নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি, ভুল হয়ে গেছে ! স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সাবধান করে দিয়েছেন; নিষিদ্ধ সংগঠনের নাম এভাবে নেওয়া যাবে না। আমি আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিগ ফ্যান। সালাউদ্দিন সাহেব যেভাবে সংসদে একদম সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বিরোধী দলের একটার পর একটা উইকেট ফেলে দিচ্ছেন, সেটা দেখলে মনে শান্তি লাগে।

আগামীকাল নিষিদ্ধ ঘোষিত দলটি সারা দেশে একটা বড়সড় 'শো-ডাউন' করতে পারে; এমন খবর সরকারের কাছে আছে। তারা যাতে গর্ত থেকে বের হতেই না পারে, সেজন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাশকতার শংকায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সতর্ক থাকবে সেনা সদস্যরা। এছাড়া ১৮ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

ঢাকার ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট, সব প্রবেশপথে কড়া তল্লাশি, ১৫টি কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত, আর সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা তো আছেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে উচ্চ পদের কর্মকর্তারা এই বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন। কোস্টগার্ড ও বিজিবিতে ডেপুটেশনে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাসদস্যরা ২২ থেকে ৩০ জুন পর্যন্ত "In Aid to Civil Power" হিসেবে মাঠে থাকবে পুরো ৯ দিনের জন্য। সেনা অফিসাররা এখন সরাসরি গ্রেফতার, বিচার আর জনশৃঙ্খলা রক্ষার আদেশ দিতে পারবেন: পুলিশের ওপর নির্ভর না করেই।

কার্যক্রম নিষিদ্ধ ওই দলের কর্মসূচি প্রতিহত করতে সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে এগারো দলীয় ঐক্যজোট : এমনটাই জানিয়েছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। মানে, সরকার যদি ফেল মারে, তাহলে এগারো দল নিজেরাই লাঠি-সোটা নিয়ে মাঠে নেমে যাবে! সরকারের ওপর যে এদের পুরো ভরসা নেই, সেই বার্তাও এর মধ্যে লুকিয়ে আছে। এদিকে গণঅধিকার পরিষদও ঘোষণা দিয়েছে: নিষিদ্ধ দলের অপতৎপরতা রুখতে সারাদেশে তাদের নেতাকর্মীরা রাজপথ পাহারা দেবে।

এসব তুলকালাম ঘটনা পড়ে পুরানো দিনের কথা মনে পড়ে গেল। ২০২২/২০২৩ সালের ঘটনা। বিএনপি-জামায়াত জোট মিছিল-সমাবেশের ডাক দিলেই পুলিশের সাথে মাঠে থাকত তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগ। দেখতাম, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মোবাইল চেক করছে, স্টাম্প আর ব্যাট নিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আজকের দিনে অবশ্য র‍্যাব বাদে আর কাউকে এমনটি করতে দেখা যাচ্ছে না, ছাত্রদল মনে হয় বাসায় বসে খেলা দেখছে । তবে জামায়াত-এনসিপি বেশ তৎপর । তারা নিজেরা বিরোধী দল হয়েও মাঠে নেমে পড়েছে ! এমন বিরোধী দল হয়তো সব সরকার মনে মনে আশা করে ।

আবার একটু নস্টালজিক হয়ে গেলাম। জাহেদ উর রহমান ভাইয়ের কথাগুলো মনে পড়ে গেল। তিনি তাঁর ইউটিউব ভিডিওগুলোতে বলতেন: "একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দল মাঠে নামলে কেন সরকারি দল গুন্ডা-পান্ডা (ছাত্রলীগ, যুবলীগ) মাঠে নামাবে? এটা গণতন্ত্রের জন্য হুমকি।" জাহেদ ভাই জানা মতে মালয়েশিয়া যাননি, দেশেই আছেন। তিনি জামায়াত-এনসিপিকে নিয়ে নতুন কোনো ভিডিও বানাবেন নাকি? অবশ্য কার্যক্রম নিষিদ্ধ দলটি সরকারি কিংবা বিরোধী যেখানেই থাকুক, তারা যে ফ্যাসিস্ট ; এতে কোনো সন্দেহ নেই।

হটাৎ করেই ওসমান হাদী ভাইয়ের কথাও মনে পড়ে গেল। আজকে ভাই যদি বেঁচে থাকতেন, তাহলে সরকারকে এত কঠোর হতে হতো না। ভাই কে আল্লাহ অ্যাকশন নেওয়ার আগেই কবুল করে ওপরে তুলে নিয়ে গেছেন। তিনি যদি জীবিত থাকতেন, আজকে নিষিদ্ধ দলটিকে শব্দ বোমা মেরে সোজা করে দিতেন !


আওয়ামী লীগের কর্মসূচি রুখতে সরকার ব্যর্থ হলে মাঠে নামবে ১১ দল: হামিদুর রহমান -আইটিভিবিডি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২৬ রাত ২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
...............................................................................
এ নিয়ে যেসব জুজুর ভয় দেখাচ্ছে তা হাস্যকর !
একটি দলকে নিষিদ্দ করলেই তা থমকে থাকেনা ।
যে কোন অসঙ্গতি সরাসরি মোকাবেলা করতে হবে ,
না হলে তার দংশন একদিন বড় আকার ধারন করবে ।

২৩ শে জুন, ২০২৬ রাত ২:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: নিষিদ্ধ ঘোষিত দলটি ফিরে এসে কি করবে ? দলটির কাউকে বলতে শুনেছেন আমাদের আমলে যারা টাকা লুট করেছে , মানুষ খুন করেছে , জমি দখল করেছে তাদের বিচার করা হবে ? যেভাবে আছে সেভাবেই থাকুক ।

২| ২৩ শে জুন, ২০২৬ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দলটির কাউকে বলতে শুনেছেন আমাদের আমলে যারা টাকা লুট করেছে ,
মানুষ খুন করেছে , জমি দখল করেছে তাদের বিচার করা হবে ?

....................................................................................................
বিগত এরশাদ সরকার ও বিএনপি সরকারের সময়ও ঐসব ঘটনা কম বেশি
ঘটেছে, কারন এর পিছনে থাকে আমলা আর রাজনৈতিক কিছু প্রতিহিংসা ।
তাহলে সবাই একবার করে নিষিদ্ধ হয়ে আসুক, লেভেল প্লেইং মাঠে অতপর
পূণ: রাজনৈতিক খেলা শুরু হোক !
কারন কোন রাজেরই নৈতিকতা নেই ।

২৩ শে জুন, ২০২৬ রাত ২:৫১

সৈয়দ কুতুব বলেছেন: নীতি-নৈতিকতা এখন জাদুঘর ছাড়া কোথাও দেখতে পাবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.