর এই দুই সরকারের অবস্থাও তাই।


অনেকতো ভাই দেখেছেন এই নোংরা রাজনীতির লুণ্ঠন।
আসুন এবার দেশকে ভালবেসে দেশের স্বার্থে একত্রিত হই সবাই , বিশ্বকে আবারো দেখিয়ে দেই আমরা বাঙ্গালী আমরাও পারি বাচা মরার সম্মুখ যুদ্ধে লড়তে।

ঐ নোংরা রাজনীতিবিদদের কাছে আর কিছু চাওয়া মানে দেশটাকে ধ্বংস করার জন্য শিয়ালের কাছে মুরগি লালন পালন করার মতো কাজ দেয়া।
এত বড় বড় ঘটনা রেল, পদ্মা, বিশ্বজিৎ, শেয়ার মার্কেট ইত্ত্যাদি সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে তবু তাদেরকেই আবার শাস্তির বদলে দেয়া হচ্ছে দেশপ্রেমিকের মর্যাদা।

দেশের মানসম্মানের চেয়ে ব্যক্তি আবুল-হাসিনা,খালেদা এদের মানসম্মান ই বেশি,দেশের স্বার্থের কাছে এদের স্বার্থটাই সবচেয়ে বড়।
ওদের লোভের কাছে সব কিছু তুচ্ছ।

তাই আসুন একজন অচেতন নেতা না হয়ে বরং একজন সচেতন নাগরিক হই।

যোগ দিতে পারেন আমাদের গ্রুপ পেজে

লাইক পেজ

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

বিবর্ণ তুষার বলেছেন: সন্জয় ভাই, আমার বাসা ঢাকায়। পরীক্ষা না থাকলে আমি অবশ্যই ঢাকায় থাকতাম। মেডিকেলে পড়ি, বুঝেনই তো, ইচ্ছা করলেও অনেক কিছু করা যায় না। বাসায় থাকলে অবশ্যই শাহবাগ যাইতাম.....
:(

কবির ভাই, কী করবেন বলেন, হাসিনা খালেদা, খালেদা হাসিনা চক্র থেইকা দেশ বাইর হইতে না পারলে কেমনে কি?

শেখ হাসিনা সরকার তো তাও বিচারটা অন্তত শুরু করসে।

আসলে সব একই...........

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

মো কবির বলেছেন: হুম, অন্তত শুরু করতে হবে পরে যা হওয়ার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.