| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসির দাবীতে ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরে যে আন্দোলনের সূচনা হয়েছে, তার ঢেউ আজ আছড়ে পড়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে........
সকাল বারোটার দিকে প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের একুশ চত্বরের সামনে হাজির হয়। পরে বিভিন্ন স্লোগান লেখা পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে পুরো মেডিকেল কলেজ ক্যাম্পাস স্লোগানে স্লোগানে মুখরিত করে কলেজ প্রদক্ষিণ করা শেষে রংপুর বগুড়া বাইপাস সড়কে মানববন্ধন করে। এসময় কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়।
ছাত্র ছাত্রীর স্বতঃস্ফূর্ত আন্দোলনে আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একটি দাবীই প্রচারিত হয়,
স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকার কাদের মোল্লাসহ সবার ফাঁসি নিশ্চিত করতে হবে.......
ঢাকার শাহবাগ থেকে আন্দোলন আজ ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। সকলেরই এক দাবী, রাজাকারমুক্ত বাংলা চাই। দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে। বাংলা মায়ের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে আজ।
নতুন প্রজন্মের এই চাওয়া.........
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
বিবর্ণ তুষার বলেছেন: ধন্যবাদ ভাই....... ![]()
আমার পরীক্ষার জন্য শাহবাগ যাইতে পারতেসি না। ১২ তারিখ ঢাকা আসব। তখন শাহবাগের আন্দোলনটা পাব তো?
অংশ নেওয়ার খুব ইচ্ছা.....
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাবাশ বগুড়া ! শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা!