নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয়

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয়

রামিজের ডিপফ্রিজ

এখানে পুরনো/নতুন ট্রলের সেরা কালেকশন পাবেন

রামিজের ডিপফ্রিজ › বিস্তারিত পোস্টঃ

চিট ফাণ্ড সংস্থায় টাকা রাখার আগে

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

বিগত কয়েকদিনে আমাদের এদিকে চিটফান্ড সংস্থা সারদা কে নিয়ে যা হয়েছে তা হয়্ত এই ব্লগে অনেকেই জানেন। বাংলাদেশে ডেসটিনি গ্রুপের প্রতারণায় যেমন লক্ষ লক্ষ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা হারিয়েছিলেন,সেই একই জিনিস এবার পশ্চিমবাংলায়। যদিও সংস্থার মালিক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু ক্ষতি যা হয়েছে তা পুরোপুরি মেটাতে সরকারের দম বেরিয়ে যাবে।





কিন্তু দোষটা কি শুধুই সুদীপ্ত সেনের ? কেন মানুষ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা জমা না রেখে এসব ভুঁইফোড় জায়গায় রাখে ?



পণ্ডিত মানুষজনের মতে মূলত তিনটে কারণে -



১) এরা প্রচুর টাকা সুদ দেবার লোভ দেখায়। সরকারি ব্যাঙ্কে যেখানে খুব বেশি হলে ৮% মত সুদ দেয়, সেখানে এরা বছরে ৪০-৫০% সুদের কথা বলে। স্বাভাবিকভাবেই মানুষ বিভ্রান্ত হয়।



২) এরা সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে এমন ভাব দেখায়, যেন সরকারের নেতামন্ত্রীরাই তাদের আমানতকারীদের গ্যারান্টার। ( বাস্তবে কোম্পানি লাটে উঠলে নেতারা মামুলি অজুহাত দিয়ে হাত ধুয়ে ফেলেন, যেরকম সারদার ব্যাপারে হচ্ছে)



৩) এটা অনেকেই আমল দেন না, কিন্তু ব্যাঙ্কে পেপারওয়ার্ক এত বেশি যে স্বল্পশিক্ষিত কোন মানুষের পক্ষে স্বাধীনভাবে তাড়াতাড়ি ব্যাঙ্ক থেকে যেকোন কাজ আদায় করা খুব অসুবিধের। আমাদের এদিকে ব্যাঙ্কে মেয়াদী আমানত করতে প্রায় ২০ পাতা ফর্ম ইংরেজিতে ভর্তি করতে হয়, যা একজন অপেক্ষাকৃত কম ইংরেজি জানা মানুষের পক্ষে খুবই ঝামেলার। অন্যদিকে চিটফান্ডে এরকম ঝামেলা অনেক কম। এজেন্টের হাতে সরাসরি টাকাটা জমা করলেই হয়।





আমার দু একটি অনুরোধ-



১) লোভী হবেন না, বেশি টাকার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলে আপনারই ক্ষতি। আপনি যদি মুসলমান হন, তাহলে মনে রাখবেন, সুদ আদায়ের মত সুদের টাকা নেওয়াও পাপ। আপনি যদি হিন্দু হন, তাহলে বিবেকানন্দের বাণী ভাবুন "চালাকির দ্বারা মহৎ কার্য হয় না"।



২) ব্যাঙ্ক কতৃপক্ষ যদি এই বিরক্তিকর পেপারওয়ার্ক বন্ধ করতে পারেন, তাহলে ভাল হয়।শুধু সিটিজেনশিপ নাম্বার দেখালেই অ্যাকাউন্ট খোলা বা বন্ধের সুবিধে থাকা উচিত। চিন্তা করবেন না, ক্রিমিনালরা এমনিতেও আসল পরিচয় দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে না।



৩)একান্তই যদি ইচ্ছে হয়, তাহলে কোম্পানি চালুর পর খুব কুইক টাকা ঢালুন।যত আকর্ষণীয়ই হোক, এক বছরের বেশি মেয়াদে টাকা ঢালবেন না। কেন বললাম কথাটা ? কারণ, এগুলো প্রথম দু এক বছর সাধারণত নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য কাস্টমারদের সব দাবিদাওয়া সময়ে মিটিয়ে দের। কিন্তু লোভের বশবর্তী হয়ে পাঁচ কিংবা দশ বছরের মেয়াদে টাকা ঢাললেই বিপদ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: রামিজের ডিপফ্রিজ, ভাই বুঝতে পারছি আপনি সামু ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কি কারণে গিয়েছেন তা আমার জানা হয়ে উঠেনি। বোধহয় আমাদের এখানকার কারও সাথে মনোমালিন্য হয়েছে।

আপনাকে এই কমেন্ট করছি কারণ আপনার সংক্ষিপ্ত সামু জীবনে আপনার সাথে বেশ ভালো একটা "জ্ঞান আদান প্রদান বিষয়ক" অথবা সহজ কথায় ইন্টেলেকচুয়াল সম্পর্ক গড়ে উঠেছিল। যদি কোনো দিন ফিরে আসেন তবে আমি আপনাকে স্বাগতম জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.