| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
¬শাহবাগের উত্তাল আগুন ছরিয়ে পরেছে সারাদেশে। শাহবাগের জনতার আন্দোলনের সাথে একাত্ততা ঘোষনা করে, নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে গণ বিস্ববিদ্যালয়ের সচেতন ছাত্ররা মিলে শাহবাগের মত রাজাকারদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে। প্রথম দিন থেকেই তাদের সাথে যোগ দেয় আশেপাশের সকল স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সাধারন জনতা, আশেপাশের দোকানদার এমনকি এলাকার সকল স্তরের নারী-পুরুষ। এখানে তাদের চতুর্থ দিনের দিনের কর্মসূচিতে ছিল, জাতীয় সঙ্গীত, জাগরণের গান, পথনাটক, সংগ্রামী কবিতা, মোমবাতি প্রজ্বলন ও সর্বশেষে রাজপথে ফাঁসির দাবিতে মিছিল। গতকাল তারা ১ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করে রাস্তা অবরোধ করে, ও দাবি জানায় সরকার দবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছারবে না। অতপর পুলিশ বিভিন্ন কৌশলে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর তারা স্মৃতিসৌধের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে। আজ তারা তাদের পরবর্তি কর্মসূচি ঘোষনার সময় জানায় আগামী ১লা ফাল্গুন বর্ষবরনের দিন তারা রাজাকার নিধন মেলা বসাবে। সেখানে রাজাকারদের প্রতিকি বিচার ও ফাঁসি দেয়া হবে ও আরো অনেক রাজাকার বিরোধী কর্মসূচি থাকবে ।
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
খুব সাধারন একজন বলেছেন: সাব্বাস।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
স্মিথ হাসান বলেছেন: এসেছিল শিশুরাও , তাদের হাতে ছিল রাজাকারবিরোধী বিভিন্ন প্লেকার্ড, মুখে আঁকা ছিল আল্পনা -- সিলেট আপডেট (পড়ুন এবং ছবি দেখুন )
নিচের লিংকে
Click This Link