| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে চেয়েছিল একটা স্বপ্নময় সবুজের প্রান্ত ছুঁতে,অপূর্ব প্রাণরসে ভরে থাকা কোন এক ভোরে যা সহজেই মানায়৷কারণ তারও একটা জীবন আছে,সেই জীবনের নির্মল পিপাসা হচ্ছে কোন সবুজের সান্নিধ্যে আসা৷ তার জীবনের প্রাণ মন্ত্র,শব্দ ও ধ্বনি হচ্ছে সবুজের প্রান্তে থেকে রাতের নিস্তব্ধতায় চাদের আলোতে মৃদু হাওয়ায় দোলা ও প্রভাতে সূর্যের কিরনে ঝিঁকমিক করে জ্বলা৷
কিন্তু হঠাৎ করেই সে জীবনের কঠিন সত্য টের পেল৷সেইদিনকার ঝড়ো বাতাস,বজ্রের হুংকার ও প্রতিটি সবুজ প্রান্তে মিশে থাকা নীল অভিমানের কারনে তার ঠাঁই হল ধূসর মাঘের পৃথিবী মাটিতে৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পর সে ঝাপ দিয়েছিল স্বরসতীর সবুজ পৃথিবীতে কিন্তু সবুজের ঘৃণা ও অবহেলার কারনে তার সারা জীবনের স্বপ্ন শুধু দীর্ঘশ্বাসেই পরিণত হল,ঠাঁই হয়নি কোন সবুজের প্রান্তে৷ এখন মাটিময় মাঘের ধূসর পৃথিবীতে শিশিরের জীবন বিবর্ণ ও রক্তবর্ণ হয়ে ওঠছে,কানে শুনতে পাচ্ছে সবুজের তিরস্কার তবুও ঠাই হল না কোন সবুজের প্রান্তে....
©somewhere in net ltd.