| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঢাকার গেণ্ডারিয়া সূত্রাপুর থেকে বলছি , কেউ বলবেন কি ? আপনার Qubee প্রি-পেইড লাইনটা ঠিক আছে কি না ? আজ ৭/৮ দিন যাবৎ আমি খুব আসান্তিতে আছি, কোন পেইজ ঠিকমত খুলছে না । বেশ কয়েক বার Reload চেপে চেপে হঠাৎ তাদের ইচ্ছা মত পেইজ আসছে কিন্তু সম্পূর্ণ না হতেই আবার বন্ধ । এ বেপারে প্রতিদিনে কাস্টমার কেয়ার এ কল করে প্রকিত কোন সমাধান পাচ্ছি না , বরঞ্চ মোবাইল এর টাকা নষ্ট হচ্ছে ,
প্রায় ২/৩ মিনিট ফালতু প্যাঁচাল শেষে কাস্টমার কেয়ার এর কাছে লাইন টা পৌঁছে , তারপর শুরু অপেক্ষার পালা । '' আপনার কলটি আমাদের কাছে খুবি গুরুত্বপূর্ণ একটু অপেক্ষা করুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। ''
আরো ২/৩ মিনিট পার ।
আর যদি কথা শেষ না হওয়ার মাঝে লাইন কেটে যায় বা মোবাইল এর টাকা শেষ হয়ে যায় , তাহলেতো আর কথাই নাই
আবার সুরু থেকে।
আমার প্রশ্ন হচ্ছে, এমন সমস্যা কি সুধু আমার ক্ষেত্রে নাকি সবার ?
দয়াকরে এ ব্যাপারে আমাকে একটু জানালে উপকৃত হবো ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.