নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু এলো মেলো করে নতুন করে সময় উপযোগি করে ঠিক করতেই এই ব্লগে আসা।

বৈশাখী ঝড়

মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা।

বৈশাখী ঝড় › বিস্তারিত পোস্টঃ

টাকা কথা বলে এবং ইভা রহমান

০৪ ঠা মে, ২০১২ রাত ১১:৫০

ছোট বেলায় অর্থনীতি পড়ার সময় ইংরেজিতে পড়েছিলাম টাকার কাজ চারটি .

“Money is a matter of function four , a medium, a measure, a standard and a store”

বড় হতে হতে বুঝলাম টাকা কথা বলে ( money talks)। তার জলজ্যন্ত প্রমান পেলাম আজকে।

আমাদেরকে ছোট বেলায় শেখানো হয়েছিল এমন একজন হও যেন টাকা তোমার পেছনে ছোটে তুমি কখনো টাকার পিছনে ছূটো না। তাই তো সবচেয়ে প্রিয় কবিতার লাইন ছিলঃ “ আমার পায়ের তলায় লিখে দিও বিক্রীর জন্য নয়”

রিয়াজ আমার একজন প্রিয় অভিনয় শিল্পী। তাঁর ছবি আমি খুব একটা দেখিনি তবে হুমায়ূন আহমেদের একটি সিনেমা হলে গিয়ে স্বপরিবারে দেখেছিলাম। রিয়াজের অভিনয় আমাদের সবার খুব ভাল লেগেছিল। তারপড় থেকেই তাঁর নাটক হলেই আমরা দেখি। প্ল্যান করে কখনো দেখা হয় না। চ্যানেল বদলাতে বদলাতে যদি কখনো তাঁর চেহারা দেখি তবে দেখতে চেষ্টা করি।

আজকের ঘটনাটাও ঠিক সেরকম একটি ঘটনা ।



সাড়ে আটটার মতন বাজে। টিভিতে খবর দেখবো বলে টিভি ছাড়লাম দেখি রিয়াজ বিজয় টিভিতে উপস্থাপনা করছে তাই দেখতে বসলাম।

যা বুঝলাম তা হলো ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান। তখনই সিন্ধান্ত নিলাম আজকে ইভা রহমানকে নিয়ে লিখব। তাই শেষ পর্যন্ত দেখলাম। বাসার সবার তখন অন্য চ্যানেল দেখার জন্য প্রচণ্ড চেষ্টা এবং ইভা রহমানের গান না দেখার জন্য প্রতিবাদ জানানো হলো।

গান গুলোর শিরোনাম গুলো ছিল এরকম

তুমি আছ তাই, কিযে ভাল লাগে তোমাকে পেলে ও শুধাই মোরে ইত্যাদি।

রাজেশ ও প্রদীপ সাহা ইত্যাদি সুরকার ও গীতিকারের সুরে

রুপ সজ্জায় ছিলেন বিউটি ।

যখন শুনছিলাম তখনই ভাবছিলাম এটিএন ছাড়া ইভা রহমানকে অন্য কোনো টিভিতে এতক্ষন ধরে সহ্য করবে মনে হয়না।

শেষ পর্যন্ত দেখলাম বলেই বুঝলাম নির্দেশনায় ছিলেন পিএইচডি ধারী ড. মাহাফুজুর রহমান।



মাহাফুজুর রহমান সাহেবের ব্যাপারটা আমি বুঝি না। ঊনি এত ভাল ও নির্ভরযোগ্য একটি চ্যানেলের মালিক, স্যোশাল কাজ করেন, এত জায়গায় বেড়ান, ওনাকে কি কেউ কোনোদিন বলেননি যে ইভা রহমানকে দিয়ে গান গাওয়ানোর ফলে তাঁর চ্যানেলের কত বদনাম হয়।



টাকা দিয়ে ব্যকগ্রাউন্ড ব্যবহার করে ইভা রহমানকে কিম্ভুত কিমাকার করে ঢাকাইয়া কুট্টী বানিয়ে হীরা দিয়ে মুড়িয়ে বিভিন্ন রকম ঝলমলে শাড়ি পড়িয়ে, শাড়ির সাথে ম্যাচিং গহনা এবং আংটি পড়িয়ে গান গাওয়ালেই রুনা লায়লা হয়ে যায় না।



রুনা লায়লা হতে হলে সাধনার দরকার হয়। যেখানে সনুনিগম বা বাপ্পি লাহিড়ি রুনা লায়লা কে দেখলে শ্রদ্ধায় মাথা নত করেন, সেখানে কত টাকা খরচ করলে ঐ একই ব্যক্তি ইভা রহমানের মতন একজন ডি গ্রেডের শিল্পীর সাথে গান করেন।



আমি বিশ্বাস করি রিয়াজের যদি টাকার দরকার হয় কিছু টাকা খরচ করে যদি খবরের কাগজে বিজ্ঞাপন দেন এবং বলেন যে আমার কিছু টাকার দরকার আমাকে যে যেভাবে পারেন সাহায্য করেন, অন্ত্যত এক কোটি গরিব লোক এক রাতের মধ্যে এক টাকা করে জমা দিয়ে ১ কোটি টাকা দিতে সমর্থ হবেন।



ইভা রহমানকে বলছি, আপনি সুন্দরী সন্দেহ নাই কিন্তু যেভাবে সাজ সজ্জা করেন আপনাকে অনেক বাজে দেখায়, কেমন দেখায় তা আমি ভাষায় ব্যক্ত করতে লজ্জা বোধ করছি।

আপনি গান পারেন, তবে আরো প্রাক্টিস্ দরকার আমাদের কর্ণ কুহুরে শ্রুতি মধুর হওয়ার জন্য।



আমাদের দেশে যেখানে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভিন, ফাতেমাতুজ জোহরা , শাকিলা জাফর ইত্যাদির মতন শিল্পী আছেন সেখানে আপনি নিজেই চিন্তা করেন আপনার গান কেমন! আপনি স্বাভাবিক সুরের গানই গেতে পারেন না, তার উপর চেষ্টা করেন গানের ভিতরে কাজ দিতে তখন সেটা বেশ শ্রতিকটু এবং ভীষন কষ্ট দায়ক হয় যারা আপনার গান শুনতে চেষ্টা করেন।



আপনার একটি গানের পিছনে যেই পরিমান বিনিয়োগ হয় তাতে করে একটি মধ্যবিত্ত পরিবার পাচঁ বছর ধরে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে খুব ভাল ভাবে। আপনার এখন দোয়ার দরকার যাতে আপনার গানের সুর যেন সুমিষ্ট হয়। চেষ্টা চালিয়ে যান নিশ্চয়ই একদিন ভাল গেতে পারবেন।



মাহাফুজুর রহমান সাহেবকে বলছি উপরে যেই সমস্ত শিল্পীদের নাম লেখা আছে তাদের একক প্রোগ্রাম করুন আগামী ২০ বছর তাদের প্রোগ্রাম দেখিয়ে সংগীত প্রেমীদের মনোরঞ্জন করতে সক্ষম হবেন এটিএন বাংলার মাধ্যমে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১২ রাত ১:৫৩

লুবনা ইয়াসমিন বলেছেন: রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভিন, ফাতেমাতুজ জোহরা , শাকিলা জাফরদের মতন শিল্পী যাঁরা আছেন
তাঁদের দিয়ে একক প্রোগ্রাম করালে সত্যি আগামী ২০ বছর তাঁদের প্রোগ্রাম দেখিয়ে সংগীত প্রেমীদের মনোরঞ্জন করতে সক্ষম হবে এটিএন বাংলা, আপনার এই কথার সাথে সহমত পোষন করছি।

২| ০৫ ই মে, ২০১২ রাত ২:২৩

শাকিল মান্নান বলেছেন: ইভা রহমান কোন লেখার বিষয় হতে পারেন না।

৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২০

বৈশাখী ঝড় বলেছেন: আমি আপনার সাথে একমত। ভালবেসে একজনের সম্পর্কে লেখা আর বিরক্তি নিয়ে লেখা দুটো বিপরীতমুখী একটি ব্যাপার। আশা করি সেটুকু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না।

৩| ০৫ ই মে, ২০১২ রাত ৩:৪১

লাবিব ইত্তিহাদুল বলেছেন: ইভা রহমান :D :D :D এ টি এন আইটেম :D

৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২১

বৈশাখী ঝড় বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৫ ই মে, ২০১২ সকাল ৯:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো পোস্ট।

৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২২

বৈশাখী ঝড় বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.