নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টিবিলাসী

সৃষ্টিবিলাসী অশ্রু

সৃষ্টিবিলাসী অশ্রু › বিস্তারিত পোস্টঃ

নীরবতা

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:০১

রাতের শরীরের ভাঁজে লেগে থাকা শিশিরকণাগুলো নিজেরাই বিভ্রান্ত কোথায় তাদের গন্তব্য। কখনও মনে হয় বিস্তৃত সবুজ ভূমির উপরে মুক্তোর মত জমাট বাঁধাই তাদের লক্ষ্য। আবার যখন রাত নেমে যায়, ভোরের উদয় ঘটে, মনে হয় এই কিশলয়গুলোর মাঝে নিজেকে রঙিন করে তোলাই তার কাজ। এই রঙ যে প্রতিফলন তা অজানাই থেকে যায়। কিছু শিশিরকণা এভাবেই ঘাসের বুকে ঝরে পড়ে। কিছু আবার বহু যুগ ধরে রক্তের মাঝে জমে ওঠা কৃত্রিম ভাবে আচ্ছন্ন হয়ে রাতকেই জমিয়ে তোলে। আবার নমনীয় কিছু ফোঁটা বিভ্রান্তির তলানিতে জমে থাকা অস্থিরতায় ভর করে মাঝের অপার শূন্যতায় ভেসে থাকতে চায়। কিন্তু সে ক্ষমতা তাদের দেওয়া হয়নি। তাই রঞ্জিত কণাগুলো নিজেদের সবাইকে জমিয়ে কখনও কখনও বলে উঠে, বেঁচে থাক না স্বপ্নগুলো....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.