নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন বাংলাদেশ জাগবেই ।।

দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষার্থে লেখালেখির দ্বারা যুদ্ধ চালিয়ে যাচ্ছি, যাবো-ইনশাল্লাহ ।।

অপ্রিয় সত্যের বাহক

প্রকৃতি আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি । অল্পতে তুষ্ট থাকার মতো একটা ভালো অভ্যাস আমার আছে । আমি প্রচন্ড ব্যক্তিত্ববোধ আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ । আমার ব্যক্তিত্বে কেউ আঘাত করলে আমি স্পষ্ট ভাষায় তা ফিরিয়ে দেই । আমি দেশকে প্রচন্ড রকম ভালোবাসি । দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষার্থে আমি সবকিছু করতে পারি । আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি- একদিন বাংলাদেশ জাগবে ।।

অপ্রিয় সত্যের বাহক › বিস্তারিত পোস্টঃ

কেমন জানি আমি...।।

২২ শে মে, ২০১৪ রাত ৮:৫৫

আমি জানি ওরা আমার

সাথে হাসলেও,কাঁদলেও,

আমার সামনে আমার

প্রশংসা করলেও,

আমাকে নিয়ে হাসাহাসি

করলেও মনে মনে ওদের

সবার অপছন্দের

একজন আমি ।

আমি ওদের চোখের কাঁটা ।

কিন্তু আমি তো ওদের

আধিপত্যে ভাগ

বসাতে চাইনা,

আমি তো অসহায়,

দরিদ্রের গায়ের ঘাম নিয়ে

খেলা করতে চাইনা,

আমি তো কাউকে বলিনা-

"তুই অমুকের দলে থাক",

আমি তো ওদেরকেও কিছু

বলিনা অথচ ওরা আমাকে

দু'চোক্ষে দেখতে পারেনা ।



ভুলটা আমারই ।

আমি মাত্রাতিরিক্ত ভালো

থাকার প্রত্যয় ব্যক্ত করি,

আমি অসহায় দরিদ্রের

কথা বলি,

আমি দেশ মাতৃকার

কথা বলি,

আমি সুদখোর-ঘুষখোর আর

মহাজনদের মুখোশ

উন্মোচন করে দেই,

আমি তাদের বিপক্ষে

কথা বলি এগুলোই

আমার ভুল ।

চরম ভুল ।

আমি যদি নষ্ঠ হতাম,

অন্যায়ের পক্ষে থাকতাম,

মহাজন-সুদখোরের সাহায্যকারী হতাম,

জনগনের পেটে লাথি

মারা নেতাদের দলে থাকতাম

তাহলে আমি হতাম ওদের

প্রিয় একজন ।

কিন্তু আমি যেন একটু

কেমন ধরনের ছেলে ।

কারো কথার সাথেই

একমত থাকতে পারিনা...।

নিজের বিবেক দিয়ে

পথ চলি ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ রাত ৯:০৯

একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.